Lighter Youth Foundation

Lighter Youth Foundation

Share

মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় আমরা গড়তে চাই আলোকিত বাংলাদেশ।

Photos from Lighter Youth Foundation's post 05/09/2024

চাঁদপুর জেলার পূর্ব প্রান্তে ১৮ নং পূর্ব চিতোষী ইউনিয়ন। মনোহরগঞ্জ, লাকসামের বন্যার পানি ডাকাতিয়া নদী হয়ে শাহরাস্তির থানার দিকে আসায় চিতোষী ইউনিয়নের বন্যা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে গিয়েছে।
আমরা টিম লাইটার নিজ জায়গা থেকে ফেনী, খাগড়াছড়ি, বুড়িচং এবং লাকসামে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ শেষ করে চেয়েছি শাহরাস্তির পাশে দাঁড়াতে। তাই ১৮ নং পূর্ব চিতোষী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২০০ পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিই আমরা।
টিম লাইটার এর সাথে স্থানীয় ভাবে প্যাকেজিং ও বিতরণে ভলান্টিয়ার সাপোর্ট দিয়েছে বেততোলা লায়ন্স ক্লাব - Bettola Lions Club
ধন্যবাদ লায়ন্স পরিবারকে ❤️
-
প্রতিটি পরিবারের জন্য ছিলো:
১. ৩ কেজি চাল।
২. ২ কেজি আলু।
৩. ১ লিটার তেল।
৪. ১ কেজি মসুর ডাল।
৫. ১ কেজি লবণ।
৬. ৫০০ গ্রাম পিঁয়াজ।
৭. দুই প্যাকেট স্যানিটারি ন্যাপকিন
৮. পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট

ধন্যবাদ জানাই সবাইকে যারা আমাদের এবারের বন্যা কার্যক্রমে আমাদের পাশে ছিলেন।

চাঁদপুরের এই বিতরণের মধ্যে দিয়ে আমরা আমাদের এবারের বন্যা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছি।

Photos from Lighter Youth Foundation's post 03/09/2024

চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ডাকাতিয়া নদীর কোল ঘেঁষা ১৮ নং পূর্ব চিতোষী ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে আগামীকাল ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এর প্যাকেজিং চলছে। টিম লাইটার এর সাথে প্যাকেজিং ও বিতরণে সহযোগিতা করছে বেততোলা লায়ন্স ক্লাব। আগামীকাল ইনশাআল্লাহ আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিব বন্যাদুর্গত এই পরিবার গুলোর হাতে।
#আলো_আসবেই

Photos from Lighter Youth Foundation's post 30/08/2024

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন এবং মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে গতকাল প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছি আমরা।

এছাড়া সাথে যাওয়া আমাদের (ডাক্তার) ভলান্টিয়ারের মাধ্যমে আমরা পরিবার গুলোর বাচ্চা এবং বয়ষ্কদেরকে চিকিৎসা সেবা ও সাধ্যমত ওষুধ বিতরণ করেছি।

আমাদের অনুদান সংগ্রহ চলমান আছে, আপনারা পাশে থাকলে শীঘ্রই ছুটে যাব পরবর্তী কোন গন্তব্যে...

#আলো_আসবেই

29/08/2024

দেশে যখনই কোনো দুর্যোগ হয়েছে, ইমার্জেন্সি রিলিফ নিয়ে ছুটে যেতে হয়েছে আমাদের; লাইটারের শুরু থেকেই আমরা একটা জিনিস মেইনটেইন করেছি। আমরা সবসময়ই স্যানিটারি ন্যাপকিন সাথে করে নিয়ে গিয়েছি। কারণ, চাল-ডাল-তেলের কথা মুখ ফুটে বলা গেলেও, স্যানিটারি ন্যাপকিনের কথা মুখ ফুটে আর বলা হয়ে ওঠে না। স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, ইমার্জেন্সি ওষুধের পাশাপাশি তাই স্যানিটারি ন্যাপকিনও আমরা নিয়ে যাই।

আজকে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন এবং মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের জন্য জরুরী দ্রব্যসামগ্রী বিতরণ করেছি আমরা। এত রিমোট এরিয়া, সেখানে এখন পর্যন্ত কোনো সাহায্য পৌঁছায়নি! এবং এই ড্রাইভে আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল Senora; তারা আমাদের হাতে তুলে দিয়েছিল ১০০০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন! সেখান থেকে ৬০০ প্যাকেট আমরা আজ বিতরণ করেছি। বাকি ৪০০ প্যাকেটও খুব দ্রুত ডিস্ট্রিবিউট করা হবে।

সেনোরা’র মতো একটা ব্র্যান্ড যখন এভাবে উদারহস্তে দেশের ক্রাইসিস মোমেন্টে এগিয়ে আসে, তখন বাই ডিফল্ট একটা অউনারশিপ চলে আসে। ভালো লাগে দেখতে। মনে হয়, 'আমাদের ব্র্যান্ড' ❤️

Photos from Lighter Youth Foundation's post 29/08/2024

গতরাতে কুমিল্লার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী প্যাকিং করা হয়েছে। সারা রাত ধরে প্যাকিংয়ের কাজ শেষে, আমাদের ভলান্টিয়াররা এখন স্পটে পৌঁছে গিয়েছে। বিতরণের প্রস্তুতি চলছে, যেন দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো যায়।

#আলো_আসবেই

28/08/2024

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা -
নাম প্রকাশে অনিচ্ছুক একজন উদার মনের ভাই এবং তার বন্ধুরা আমাদের জন্য কিছু প্রয়োজনীয় ওষুধসামগ্রী সহযোগিতা পাঠিয়েছেন। এই ওষুধগুলো আগামিকাল কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন এবং মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নে বিতরণ করা হবে।

আপনাদের এই মানবতাবোধ ই সত্যিকার বাংলাদেশ এর প্রতিচ্ছবি। Lighter Youth Foundation আপনাদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছে 💜

#আলো_আসবেই

Photos from Lighter Youth Foundation's post 27/08/2024

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন এবং মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী কেনাকাটা শেষ করেছি আমরা। আগামীকাল প্যাকিং শেষে পরদিন বিতরণে যাব আমরা।
আপনাদের কাছে দোয়াপ্রার্থী আমাদের ভলান্টিয়াররা যাতে সুস্থভাবে এই কার্যক্রম শেষ করতে পারে।
#আলো_আসবেই

27/08/2024

ধন্যবাদ Stretchy কে বন্যা দুর্গতদের সহায়তায় আমাদের পাশে থাকার জন্য❤️

আজকে থেকে ৩১ আগস্ট, ২০২৪ পর্যন্ত , আপনার দেওয়া প্রতিটি অর্ডার থেকে ১০০ টাকা করে আমরা খরচ করবো বন্যা দুর্গতদের জন্য। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে।সহযোগিতায় - Lighter Youth Foundation

🎯 আমাদের কালেকশন দেখতে ভিজিট করুন - https://stretchy.design
🎯 ফোন অর্ডার করতে কল করুন - 01312-035021 (9 AM TO 8 PM)
- 𝗔𝗡𝗔𝗥𝗞𝗔𝗟𝗜 𝗦𝗘𝗧 - https://t.ly/9-Phc
- 𝗦𝗛𝗔𝗥𝗔𝗥𝗔 𝗦𝗘𝗧 - https://t.ly/_VYpL
- 𝗦𝗔𝗟𝗪𝗔𝗥 𝗦𝗨𝗜𝗧 𝗦𝗘𝗧 - https://t.ly/N3qT5
- 𝗞𝗨𝗥𝗧𝗜𝗦/𝗟𝗢𝗡𝗚 𝗗𝗥𝗘𝗦𝗦 - https://t.ly/xuMUS
- 𝗧𝗢𝗣𝗦/𝗖𝗢-𝗢𝗥𝗗 𝗦𝗘𝗧𝗦 - https://t.ly/p9vz5
- 𝗣𝗔𝗡𝗧𝗦/𝗣𝗔𝗟𝗔𝗭𝗢𝗢 - https://t.ly/I63qs
- 𝗝𝗘𝗪𝗘𝗟𝗟𝗘𝗥𝗬 -https://t.ly/JwS6B
- 𝗛𝗔𝗡𝗗𝗕𝗔𝗚𝗦 𝗔𝗡𝗗 𝗕𝗔𝗚𝗦 -https://t.ly/W6Oqv
- 𝗪𝗔𝗟𝗟 𝗖𝗟𝗢𝗖𝗞 - https://t.ly/C34rt

26/08/2024

ফেনী কুমিল্লার বন্যাদুর্গত অঞ্চলে থাকা মানুষদের যোগাযোগ এর সুবিধার্তে আমরা চালু করেছিলাম "ইমার্জেন্সি মোবাইল রিচার্জ" ইভেন্ট টি।
প্রাথমিক ভাবে এক দিন চলার কথা থাকলেও, আমরা এই ইভেন্ট টা তিন দিন চালু রেখেছি এবং আমাদের পেইজের পোস্টের কমেন্টে এবং ইনবক্সে পাওয়া মোট ৫০ টা নাম্বারের প্রতিটি তে ৫০ টাকা করে রিচার্জ করে দিয়েছি।
এই ইভেন্ট টি এখন সমাপ্ত ঘোষণা করা হলো।

আপনাদের জন্য আমাদের তরফ থেকে 'টোকেন অব কারেজ' ❤

হাজার হাজার ভলান্টিয়ার এই মুহূর্তে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে ফেনী, নোয়াখালী, মিরশ্বরাই, হাটহাজারি, খাগড়াছড়ি, বুড়িচংয়ের মতো বন্যাদুর্গত অঞ্চলগুলোতে। আর লক্ষাধিক পানিবন্দী মানুষ তো আছেই। এই ইমার্জেন্সি সিচুয়েশনে মোবাইলে ব্যালেন্স থাকাটা জরুরী।

আপনি যদি উপরে উল্লেখিত জায়গাগুলোর ভলান্টিয়ার হয়ে থাকেন, কিংবা আপনি বা আপনার নিকটাত্মীয় কেউ যদি সেখানে আটকে থাকে; তাহলে আমাদের বিনা সংকোচে কমেন্ট সেকশনে কিংবা ইনবক্সে নাম্বার দিন। আগামী ২৪ ঘন্টার ভেতর, অর্থাৎ ২৪ আগস্ট রাত ৯টা পর্যন্ত আমরা আপাতত ৫০ টাকা রিচার্জ করতে পারব একটি নাম্বারে। আপাতত এতটুকুই আমাদের সামর্থ্য। পরবর্তীতে অবস্থা বুঝে এই সময়সীমা হয়তো বাড়াব আমরা৷

যেভাবে একাট্টা হয়ে পুরো দেশবাসী এই দুর্যোগ মোকাবেলা করছে; আমাদের বিশ্বাস, আলো আসবেই 🇧🇩

26/08/2024

সময়োপযোগী সিদ্ধান্ত:
ফেনী সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণকে রোস্টার অনুযায়ী বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভাগ করা হয়েছে, যাতে রোগীরা সহজে সেবা নিতে পারেন। আপনার অবস্থান থেকে যে হাসপাতালটি সবচেয়ে কাছে, সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারবেন। এতে পুরো ফেনী শহরের হাসপাতালগুলো এখন আপনার জন্য সদর হাসপাতাল হিসেবে কাজ করবে। বিশেষত, প্রসূতি মায়েদের এই সংকটময় সময়ে বিড়ম্বনা অনেকটাই কমে যাবে।
ধন্যবাদ ফেনী জেলা প্রশাসনকে।

26/08/2024

আপনাদের অভাবনীয় সাড়ায় মাত্র ২ দিনেই "মিশন খাগড়াছড়ি: বন্যাদুর্গতদের পাশে আমরা" ইভেন্টটি সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

বর্তমানে কুমিল্লা জেলার লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলা এখনো বন্যা কবলিত।

লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন এবং মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমান জরুরী সহায়তা পৌঁছায়নি।

জরুরিভাবে আমরা এই দুটি ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কমপক্ষে ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অতি প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করতে চাই।

আমরা বিশ্বাস করি, আপনারা পাশে থাকলে এই বন্যা কবলিত মানুষদের হাতে কয়েকদিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিতে পারব ইনশাআল্লাহ।

✅ Bkash
01614586058 (Tanni)
01729922010 (Afzal)
01737049944 (Tapas)
01717378174 (Alman)

✅ Nagad
01717378174 (Alman)
01918032848(Afzal)

✅ Rocket
016145860586 (Tanni)
019180328480 (Afzal)
017370499445 (Tapas)

✅ Bank Account
Tahmina Ferdoues Tanni
DBBL, Khulna Branch
Routing no: 090471544
Account: 1201570014857

#আলো_আসবেই

Photos from Lighter Youth Foundation's post 26/08/2024

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কবাখালী ইউনিয়নের আমবাগান, উত্তর হাসিনপুর, এবং জগন্নাথ পাড়ার ৩০০ পরিবারের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

আমাদের এই উদ্যোগটি মূলত মেরুং ইউনিয়নে করার কথা ছিল। তবে দিঘীনালা উপজেলার ইউএনও মহোদয়ের পরামর্শে আমরা কবাখালী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করি।
বিতরণে আমাদের পাশে ছিল রেড ক্রিসেন্টের খাগড়াছড়ি দিঘীনালা উপজেলা ইউনিট, যারা আমাদের সহযোগী হিসেবে কাজ করেছে।

স্থানীয়দের ফুড বিহ্যাবিয়ার মাথায় রেখে আমাদের প্রতি প্যাকেজে ছিলো -
৫ কেজি চাল,
১ কেজি ডাল,
১ লিটার সয়াবিন তেল,
১ কেজি লবণ,
রাঁধুনী হলুদের গুঁড়া ৫০ গ্রাম,
রাঁধুনী মরিচের গুঁড়া ৫০ গ্রাম,
৩ লিটার পানি,
৫ পিস খাবার স্যালাইন,
২ পিস ম্যাচ
এবং সাথে ছিল স্যানিটারি ন্যাপকিন।

বানভাসি জনজীবনে সাময়িক স্বস্তি দিতে অনবরত ছুটে চলেছি আমরা। আপনাদের সহযোগিতায় শীঘ্রই পৌঁছে যাব আমাদের পরবর্তী গন্তব্যে...

#আলো_আসবেই

Want your business to be the top-listed Government Service in Demran?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


House #30, Road #02, Block/F, Janata Cop Housing Society, Mohammadpur
Demran
1207