01/06/2026
বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, “তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান রাজনীতিবিদকে হারালো। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের রাজনীতি ও গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
10/05/2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ব্যয় বিবরণী সংক্রান্ত পত্রটি আজ নির্বাচন কমিশন সচিবালয়ে দাখিল করা হয়েছে। বিএনএফ'র ভাইস চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ চৌধুরী (আন্দোলন) দলের পক্ষে পত্রটি জমা দেন।
সূত্রঃ বিএনএফ মিডিয়া সেল
01/05/2026
গৌরব ও সংগ্রামের ধারাকে বুকে ধারণ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ আজ ১৪ বছরে পূর্ণ করলো। এই পথচলা সহজ ছিল না, তবুও আদর্শ, দেশপ্রেম ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দৃঢ়ভাবে এগিয়ে চলেছি।
আমি বিএনএফ-এর সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের ত্যাগ, পরিশ্রম ও নিষ্ঠার কারণেই আজ বিএনএফ একটি সুসংগঠিত জাতীয় শক্তিতে পরিণত হয়েছে।
আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ে কাজ করি এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
জয় হোক জনগণের, জয় হোক বাংলাদেশের।
শুভেচ্ছাসহ,
বীর মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ
সাবেক সংসদ সদস্য, ঢাকা-১৭
প্রেসিডেন্ট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ
23/04/2026
শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে।।
13/04/2026
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ'র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই নববর্ষের শুভেচ্ছা
শুভ নববর্ষ ১৪৩৩
10/04/2026
জরুরি বিজ্ঞপ্তি : সভার তারিখ পরিবর্তন ::
আসসালামু আলাইকুম। আগামী ১৩ই এপ্রিল রোজ সোমবার বাদ মাগরিব বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ'র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের জরুরি সভা মিরপুর ১১তে অবস্থিত ইসলাম প্লাজা লিফটে ৭ ( বরকত ভাইয়ের অফিসে) অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।/
সূত্র: বিএনএফ মিডিয়া সেল।
09/04/2026
সংগঠন সংবাদঃ
আসসালামু আলাইকুম। আগামী ১২ই এপ্রিল রোজ-রবিবার বাদ মাগরিব বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ'র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের জরুরি সভা মিরপুর ১১তে অবস্থিত ইসলাম প্লাজা লিফটে ৭ ( বরকত ভাইয়ের অফিসে) অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।
সূত্র: বিএনএফ মিডিয়া সেল।