National Academy for Planning and Development - NAPD

National Academy for Planning and Development - NAPD

Share

National Academy for Planning and Development (NAPD) The Government declared the academy as a “body corporate “in 1985.

The National Academy for Planning and Development (NAPD) started as a development project in 1980 with a view to enhancing capabilities of the Government officials in respect of planning and development. Since then, it has been imparting extensive training to the officials of different Government and non-Government agencies to make them able to face the challenges of 21st Century. It is under a pr

Photos from National Academy for Planning and Development - NAPD's post 21/05/2026

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সার্বিক সহযোগিতায় ‘Training Workshop on Achieving Gender Equality Results in Projects’ শীর্ষক ০২ দিন ব্যাপী একটি কোর্স ০৭.০৫.২০২৬ তারিখে শেষ হয়েছে। কোর্সটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক ও সরকারের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এডিবি-২ অধিশাখার যুগ্মসচিব জনাব মোস্তফা মোরশেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমির পরিচালক (গবেষণা ও প্রকাশনা) ও কোর্স পরিচালক প্রকৌ. ড. মোঃ আব্দুর রশিদ এবং এডিবি বাংলাদেশ রেসিডেন্স মিশনের পোর্টফোলিও ম্যানেজমেন্ট অফিসার জনাব মোহাম্মদ সাইদুল হক।

Photos from National Academy for Planning and Development - NAPD's post 13/05/2026

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি কর্তৃক আয়োজিত "পরিকল্পনা বিভাগ ও কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিকরণ (৩য় সংশোধিত)" শীর্ষক প্রকল্পের আওতায় ছয় মাস মেয়াদি ‘ডিপ্লোমা ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের সমাপনী অনুষ্ঠান ১২.০৫.২০২৬ তারিখে একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকি, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সম্মানিত সচিব জনাব এস এম শাকিল আখতার। সমাপনী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এনএপিডির মহাপরিচালক (সরকারের সচিব) জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ও পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ড. সাদিয়া শারমিন এবং কোর্স প্রতিবেদন উপস্থাপন করেন এনএপিডির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) মিজ সায়মা আফরোজ। ডিপ্লোমা কোর্স দুইটিতে মোট ৫০ জন অংশগ্রহণকারী সফলভাবে অংশ নিয়েছিলেন।

Photos from National Academy for Planning and Development - NAPD's post 10/05/2026

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে চলমান চারটি বুনিয়াদি কোর্সে আজ (১০.০৫.২০২৬) সম্প্রসারিত সেশন (Extension Lecture)-এ বক্তব্য রাখেন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ, বাংলাদেশ-এর বিশিষ্ট ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। তিনি Bangladesh LDC Graduation: Challenges and Way Forward বিষয়ে কথা বলেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশ্নের জবাব দেন। উল্লিখিত সেশনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০২ টি ব্যাচে ৮০ জন, নন-ক্যাডার সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিবদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০১ টি ব্যাচে ৩৭ জন এবং বিভিন্ন দপ্তর/সংস্থায় কর্মরত ৯ম গ্রেড কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০১ টি ব্যাচে ২৩ জনসহ মোট ১৪১ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

08/05/2026

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি'র কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

08/05/2026

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি'র সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

08/05/2026

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি'র বার্তা বাহক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

08/05/2026

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি'র হিসাবরক্ষক কাম-কোষাধ্যক্ষ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

Photos from National Academy for Planning and Development - NAPD's post 07/05/2026

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সার্বিক সহযোগিতায় ‘Training Workshop on Land Acquisition and Involuntary Resettlement under the existing ADB Safeguard Policy Statement (SPS)’ শীর্ষক ০২ দিন ব্যাপী একটি কোর্স ০৬.০৫.২০২৬ শুরু হয়েছে। আজ (০৭.০৫.২০২৬) কোর্সটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক ও সরকারের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এডিবি অনুবিভাগের অতিরিক্ত সচিব জনাব এস এম জাকারিয়া হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমির পরিচালক (গবেষণা ও প্রকাশনা) ও কোর্স পরিচালক প্রকৌ. ড. মোঃ আব্দুর রশিদ।

Photos from National Academy for Planning and Development - NAPD's post 06/05/2026

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সার্বিক সহযোগিতায় ‘Training Workshop on Land Acquisition and Involuntary Resettlement under the existing ADB Safeguard Policy Statement (SPS)’ শীর্ষক ০২ দিন ব্যাপী একটি কোর্স আজ (০৬.০৫.২০২৬) শুরু হয়েছে। কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক ও সরকারের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এডিবি-২ অধিশাখার যুগ্মসচিব জনাব মোস্তফা মোরশেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমির পরিচালক (গবেষণা ও প্রকাশনা) ও কোর্স পরিচালক প্রকৌ. ড. মোঃ আব্দুর রশিদ।

Photos from National Academy for Planning and Development - NAPD's post 06/05/2026

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে ‘ডিপ্লোমা ইন প্রজেক্ট প্ল্যানিং ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ১৮তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান ০৫ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। একাডেমির সান্ধ্যকালীন ০৬ মাস মেয়াদি ডিপ্লোমা কোর্সটি শুরু হয়েছিলো গত ০৫ অক্টোবর ২০২৫ । কোর্সটিতে সরকারী বিভিন্ন দপ্তর/সংস্থার ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমির মহাপরিচালক ও সরকারের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম সফল সমাপ্তি শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব সায়মা আফরোজ। সমাপনী অনুষ্ঠানে কোর্স প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ) ও কোর্স পরিচালক জনাব ড. মোহাম্মদ হাসান তারিক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) জনাব কাজী মোহাম্মদ সালাতুজ্জামান।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


3/A, Nilkhet (Katabon Road)
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00