03/04/2026
স্যানিটারি ইন্সপেক্টরশীপ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (SIWAB) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা আজ ৩ এপ্রিল, ২০২৬খ্রি তারিখ শুক্রবার, ঢাকা আইএইচটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১১ বছরের পুরনো কমিটি ভেঙ্গে ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। সভার রেজুলেশন নিয়ে দেয়া হলো।
07/05/2025
নিজেদের অধিকার আদায়ে স্বতঃস্ফূর্তভাবে সকল এসআইটিদের ১৭ তারিখের ঢাকার সভায় অংশগ্রহণ করা আবশ্যক। ফেসবুকে স্ট্যাটাস ও ঘরে বসে ম্যাসেন্জারে লিখে দাবী আদায় করা যায়না। দাবী আদায়ের জন্য সময় ও শ্রম দিতে হবে।
এসআইটিদের দাবী আদায়ের জন্য সকল এসআইটি সাদরে আমন্ত্রিত।
ধন্যবাদান্তে
মজিবুর রহমান উজ্জ্বল
04/09/2024
দীর্ঘসময় যাবত আমরা যে বৈষম্যের শিকার, সরকার আমাদেরকে আমাদের যোগ্যতা অনুযায়ী কাজে লাগাচ্ছে না, ফলে দেশের খাদ্যে ভেজালের দৌরাত্ম্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ খাদ্যবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে গতকাল (৩ সেপ্টেম্বর,২০২৪) আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসুতে ২ জন সমন্বয়কের সাথে সরাসরি সাক্ষাত করি। তারা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদেরকে কাজে লাগানোর জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
25/08/2024
প্রিয় সহকর্মী
আসসালামু আলাইকুম। আমরা সকল এসআইটিদের একটা ডাটাবেজ তৈরি করতে যাচ্ছি। যা সকল এসআইটিদের মাঝে শেয়ার করা হবে। এ ডাটাবেজ অফিসের কাজসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। তাই সকল এসআইটি, পরিচিত এসআইটি, জেলা ও উপজেলার সকল এসআইটিদের ফরমটি পূরণ করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে
মজিবুর রহমান উজ্জ্বল
এসআইটি কোর্স সম্পন্নকারীদের তালিকা:
শুধুমাত্র যারা এসআইটি কোর্স সম্পন্ন করছেন শুধু তাহারাই পূরণ করিবেন।
08/07/2024
এখানে আমি মনে করি, বক্তব্য খুবই স্পষ্ট সেটা হলো কতৃপক্ষ বই জমা চেয়েছে সেটাতে এসআইটি পাশ কৃত সকলের সারা দেওয়া উচিৎ এবং ঐক্যবদ্ধভাবে কতৃপক্ষের সাথে যোগাযোগও করা উচিৎ। এতে করে একটা জিনিস হবে তাহলে একটা শৃংখলা ফিরে আসবে এবং বিজ্ঞপ্তির আলোকে জৈষ্ঠ্যতার তালিকা প্রকাশিত হলে পরবর্তীতে জৈষ্ঠ্যতার তালিকা ব্রেক করে নিজ বেতন কিংবা অনৈতিক পদায়নের পথ বন্ধ হবে বলে আমি আশাবাদী। আর সময়ই বলে দিবে এই বিজ্ঞপ্তি সকলের জন্য মঙ্গল নাকি অমঙ্গল। আরেকটা বিষয় যদি মজিবরের কথার উপর ভিত্তি করে কেউ যদি বই জমা না দেয় তাতে কতৃপক্ষের কি কোন সমস্যা আছে?? না, কোন সমস্যা হবে বলে মনে হয়নাতো? আপনার কতৃপক্ষ চেয়েছে এখন আপনি যদি এস আই টি পাশ করে থাকেন এবং আপনার যদি মন চায় তো দিবেন, মন না চাইলে দিবেন না। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তারা তাদের দাওয়াত দিয়েছে এখন করণীয় আপনার। তাদেরকে দোষ দেয়ার সুযোগ কি আপনি পাবেন কারণ দাওয়াতে কিন্তু কাউকেই বাদ দেয় নাই। হিসাবটা মিলিয়ে নিবেন। আল্লাহ হাফেজ।
07/07/2024
প্রসঙ্গ : সকল ব্যাচের এসআইটিদের গ্রেডেশন সংক্রান্ত ।
সুপ্রিয় এসআইটি সহকর্মীবৃন্দ
আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। অতি সম্প্রতি সকল ব্যাচের এসআইটিদের গ্রেডেশন তালিকা প্রস্তুত সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার ভিত্তিতে সারাদেশের এসআইটি সহকর্মী ভাই ও বোনদের মাঝে একটি ধুম্রজাল ও ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। ফলে, অনেকেই বিষয়টি নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন। যারা আমার সাথে যোগাযোগ করেছেন বা করছেন তাদের উদ্দেশ্যে এখানে উক্ত বিষয় নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত তুলে ধরছি।
১। সকলেই অবগত আছেন যে, ৫৩ ও ৫৪ ব্যাচের পদোন্নতির নিমিত্তে গ্রেডেশন তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।
২। এখন পর্যন্ত যতগুলো পদ শুন্য রয়েছে তাতে উক্ত ২ ব্যাচের সবার পদোন্নতি হবেনা।
৩। এমতাবস্থায়, পুণরায় সকল ব্যাচের গ্রেডেশন করার জন্য কাগজপত্র চাওয়া হয়েছে।
৪। উক্ত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি মামলার রায়ের নির্দেশনার আলোকে গ্রেডেশন তালিকা প্রস্তুতের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৫। এ গ্রেডেশন দিয়ে ৫৫ বা তার পরবর্তী ব্যাচের কারোও পদোন্নতি হওয়া আপাতদৃষ্টিতে ক্ষীণ মনে হওয়ার যথেষ্ঠ যৌক্তিক কারণ বিদ্যমান।
৬। কারন প্রতিটি পদোন্নতির আগে ৩ বার বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেডেশন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়।
৭। গ্রেডেশন প্রস্তুত হওয়ার পর পদোন্নতি বোর্ড হয়ে গেলে পরবর্তীতে উক্ত গ্রেডেশনের কার্যকারিতা আর থাকেনা।
৮। পুণরায় কাউকে পদোন্নতি দিতে হলে আবার গ্রেডেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৯। অনেকেই বলছেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে সবাইকে নেয়া হবে, এসব গুজব।
১০। এছাড়াও অনেকে বলছেন, প্রতি ব্যাচ থেকে কয়েকজনকে পদোন্নতি দেয়া হবে, এটাও একটা গুজব।
১১। এছাড়াও বিভিন্নজন বিভিন্নরকম কথা বলছেন, যেসব কথার কোনোও বাস্তব ভিত্তি নেই।
১২। মুলত আদালতের রায়ের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এছাড়া আর কিছুনা।
১৩। সর্বশেষ যতগুলো পদ শুন্য রয়েছে তাতে আপাতত ৫৩ ও ৫৪ ব্যাচের বাহিরে কারোও পদোন্নতি হবেনা, এটাই সত্য।
১৪। এমতাবস্থায়, উক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সবাইকে সিদ্ধান্তগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে
মজিবুর রহমান উজ্জ্বল
29/02/2024
আলহামদুলিল্লাহ
অবশেষে ৩১ শয্যা, ৫০ শয্যা, ১০০ শয্যা উপজেলা হাসপাতাল ও ১০০ শয্যা জেলা হাসপাতালে স্যানিটারি ইন্সপেক্টর এর পদ রেখে স্ট্যান্ডার্ড সেটআপের জিও প্রকাশিত হয়েছে।
লেগে থাকলে কিছুনা কিছু পাওয়া যায়, এটা তার প্রমাণ। এ কাজের সাথে যারা শেষ পর্যন্ত লেগে ছিলেন সংগঠনের পক্ষ থেকে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
05/12/2023
অনেকেই অনেক কিছু চিন্তা করেছেন।ধন্যবাদ সবাইকে। বিষয়টা পরিষ্কার করে দিলাম।পারলে বুঝে নিবেন।
04/12/2023
রাজৈর,মাদারীপুর এর কানাই লাল দাস এবং শিবচর, মাদারীপুর এর হাবিবুর রহমান,গাজী মানসুর আব্দুল্লা আল মাহমুূদ ও মুকসুদপুর, গোপালগঞ্জ এর মোঃ জাহিদুল ইসলাম এই চারজন কে কোন ব্যাচের? জানা থাকলে নাম,ব্যাচ, মোবাইল নাম্বার এবং কোন পদে পদায়িত আছে তাহা লিখার অনুরোধ রইলো।
14/09/2023
৫৩ ও ৫৪তম ব্যাচের গ্রেডেশন তালিকা প্রকাশের লক্ষে সার্ভিস বইসহ তথ্যাদি চাওয়া হয়েছে।
14/08/2023
আলহামদুলিল্লাহ
অনেক চেস্টা, সাধনা, সংগ্রাম ও পরিশ্রমের পর অবশেষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য ঢাকা, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট-এ ল্যাবরেটরি, ফিজিওথেরাপী, রেডিওলজি এবং ফুড সেফটি কোর্স সমূহে বিএসসি’র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন শুরু : ১৬ আগষ্ট
আবেদন শেষ : ২২ আগষ্ট
প্রবেশপত্র ডাউনলোড : ৩ সেপ্টেম্বর
ভর্তি পরীক্ষা : ৮ সেপ্টেম্বর
ধন্যবাদান্তে
মজিবুর রহমান উজ্জ্বল
18/01/2023
অবশেষে ৪ বছর মেয়াদী মেডিকেল টেকনোলজিস্ট (এসআই) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ কোর্স চালুর মাধ্যমে এসআইদের ২য় শ্রেণিতে উন্নীত হওয়ার পথে আর একটি বাধা দূরীভূত হলো।