10/02/2014
Crime Zero News Bangladesh
Bangladesh Online News Portal Is Very Excellent News Service Of Bangladesh & World
10/02/2014
10/02/2014
সিদ্ধিরগঞ্জে অপরাধ জগতে মুকুটহীন সম্রাট নজরুল ইসলাম।
ষ্টাফ রিপোর্টার (সি জেড নিউজ বিডি ২৪ ডটকম):
প্রায় দুই যুগ ধরে সিদ্ধিরগঞ্জে অপরাধ জগতে মুকুটহীন সম্রাট নজরুল ইসলাম । চাদাঁবাজি, বোমাবাজি, অত্রবাজি, দাঙ্গা-হাঙ্গামা, জায়গা জমি দখল সহ নানা অপরাধে তার বিরুদ্ধে এ পর্যন্ত মামলা ও জিডি হয়েছে দুই ডজনের কাছাকাছি ।কিন্তু নজরুলের ভাগ্য এতই সুপ্রসন্ন যে, একদিনের জন্যও তাকে কারাগারের চার দেয়ালের ভেতরে যেতে হয়নি। সবচেয়ে অবাক করার বিষয় খুনের মামলায় নজরুলের ফাঁসির আদেশ হলেও ওই রায় অপরাধ জগতে তার প্রভাব এক মুহূর্তের জন্যও থামাতে পারেনি । তার বিষয়টি অনেকটা সিনেমার গল্পের মতো মনে হলে ও এটিই সত্য। নজরুলের অপরাধ জগতের কাহিনীর ইতি কবে ঘটবে জনগন জানেন না । সাধারণ মানুষ মুখ ফুটে বলতে না পারলেও তারা চায় শীর্ষ সন্ত্রাসী নজরুল ও তার বাহিনীর হাত থেকে আল্লাহ যেন তাদেও মুক্তি দেন। ক্রাইম জোন নিউজ বিডি ২৪ ডট কম এর অপরাধ বার্তার বিশেষ প্রতিবেদক , অপরাধ , শীর্ষ সন্ত্রাসী গোয়ার নজরুল সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকর ও লোমহর্ষক অনেক ঘটনা সাংবাদিকরা জানতে পেরেছেন। নজরুল এক মামলার ফাসিঁর আদেশ সম্পর্কে তুলে ধরা হয়। ২০০০ সালের ৩ মার্চ রাত পৌনে ১১টায় দিকে ধানমন্ডি ১৫ নম্বর (নতুন) সড়কের ১৬ নম্বর বাড়ির সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত পুলিশ সার্জেন্ট খাইরুল ইসলাম। এরপর ডাক্তার ওই যুবককে মৃত ঘোষনা করে। মৃত ব্যাক্তির পরিচয় এ্যাড. ঊাবর এলাহী (৩৫) পিতা: মৃত ডা. সৈয়দ আব্দুস সালাম বাসা: ৫/১ ,ব্লক-সি, মোহাম্মদপুর, ঢাকা।এই ঘটনায় থানার এস আই সহিদুর রহমান বাদি হয়ে অজ্ঞাত নামা ৫-৬ জন খুনির বিরুদ্ধে ৩০২/৩৪ দ.বি ধারায় মামলা দায়ের করেন। ঘটনার কু উদঘাটন ও খুনিদের দ্রুত গ্রেফতারের জন্য ১৫ই মে ২০০০ সালে মামলাটি সি আইডি ঢাকা সিটি জোনের সহশারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান পিপিএম মামলাটি তদন্ত করেন। প্রায় ৩ বছর পর ২০০৩ সালের ১৪ই জুলাই ১২০-৬-৩০২/৩৪ দন্ডবিধি ধারায় ৫ জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র নং ২৬৪ দাখিল করেন। অভিযুক্ত আসামীরা হল সরকার প্ররস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহম্মেদ ওরফে টিটন, নজরুল ইসলাম, ডাঃ কাজী মশিউর রহমান ওরফে ডাঃ বাবু, শফিকুর রহমান ওরফে শফিক, রাসেল আহমেদ ওরফে রাসেল। মামলার মোট ৩১ জন স্বাক্ষী করা হয়। অভিযোগ পত্রে উল্লেখ করা হয় আসামী ডাঃ বাবুর বোনের সাথে নিহত বাবর এলাহীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে ডাঃ বাবু নিহত বাবর এলাহীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ কারণে বাবর এলাহী হত্যার পরিকল্পনা করে। অভিুযুক্ত ডাঃ বাবুর অপর অভিযুক্ত নজরুল ইসলাম ওরফে নজরুল (পিতা-মৃত চাঁন মিয়া বেপারী, সাং-মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ী, থানা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) এর সাথে চুক্তি করে যে, বাবর এলাহী খুন করতে পারলে নজরুলকে ৫ লাখ টাকা দিবে ডাঃ বাবু। চুক্তি মোতাবেক পরিকল্পনা মোতাবেক ঘটনার তারিখ ও সময় মোতাবেক আসামীরা ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থলে নজরুল, টিটন ও মাহবুব (সঠিক ঠিকানা না পাওয়ায় অভিযোগ পত্র থেকে নাম বাদ দেয়া হয়) বাবর এলাহীকে গুলি করে। গুলি করার পর ঘটনাস্থল থেকে কিছু দুরে সরে এসে আসামীরা কিছুক্ষণ অপেক্ষা করে। এরপর ডাঃ বাবু এসে নজরুলের হাতে চুক্তি অনুযায়ী টাকা দিয়ে যায়। অভিযোগপত্রের শুনানী শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নুরউদ্দিন ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর ফৌজদারী কার্যবিধির ২৪২ ধারা মতে অভিযোগ গঠন করেন। সাক্ষ গ্রহণ শেষে ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারী ওই মামলার রায় ঘোষণা করেন আদালত। বিচারক শাহেদ নুরউদ্দিন তার আদেশ ঘোঘণা করেন আসামী খন্দকার নাঈম আহমেদ ওরফে নাঈমুর রহমান, ডাঃ কাজী মশিউর রহমান, নজরুল ইসলাম (পলাতক) কে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় দেষী সাব্যস্ত করে মহামান্য হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে প্রত্যেককে মৃত্যুদন্ড প্রদান করা হয় ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদানের আদেশ করা হয়। এই রায়ের পর শীর্ষ সন্ত্রাসী নজরুল ভারতে পালিয়ে যায়। মাঝে মধ্যে তিনি লুকিয়ে দেশে আসা যাওয়া করেছেন সে সময়। অবাক করা বিষয় ফাঁসির রায় ঘোষনার পর রায় কার্যকর করা ও গ্রেফতারী পরোয়ানা জারী করা হলেও সে কাগজ সংশ্লিষ্ট থানায় পৌছেনি। অভিযোগ রয়েছে, সে আদালতের পেশকার নজরুলের পক্ষ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সে পরোয়ানা ধামাচাপা দিয়ে রাখেন। নজরুল নিজে আত্মসমর্পন না করেও কি করে আজও বহাল তবিয়তে রয়েছে সে প্রশ্ন সবারই। এ এলাকার সংসদ সদস্য একেএম শামীম ওসমানের কাছে সিদ্ধিরগঞ্জবাসীর দাবী ভয়ানক সন্ত্রসী নজরুলের অত্যাচার থেকে সবাই মুক্তি পেতে চায়।তথ্য সুএঃ দৈনিক সকার বার্তা প্রতিদিন
10/02/2014
সিদ্ধিরগঞ্জে অশ্লীল পোষ্টার অপসারণের দাবিতে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার (সি জেড নিউজ বিডি ২৪ ডটকম):
সিদ্ধিরগঞ্জে সিনেমা হলের অশ্লীল পোষ্টার অপসারণের দাবিতে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে। গতকাল সোমবার সকাল ১০টায় শিমরাইল-আদমজী-ইপিজেড সড়কের সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করা হয়। সচেতন ছাত্র সংঘও এমডব্লিউ কলেজের ছাত্র-ছাত্রীদের উগ্যোগে আয়োজিত এ মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকশিত নারী নেত্রী নেটওয়ার্কের সভানেত্রী ও আওয়ামীলীগ নেত্রী মনোয়ারা বেগম।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন অলিগলি ও রাস্তার পার্শের দেয়ালে স্থানীয় সিনেমা হলের অশ্লীল পোষ্টার শোভা পাচ্ছিল। এতে এলাকার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও নারী পথযাত্রীরা বিব্রতকর অবস্থায় পড়তে বাধ্য হচ্ছে। এ কারণে সচেতন ছাত্র সংঘ ও সরকারী আদমজীনগর এমডব্লিউ কলেজের ছাত্র-ছাত্রীরা এসব অশ্লীল পোষ্টার অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের কোন পোষ্টার না লাগানোর দাবিতে এক মানববন্ধন করে। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকশিত নারী নেত্রী নেটওয়ার্কের সভানেত্রী মনোয়ারা বেগম, এসএম বিজয়, কাজী জোবায়ের, মুকতাদির হোসাইন, আজাদ আল-মামুন, জাহিদুল আলিম, রফিকুল বাপ্পী সহ কলেজের শতাধিক ছাত্র-ছাত্রীরা।
10/02/2014
রূপগঞ্জে অবৈধ উচ্ছেদ অভিযানে দখলমুক্ত মহাসড়ক
(স্টাফ রির্পোটার(সি জেড ন্উিজ বিডি ২৪ ডটকম) :রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবৈধ স্থাপনা উচ্ছেন শুরু করেছেন স্থানীয় প্রশাসন। সোমবার সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা অভিযানে মহাসড়কের দু’পাশের প্রায় ৩ কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম হামিদুর রহমান। ইউএনও আবু জাফর রাশেদ জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় প্রতিনিয়ত যানজট লেগে থাকছে। অবৈধ স্থাপনা, ফুটপাত ও যত্রতত্র যানবাহন দাড় করিয়ে রাখার কারনে এ যানজটের সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবং যোগাযোগ মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে ভুলতা-গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে ওই এলাকার প্রায় ৩ কিলোমিটার সওজের জমি পুরোপুরি দখলমুক্ত করা হয়েছে। এতে করে যানজট অনেকটা কমে আসবে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও আবু জাফর রাশেদ।
রূপগঞ্জে যুবলীগ নেতার ঘুষিতে দোকানদারের মৃত্যু ॥
রূপগঞ্জ ষ্টাফ রিপোর্টার (সি জেড নিউজ বিডি ২৪ ডটকম) : রূপগঞ্জে দোকানের সামনে থেকে গাড়ি সরানোর অনুরোধ করায় যুবলীগ নেতা ও তার ভাইয়ের এলোপাথাড়ি ঘুষিতে জায়েদুল ইসলাম(২৩) নামে এক কনফেনকশনারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। সোমবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের গাউছিয়া তাঁতবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুলতার ইউপি সদস্য ও নিহতের চাচা আমজাদ হোসেন জানান, ভুলতা তাঁতবাজারের ব্যবসায়ী ও স্থানীয় ইব্রাহিম কনফেনশনারীর মালিক জায়েদুলের দোকানের সামনে বেবীটেক্সী পার্ক করে রাখে ভুলতা ইউনিয়নের যুবলীগ কর্মী ও তার ভাই। তারা এসব লোকাল যানবাহন থেকে চাঁদা আদায় করে বলে জানায় স্থানীয়রা। দোকান মালিক জায়েদুল তার দোকানের সামনে থেকে গাড়িগুলো অন্যত্র সরিয়ে রাখার অনুরোধ জানালে স্থানীয় ভুলতা ইউনিয়নের একনং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামিম মিয়া ও তার ভাই শাহিন তাকে দোকান থেকে নামিয়ে এলোপাথারীভাবে কিল-ঘুষি দিতে থাকে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে সে। পরে লোকজন তাকে উদ্ধার করে সরওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪ টার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত জায়েদুল উপজেলার আমলাব এলাকার জজ মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রযেছে ঘাতক দুই যুবলীগ নেতা। এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ তারিফুজ্জামান মিয়া জানান, দোষী দুজনকে আটকের চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে একাধিবার বিভিন্ন স্থানে তল্লাশী চালানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। অপরদিকে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, আজকের মধ্যেই উভয়কে স্ব-পদ থেকে বহিস্কার করা হবে।
10/02/2014
পাটকল রক্ষায় আমি সবসময় আপনাদের সাথে আছিবিমান ও পর্যটন ……মন্তী
ষ্টাফ রিপোর্টার (সি জেড নিউজ বিডি ২৪ ডটকম):পাটকল রক্ষায় আমি সব সময় আপনাদের সাথে আছি। সরকার পাট শিল্পকে বাচাতে নানা উদ্যোগ গ্রহন করেছে।বর্তমানে যে শ্রমআইন রয়েছে তা সংশোধন করে মজুরি কমিশন,বেতন ভাতা ও অবসর সুবিধা সহ তা যুগোপযোগী শ্রমিক বান্দব আইন বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন ৫ জানুয়ারী নির্বাচন সরকারের চ্যালেঞ্জ ছিল,তা মোকাবেলা করে গনতান্ত্রিক ধারা অব্যহত রেখেছে সরকার। ডেমরা করিম জুট মিলস লেবার ইউনিয়ন (রেজিঃ-১৪৭০) কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল বিকেলে এসব কথা বলেছেন গনপ্রজাতšী¿ বাংলাদেশ সরকারের বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। করিম জুট মিলস্ লেবার ইউনিয়নের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প প্রধান সাজ্জাদুর রহমান,সাধারন সম্পাদক আবুল হোসেন সহ সিবিএ,র অনান্য নেতৃবৃন্দ।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
87. Motijheel C/A
Manda
DHAK1000
