District Police Shariatpur জেলা পুলিশ শরীয়তপুর

District Police Shariatpur জেলা পুলিশ শরীয়তপুর

Share

To Improve Law And Order Situation Of Shariatpur District. * To Share The Public Opinion
* To Address Law And Order Situation
* Peace Building

27/05/2026
Photos from District Police Shariatpur জেলা পুলিশ শরীয়তপুর's post 22/05/2026

জেলা পুলিশ, শরীয়তপুর এর কিট প্যারেড.

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, Shariatpur
𝐃𝐚𝐭𝐞- 21 May 2026

গত ২১ মে ২০২৬ খ্রি. শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব শেখ শরীফ-উজ-জামান ।

এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

Photos from District Police Shariatpur জেলা পুলিশ শরীয়তপুর's post 18/05/2026

শরীয়তপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ।

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, Shariatpur
[18-05-2026]

'সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে শরীয়তপুর জেলায় নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

শরীয়তপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব রওনক জাহান,পুলিশ সুপার, শরীয়তপুর মহোদয় পুলিশ লাইন্স ড্রিল শেডে (১৮ মে) বিকাল ৩ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।

এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান, অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তোমরা এ পর্যন্ত পৌঁছেছো। যারা উত্তীর্ণ হতে পারোনি, তোমরা হতাশ হবে না; ভবিষ্যতে আবার চেষ্টা করবে। তোমাদের মধ্য থেকেই কেউ সার্জেন্ট হবে, কেউ সাব-ইন্সপেক্টর হবে এবং তোমরা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে।"

উক্ত সময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মো: শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), রাজবাড়ী, জনাব শেখ সাব্বির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মাদারীপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from District Police Shariatpur জেলা পুলিশ শরীয়তপুর's post 17/05/2026

জেলা পুলিশ, শরীয়তপুর এর এপ্রিল ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, Shariatpur
𝐃𝐚𝐭𝐞-17 May 2026

জনাব রওনক জাহান,পুলিশ সুপার, শরীয়তপুর এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এপ্রিল ২০২৬ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি আলোচনা করা হয়।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from District Police Shariatpur জেলা পুলিশ শরীয়তপুর's post 17/05/2026

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা।

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, Shariatpur
𝐃𝐚𝐭𝐞- 17 May 2026

জেলা পুলিশ, শরীয়তপুর এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব রওনক জাহান ।

এ সময় জনাব শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব তানভীর হোসেন, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীয়তপুর, জনাব মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুর,জনাব শামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) জনাব জনাব সৌম্য শেখর পাল, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) শরীয়তপুরসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Photos from District Police Shariatpur জেলা পুলিশ শরীয়তপুর's post 17/05/2026

জেলা পুলিশ, শরীয়তপুর এর মাস্টার প্যারেড।

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, Shariatpur
𝐃𝐚𝐭𝐞- 17 May 2026

জেলা পুলিশ, শরীয়তপুর এর আয়োজনে পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেড পরিদর্শন করেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব রওনক জাহান, পুলিশ সুপার, শরীয়তপুর।

এসময় পুলিশ সুপার মহোদয়, পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় জনাব শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব তানভীর হোসেন, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীয়তপুর, জনাব মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুর,জনাব শামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) জনাব জনাব সৌম্য শেখর পাল, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) শরীয়তপুরসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

10/05/2026

পুলিশ সপ্তাহ ২০২৬ বার্ষিক পুলিশ প্যারেড

Photos from District Police Shariatpur জেলা পুলিশ শরীয়তপুর's post 09/05/2026

‘‘সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি- ২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত।

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, Shariatpur
𝐃𝐚𝐭𝐞- 09 May 2026

জেলা পুলিশ, শরীয়তপুর এর আয়োজনে জনাব রওনক জাহান, পুলিশ সুপার, শরীয়তপুর এর সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের সমন্বয়ে ‘‘পুলিশ লাইনস্ ড্রিলসেড, শরীয়তপুর” নির্বাচিত কেন্দ্রে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় শারীরিক মাপ ও Physical Endurance Test (PET) - এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয়ে তদারকি করেন জনাব রওনক জাহান, পুলিশ সুপার, শরীয়তপুর।

অত্র জেলার নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উক্ত লিখিত পরীক্ষায় উপস্থিত ছিলেন জনাব মো: শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), রাজবাড়ী, জনাব শেখ সাব্বির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মাদারীপুর ‍জেলা ও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিগন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব শেখ শরীফ-উজ-জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীয়তপুরসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।

05/05/2026

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬

লিখিত পরীক্ষার সময় পরিবর্তন:
তারিখ ও স্থান অপরিবর্তিত:

03/05/2026

নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) শরীয়তপুর এ যোগদান।

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, Shariatpur
𝐃𝐚𝐭𝐞- 03/05/2026

নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) হিসাবে জনাব মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ যোগদান করেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, পিপিএম সেবা, (ক্রাইম এন্ড অপস্)।এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মো শাহ আলম, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা ও জনাব মোঃ মোশারফ হোসেন, ইন্সপেক্টর ক্রাইম, পুলিশ অফিস, শরীয়তপুর।

তিনি ৩৬ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৮ সালে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Shariatpur Sader
Dhaka
8000