ভৈরব স্টেশনের ঘটনায় নিম্নে উল্লেখিত ট্রেনসমূহ বিভিন্ন স্টেশনে বিলম্বিত হচ্ছে :
১) ৭০৩ নং মহানগর গোধূলি — ২১:১৫ ঘটিকা হতে ভৈরব আউট সাইডে অবস্থান করছে।
২) ৭১০ নং পারাবত এক্সপ্রেস — ২১:৩৩ ঘটিকা হতে তালশহর স্টেশনে অবস্থান করছে।
৩) ৭৪৯ নং এগারোসিন্ধুর গোধূলি — ২১:২২ ঘটিকা হতে দৌলতকান্দি স্টেশনে অবস্থান করছে।
৪) ৬০৬ নং কন্টেইনার ট্রেন — ২১:৩৫ ঘটিকা হতে মেথিকান্দা স্টেশনে অবস্থান করছে।
৫) নরসিংদী কমিউটার ট্রেন — ২১:৩৮ ঘটিকা হতে খানাবাড়ী স্টেশনে অবস্থান করছে।
৬) ৭৩৯ নং আপ উপবন এক্সপ্রেস ০০:১০ ঘটিকা থেকে জিনার্দি স্টেশনে অবস্থান করছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ক্লিয়ারেন্স প্রাপ্ত হলে ট্রেন অপারেশন পুনরায় চালু করা হবে।
উল্লেখ্য যে স্থানীয় একটি খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির কারণে এক পক্ষ রাত ০৯:১০ মিনিট থেকে রেলপথ অবরোধ করে রেখেছে।
Bangladesh Railway - বাংলাদেশ রেলওয়ে
This is the Official page of Bangladesh Railway to reach the people of Bangladesh according
বাংলাদেশ রেলপথ সরকারি মালীকানা ও সরকার কর্তৃক পরিচালিত দেশের একটি মুখ্য পরিবহন সংস্থা। মোট ২৫০৮৩ জন নিয়মিত কর্মচারীসহ বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫. ৫৩ কি:মি: রুট রয়েছে। যেহেতু দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে সংযোজন করার জন্য রেলপথ একটি গুরুত্বপূর্ণ স্থল পরিবহন ব্যবস্থা, তাই রেলপথের সার্বিক উন্নতি দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জুন ২, ১৯৮২ পর্যন্ত একজন চেয়ারম্যান ও চারজন
"রেল ভ্রমণে সচেতন যাত্রী"
31/05/2026
”প্রলোভনের মুখোশ উন্নোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে উপলক্ষ করে আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করেছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। এ উপলক্ষে সকাল ১১:৩০ মিনিটে কমলাপুর রেলস্টেশনে একটি বর্ণাঢ্য Rally আয়োজন করা হয়। এতে রেলপথ মন্ত্রনালয় এর সচিব জনাব মো. ফাহিমুল ইসলাম প্রধান অতিথি এবং বাংলাদেশ রেলওয়ে’র মহাপরিচালক জনাব আফজাল হোসেন ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব [ভাইটাল স্ট্রাটেজিস-এর সিনিয়র কনসালটেন্ট] জনাব মো. হামিদুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Rally-র পর স্টেশনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বাংলাদেশ রেলওয়ে’র অধীন স্টেশন, ট্রেন, প্ল্যাটফরমকে তামাকমুক্ত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, তামাক নিয়ন্ত্রণে কর্মরত বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
30/05/2026
সতর্কতামূলক পোস্ট:
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি
একটি প্রতারক চক্র মহাপরিচালক মহোদয় , বাংলাদেশ রেলওয়ে এর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন নম্বর থেকে অনেক কে কল দিচ্ছেন। তারা মহাপরিচালক মহোদয়ের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া Whatsapp আইডি খুলেছেন।
এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য এবং আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হল।
30/05/2026
সতর্কতামূলক পোস্ট:
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি কোনো অসাধু ও বিপথগামী ব্যক্তি/ব্যক্তিরা রেলপথ মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় সচিব মহোদয়ের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পৃথক একাউন্ট খুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মোবাইল নম্বরে বারবার ফোন ও যোগাযোগের চেষ্টা করছে।
এ ধরনের কল, বার্তা বা যোগাযোগ সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক। এ বিষয়ে সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো। নিচে প্রতারনামূলক প্রোফাইলটি সংযুক্ত করা হলো।
25/05/2026
আজ ২৫ মে ২০২৬ তারিখে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) ঢাকায় পৌঁছালে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম। এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে আজ সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন।
25/05/2026
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এম.পি. আজ ২৫ মে ২০২৬ তারিখে ৬৫ বছর ও তদুর্ধ্ব ব্যক্তি ও প্রতিবন্ধী যাত্রীদের মেট্রোরেল ও রেলওয়ের টিকিট ক্রয়ের ক্ষেত্রে ২৫% বিশেষ ছাড় সুবিধার শুভ উদ্বোধন করেন। এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
25/05/2026
ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ।
ঢাকা, ২৫ মে, সোমবার।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ কোচ।
সোমবার (২৫ মে) ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো: নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) জনাব সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, ঢাকাসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় তারা যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদেরকে ঈদের শুভেচ্ছা জানান।
নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে নারী যাত্রীগণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই বিশেষ উদ্যোগের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) আজ ঢাকায় পৌঁছালে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানাবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।
উল্লেখ্য সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা- সিলেট -ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম- ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্তকরনের এই সার্ভিস চালু করা হয়।
সোমবার (২৫ মে) থেকে ঈদের পূর্বের তিন দিন, অর্থাৎ আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত এ সার্ভিস অব্যাহত থাকবে।
রেজাউল করিম সিদ্দিকী
জনসংযোগ কর্মকর্তা
রেলপথ মন্ত্রণালয়।
24/05/2026
ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই - রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এম.পি.
ঢাকা, ২৪ মে, রবিবার।
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখী মানুষের বাড়তি চাপের মধ্যেও বড় ধরনের শিডিঊল বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পুরোনো রেললাইন ও লোকোমোটিভ (রেল ইঞ্জিন) নিয়েই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদযাত্রায় রেল পরিচালনা করা হচ্ছে।
রবিবার (২৪ মে) কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদযাত্রায় ট্রেনের যাত্রীদের প্রচুর চাহিদা থাকে। ঢাকার বাইরে যেতে চাওয়া মানুষের কাছে ট্রেনে যাত্রার আলাদা গুরুত্ব আছে। কিন্তু যাত্রীদের চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা ও সক্ষমতা পর্যাপ্ত নয়। সাধারণ সময়ে ঢাকা হতে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা হয়; ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ টিকিট ছেড়ে এখন প্রায় ৪০ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ঈদযাত্রার সময়কালে প্রায় লক্ষাধিক যাত্রীর ট্রেনে ভ্রমণের চাহিদা থাকে।
কমলাপুর স্টেশনে আকস্মিক পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, আমি কোন ট্রেনে উঠব সেটা আগে নির্ধারিত ছিল না। পরিদর্শনের সময় তাৎক্ষণিকভাবে দুটি ট্রেনে উঠে যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন; এছাড়া ট্রেন ও প্লাটফর্মের পরিবেশ আমার কাছে ভালো মনে হয়েছে। সিটিং ক্যাপাসিটির মধ্যেই যাত্রা হচ্ছে; যদিও যাত্রীদের চাপ বিবেচনায় আমাদের ক্যাপাসিটির বাইরেও ২৫ শতাংশ টিকিট দিতে হয়েছে।
সকালে কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘তিনটি ট্রেন কিছুটা দেরিতে চলেছে। বুড়িমারী এক্সপ্রেস ঢাকায় আসার পথে রেললাইনে শুকাতে দেওয়া খড়ে এর চাকা স্লিপ করায় বিকল হয়। এটি ঢাকাতে এ’কারণে দেরীতে এসেছে। ফলশ্রুতিতে কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকা ছেড়ে যেতে বেশ কিছুটা বিলম্ব হচ্ছে।
এই ঘটনায় পরদিনের শিডিউলে প্রভাব পড়বে কীনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা মনে করছি আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। গতকাল একটি ট্রেনের অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ত্রুটির ফলে অল্প কিছু ট্রেনের যেটুকু যাত্রা বিলম্ব হয়েছিল, সেটাও আমরা গতকাল সকালের মধ্যেই দ্রুত সমাধান করার চেষ্টা করেছি। এধরণের উদ্ভুত সমস্যা সমাধানের জন্য স্পেয়ার লোকোমোটিভ ও অতিরিক্ত সতর্কতা নিশ্চিত করা হয়েছে।
রেলমন্ত্রী বলেন, যেসব জায়গায় দুর্ঘটনা বা লাইনচ্যুত হওয়ার ঝুঁকি আছে, সেগুলো চিহ্নিত করে ঈদের আগেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সতর্ক আছি। বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের বিপর্যয় হবে না বলে আশা করছি।
রেলমন্ত্রী দাবি করেন, রেলের সার্বিক পরিবেশ ও সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে। যাত্রীরাও বলেছেন, আগে জরাজীর্ণ অবস্থা ছিল; বর্তমানে রেলসেবা আগের তুলনায় উন্নত করা হয়েছে। অনলাইনের মাধ্যমে রেলের টিকিটিং সিস্টেম চালু থাকায় টিকিট কালোবাজারি প্রতিরোধ সম্ভব হয়েছে।
মন্ত্রী বলেন, ঈদের সময় বিভিন্ন রুটে নতুন করে ৫১টি কোচ যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮২ থেকে ৮৩টি মিটারগেজ লোকোমোটিভ সচল আছে। অচিরেই আরও এক-দুটি যুক্ত করা হবে এবং ৮৫ থেকে ৮৬টি মিটারগেজ লোকোমোটিভ ঈদযাত্রায় যুক্ত করা গেলে শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা কমে যাবে এবং যাত্রীসাধারণ স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন।
পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রেজাউল করিম সিদ্দিকী
জনসংযোগ কর্মকর্তা
রেলপথ মন্ত্রণালয়।
প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ২৫% ছাড় দিচ্ছে রেলওয়ে
ঢাকা, 24 মে, ২০২৬, রবিবার।
প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ২৫% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৫ মে (সোমবার) ২০২৬ থেকে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে এই ছাড় কার্যকর হবে।
রবিবার (24 মে) রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়েকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করে নির্দেশনা প্রদান করা হয়।
প্রবীণ ব্যক্তির ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তার অধিক হতে হবে যা অনলাইনে টিকেট ক্রয়ের সময় তার জাতীয় পরিচয়পত্রের ডাটা থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে। শুধুমাত্র ভাড়ার ভিত্তিমূল্যের উপর ২৫% ছাড় প্রযোজ্য হবে। অন্যান্য চার্জ (যেমন: সার্ভিস চার্জ, ভ্যাট ইত্যাদি) ছাড়কৃত টিকেট মূল্যের উপর বিদ্যমান হারে প্রযোজ্য হবে। এই ছাড় সুবিধা অনলাইন এবং কাউন্টার টিকেটিং, উভয় মাধ্যমে রাখা হবে। ব্যবহারকারীকে অবশ্যই বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং প্ল্যাটফর্ম “রেলসেবা” এ্যাপে রেজিস্টার্ড হতে হবে। একজন সিনিয়র সিটিজেন প্রতি সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই ছাড় সুবিধা পাবেন যেখানে সপ্তাহ গণনা করা হবে যাত্রার তারিখ অনুযায়ী। ছাড়কৃত টকেট রিফান্ড করা হলে সেই অর্ডারটি সাপ্তাহিক গণনা থেকে বাদ যাবে এবং ব্যবহারকারী একই সপ্তাহে পুনরায় ছাড় পাওয়ার যোগ্যতা ফিরে পাবেন। যদি কোনো সিনিয়র সিটিজেন সহযাত্রীসহ বুকিং করেন সেক্ষেত্রে সহযাত্রীদের জন্য রেগুলার ভাড়া প্রযোজ্য হবে। যদি সহযাত্রীও প্রবীণ হন তাহলে প্রতি বুকিংয়ে সর্বোচ্চ একজন অতিরিক্ত সহযাত্রী (প্রবীণ) ডিসকাউন্ট সুবিধা পাবেন। তবে (সিনিয়র সিটিজেন এর সহযাত্রী) নিজস্ব রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে আলাদাভাবে ভেরিফাইড হতে হবে।
প্রতিবন্ধী ব্যক্তির ভ্রমণের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধীগণকে এ সুবিধার আওতায় রাখা হবে। আন্তঃনগর ট্রেনের সুলভ/শোভন শ্রেণিতে এবং যে সকল ট্রেনে সুলভ/শোভন শ্রেণি নেই সে সকল ট্রেনে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার উপর বিদ্যমান সুবিধা অনুযায়ী ৫০% এবং নতুন করে সকল শীতাতপ শ্রেণিতে ২৫% ছাড় প্রদান করা হবে। অন্যান্য চার্জ (যেমন: সার্ভিস চার্জ, ভ্যাট ইত্যাদি) বিদ্যমান হারে প্রযোজ্য হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে এই ছাড় সুবিধা আপাতত স্টেশন কাউন্টারে টিকেট ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাপেক্ষে অনলাইন টিকেট ইস্যুর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তির সহযাত্রীর জন্য রেগুলার ভাড়া প্রযোজ্য হবে।
স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের ইউনিফায়েড পরিচয়পত্র প্রবর্তনের পর টিকিট মূল্যের ২৫% ছাড় প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।
উল্লেখ্য যে, রেল পরিবহন ব্যবস্থাকে অধিকতর জনবান্ধব, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী ইশতেহারে দূরপাল্লার সকল পরিবহনে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬০ (ষাট) বছরের অধিক বয়স্কদের জন্য বিশেষ ছাড় প্র্রদানের ঘোষণা দেয়। সরকার গঠিত হওয়ার পরে নির্বাচনী ইশতেহারে বর্ণিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াদির আলোকে করণীয় নির্ধারণে গত ০৩ মার্চ ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমান সরকারের ১৮০ দিনের মধ্যে প্রতিবন্ধী, শিক্ষার্থী ও সিনিয়র সিটিজেনদের (৬৫ বছরের অধিক বয়স্ক ব্যক্তি) ২৫% ছাড়ে ট্রেনে ভ্রমণের সুযোগ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত নির্দেশনার আলোকে প্রথম পর্যায়ে উল্লিখিত ছাড়কৃত ভাড়ায় সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেনে ভ্রমণের সুযোগ প্রদানের এ সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়।
রেজাউল করিম সিদ্দিকী
জনসংযোগ কর্মকর্তা
(সিনিয়র তথ্য অফিসার)
রেলপথ মন্ত্রণালয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
16 Abdul Gani Road, Rail Bhaban
Dhaka
1000
