29/05/2026
অত্যন্ত দুঃখ ও গভীর বেদনার সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন মু্ন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান গ্রেড-১ জনাব মোঃ ওবায়দুল হক গত ২৫ ০৫/২০২৬ খ্রি: তারিখ মোটরসাইকেল যোগে বগুড়া নিজ বাড়িতে যাওয়ার পথে সড়ক দুৰ্ঘটনায় পতিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অদ্য ২৮/০৫/২০২৬ খ্রি: রোজ বৃহস্পতিবার বিকাল ০৫:৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরন করেন (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ (ত্রিশ) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ০২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্ৰাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ পল্পী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল করৰ্মকর্তা/কর্মচারী গভীরভাবে শোকাহত। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল করৰ্মকর্তা/কর্মচারীর পক্ষ হতে তাঁর আত্আর মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণকে এ শোক সইবার শক্তি দান করুন।
27/05/2026
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
🌙ঈদ মোবারক🌙
20/05/2026
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর রাজস্বখাতভুক্ত ‘নিরীক্ষক/অডিটর’ পদে অপেক্ষমান প্যানেল থেকে জনবল নিয়োগ।
14/05/2026
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকসেবাকে প্রযুক্তিনির্ভর, আরও গতিশীল ও সময়োপযোগী করার চলমান উদ্যোগের ধারাবাহিকতায় ৩২তম পল্লী বিদ্যুৎ সমিতি হিসেবে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ Integrated Centralized Billing System (ICBS) বাস্তবায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মশালার কিছু স্থিরচিত্র তুলে ধরা হলো।
আইসিবিএস চালুর মাধ্যমে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মানিত গ্রাহকবৃন্দ এখন আরও সহজে, দ্রুততম সময়ে এবং অধিক স্বচ্ছতার সাথে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিল পরিশোধ, গ্রাহক তথ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন আবেদন প্রক্রিয়া এখন হবে আরও আধুনিক ও ঝামেলামুক্ত।
একইসাথে, পবিসের ওয়ান পয়েন্ট সার্ভিস ব্যবস্থাকে আরও কার্যকর ও স্মার্ট করে তোলার মাধ্যমে গ্রাহকসেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে গ্রাহকরা পাবেন দ্রুত সেবা, নির্ভুল তথ্য এবং উন্নত সেবার অভিজ্ঞতা।
07/05/2026
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৩০তম পল্লী বিদ্যুৎ সমিতি হিসেবে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে Integrated Centralized Billing System (ICBS) বাস্তবায়ন কার্যক্রম উপলক্ষে আয়োজিত কর্মশালার স্থিরচিত্র।
আইসিবিএস বাস্তবায়নের ফলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকবৃন্দ এখন ঘরে বসেই সহজ, দ্রুত ও ঝামেলামুক্তভাবে পল্লী বিদ্যুতের বিভিন্ন সেবার ফি পরিশোধ করতে পারবেন।
এছাড়াও, আইসিবিএস-এর মাধ্যমে পবিসের ওয়ান পয়েন্ট সেবাকে আরও আধুনিক ও কার্যকর করা হয়েছে, যার ফলে গ্রাহকরা অধিক স্বচ্ছতা ও দ্রুততার সহিত সেবা পাবেন।
গ্রাহক সেবার মানোন্নয়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
04/05/2026
“পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সকল কর্মকর্তা ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের সাথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূরিকরণের লক্ষ্যে গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন কার্যক্রম পরিচালনার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) অধ্যাদেশ জারী করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেন। অদ্য ০৪ মে ২০২৬ খ্রি. বেলা ১১:০০ টায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ বোর্ডের সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারগণের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
মতবিনিময় সভার উপস্থাপনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কার্যক্রমের সার্বিক অবস্থা মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। সভায় সদর দপ্তরের কর্মকর্তাগণ, মাঠ পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ ও ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য তাঁদের বস্তুনিষ্ঠ মতামত প্রকাশ করেন। তাঁরা আনুপাতিক লোডশেডিং, সিস্টেম লস হ্রাসকরণ, বকেয়া আদায়, বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় এসব বিষয়াদি মতবিনিময় সভায় তুলে ধরেন।
মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আবেগ ও স্বপ্নে গড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগের আওতাধীন সবচেয়ে সফল প্রতিষ্ঠান। আরইবি প্রতিষ্ঠা একটি যুগান্তকারী সিদ্ধান্ত কারণ এর সাথে জড়িত কৃষি বিপ্লব, খাল খনন কর্মসূচীসহ গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম যে মডেলে চলছে প্রচলিত মডেলের মধ্যে এটি একটি উৎকৃষ্ঠ হিসেবে প্রমাণিত মডেল তাই তার পরীক্ষা নিরীক্ষা করার কোন সুযোগ নেই। তিনি গ্রাহকদের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের নির্দেশনা প্রদান করেন। যে সকল পবিস এখন পর্যন্ত লাভজনক অবস্থায় পৌঁছায়নি সে সকল পবিসকে লাভজনক অবস্থায় উন্নীতকরণের জন্য সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারদের সুষ্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি বলেন, পল্লী বিদ্যুতায়নের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর দূরদর্শী সিদ্ধান্তে গৃহীত ব্যতিক্রমধর্মী একটি সফল প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যে প্রতিষ্ঠান সরকারের নিকট হতে কোন ভর্তুকি গ্রহণ না করে ক্রস সাবসিটি এর মাধ্যমে সফলভাবে পরিচালিত হচ্ছে। এটি একটি অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, লাইফ লাইন গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে আসা সরকারের কাছে জনগণের সন্তুষ্টিই অগ্রাধিকার। গ্রাহকের সাথে নিবিড় সম্পর্ক রেখে গ্রাহক সেবা বৃদ্ধি করা এবং লোডশেডিং/অন্যান্য বৈদ্যুতিক সমস্যার প্রকৃত কারণ সম্মানিত গ্রাহকগণকে অবহিত করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে, সভার সভাপতি মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চেয়ারম্যান, আরইবি মহোদয় মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা ও সরকারের সকল চাহিদা পূরণে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির সকলকে নিয়ে এক সাথে কাজের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
01/05/2026
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ কর্মীদের প্রতি মহান মে দিবসের শুভেচ্ছা
28/04/2026
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের “সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি)” পদে অপেক্ষমান তালিকা হতে জনবল নিয়োগ সংক্রান্ত।
25/04/2026
উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে ২৯তম পল্লী বিদ্যুৎ সমিতি হিসেবে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে আইসিবিএস বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত কর্মশালার স্থিরচিত্রসমূহ।
আইসিবিএস চালুর মাধ্যমে পল্লী বিদ্যুতের অভিযোগ ব্যবস্থাপনা প্রক্রিয়া এখন আরও স্বচ্ছ, দ্রুত এবং সম্পূর্ণ অটোমেটেড হয়েছে। এর ফলে গ্রাহকসেবা হবে আরও সহজ, নির্ভুল ও সময়োপযোগী।
এছাড়াও, গ্রাহকরা এখন ঘরে বসেই পল্লী বিদ্যুতের বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন, যা সেবাকে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব করে তুলেছে।
23/04/2026
উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে ২৮ তম পল্লী বিদ্যুৎ সমিতি হিসেবে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ আইসিবিএস বাস্তবায়নের জন্য আয়োজিত কর্মশালার স্থিরচিত্র।