বাংলাদেশ খেলাফত যুব মজলিস

বাংলাদেশ খেলাফত যুব মজলিস

Share

দ্বীন বিজয়ের সংগ্রামী কাফেলা

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস's post 04/06/2026

ভোলায় খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত
----------------------------------
আজ (০৪ জুন ২৬ঈ) বৃহস্পতিবার বাদ আছর কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদের সামনে থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর এর উদ্যোগে দাওয়াতে মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা উত্তরের সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমিনের সভাপতিত্বে মুফতি নাঈম হাসানের সঞ্চালনায় শহরের মেইন সড়ক ঘুরে নতুন বাজার গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা উত্তরের বাইতুলমাল সম্পাদক মাওলানা ইউনুস অফিস সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান মজলিসে আমেনার সদস্য মাওলানা আব্দুস শাকুর মাওলানা রিয়াজ মাহমুদ মাওলানা নেছার উদ্দিন মাওলানা মাহমুদুল হাসান মাওলানা আব্দুর রাজ্জাক মাওলানা আব্দুল জব্বার মাওলানা আলী আকবর এছারাও বিভিন্ন থানা ও উপজেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

04/06/2026

বর্ডার কিলিং নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য প্রত্যাহার করতে হবে: বাংলাদেশ খেলাফত যুব মজলিস

সম্প্রতি বর্ডার কিলিং বা সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দেওয়া চরম আপত্তিকর, দায়িত্বজ্ঞানহীন ও ভারতের একপেশে ন্যারেটিভের পক্ষে সাফাই গাওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ করে আজ (০৪ জুন ২৬ঈ) বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং মাওলানা জাকির হোসাইন এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত ও বেদনাদায়ক ইস্যুগুলোর মধ্যে সীমান্ত হত্যাকাণ্ড অন্যতম প্রধান। বছরের পর বছর ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে নির্বিচারে সাধারণ ও নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে আসছে। প্রতিটি হত্যাকাণ্ডের পরই বিএসএফ-এর পক্ষ থেকে চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের চেনা অজুহাত দাঁড় করা হয়। এমন বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটি দায়িত্বশীল পদে থেকে সালাহউদ্দিন আহমেদের সীমান্ত হত্যাকাণ্ডের সংজ্ঞা বদলে দেওয়ার চেষ্টা এবং ভারতের অজুহাতকেই প্রকারান্তরে স্বীকৃতি দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, মানবতাবিরোধী এবং দেশের সার্বভৌমত্বের চেতনার পরিপন্থী।

তারা স্পষ্ট ভাষায় বলেন, অপরাধী বা চোরাচালানের অভিযোগে বিএসএফ-এর হাতে কোনো বাংলাদেশি মারা গেলে তা ‘বর্ডার কিলিং’ হবে না—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রকারান্তরে বিএসএফ-এর বন্দুকযুদ্ধের সংস্কৃতি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আইনি ও নৈতিক বৈধতা দেওয়ার শামিল। যেকোনো সভ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী, বর্ডারে কেউ অপরাধ বা অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে প্রচলিত আইনে বিচার করার নিয়ম রয়েছে, দেখামাত্র গুলি করে হত্যা করার কোনো লাইসেন্স কারও নেই। তার এই বিতর্কিত সংজ্ঞা মেনে নিলে কিশোরী ফেলানী হত্যাকাণ্ড থেকে শুরু করে সীমান্তে বিএসএফ-এর চালানো প্রতিটি নৃশংস হত্যাকাণ্ডকেই বৈধতা দিতে হয়, যা দেশের কোনো দেশপ্রেমিক নাগরিক কখনো মেনে নিতে পারে না।

নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে এই ধরনের আত্মঘাতী বক্তব্যের পরদিনই সাতক্ষীরা সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে, যা দেশবাসীকে আরও বেশি ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। দেশের সীমান্ত পাহারা ও নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান দায়িত্বে থেকে যারা প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসী নীতিকে আড়াল করতে চান, তারা জনগণের জানমালের নিরাপত্তা কতটুকু দিতে পারবেন—তা নিয়ে আজ বড় প্রশ্ন দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ সালাহউদ্দিন আহমেদকে তার বাংলাদেশবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান। অন্যথায় দেশপ্রেমিক জনতাকে নিয়ে সীমান্তের এই অন্যায় হত্যাকাণ্ড এবং একে বৈধতা দেওয়ার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে তীব্র প্রতিবাদ গড়ে তোলার হুশিয়ারি জানান।

বার্তা প্রেরক
ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
সম্পাদক, কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস
01911-167254

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস's post 04/06/2026

সিরাজগঞ্জ জেলায় খেলাফত যুব মজলিসের কর্মী তালিমী মজলিস অনুষ্ঠিত :
----------------------------------
গতকাল ( ০৩ জুন ২৬ঈ) বুধবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে নির্বাচিত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী তালিমী মজলিস অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের দারসুল কোরআন এর মাধ্যমে উক্ত তালিমী মজলিস শুরু হয়।

এতে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, বগুড়া জেলা সভাপতি মাওলানা খাদিমুল ইসলাম।

তা'লিমী মজলিসের সমাপনী অধিবেশনে ডেলিকেটদের লিখিত পরীক্ষা, উম্মুক্ত প্রশ্নোত্তর ও এহতেসাবের মাধ্যমে উক্ত তালিমী মজলিস সমাপ্ত হয়।

03/06/2026

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে : বাংলাদেশ খেলাফত যুব মজলিস
---------------------------------------------------

সম্প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণায় দেশের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ে মানুষ নানামুখী চাপের মধ্যে রয়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি শুধু গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করবে না, বরং এর প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতি ও জনজীবনের ওপরও পড়বে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং মাওলানা জাকির হোসাইন আজ (০৩ জুন ২৬ঈ), বুধবার এক যৌথ বিবৃতিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, দেশের জনগণ বর্তমানে চরম অর্থনৈতিক চাপের মধ্যে জীবনযাপন করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের বৃদ্ধি এবং সীমিত আয়ের কারণে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন বিদ্যুতের দাম বৃদ্ধি তাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দেবে।

নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ আধুনিক জীবনের কোনো বিলাসিতা নয়, এটি একটি অপরিহার্য সেবা। ঘরোয়া ব্যবহার থেকে শুরু করে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা—সবখানেই বিদ্যুতের ভূমিকা অনস্বীকার্য। ফলে বিদ্যুতের দাম বাড়ার অর্থ হলো সরাসরি সব খাতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, যার চূড়ান্ত প্রভাব পড়বে বাজারে এবং স্বাভাবিকভাবেই সেই বাড়তি ব্যয়ের পুরো বোঝা ঘুরেফিরে সাধারণ ভোক্তার কাঁধেই এসে পড়বে।

তারা আরও বলেন, জনগণের ওপর নতুন বোঝা চাপানোর পরিবর্তে বিদ্যুৎ খাতে বিদ্যমান দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ গ্রহণ করা উচিত। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণের ওপর অতিরিক্ত ব্যয় চাপিয়ে না দিয়েও এ খাতকে কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।

নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, জনগণের কল্যাণ ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তোলে—এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানান তারা।

বার্তা প্রেরক
ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
সম্পাদক, কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস
01911-167254

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস's post 03/06/2026

বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত...

২' জুন (মঙ্গলবার ) বিকাল ০৪:০০ ঘটিকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা জাকির হোসাইন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠনের বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন লাবীব

এ সময় উপস্থিত ছিলেন জেলা সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহফুজ আলম, প্রশিক্ষন সম্পাদক মাওলানা কুরাইশ আহমেদ, প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর রহিম, অফিস সম্পাদক আব্দুর রহিম, সহ প্রশিক্ষন সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আল মাহমুদ
শেরপুর উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সদস্য হাফেজ মোস্তাকিম বিল্লাহ, মাওলানা রেজওয়ান আহমেদ সহ প্রমুখ।

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস's post 03/06/2026

সিলেটে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার তরবিয়তি সফর অনুষ্ঠিত!
--------------------------------------------
সিলেট সদরের জামিয়া কাজিরবাজার মাদরাসা মসজিদে
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার ত্রৈমাসিক তরবিয়তি সফর অনুষ্ঠিত হয়েছে।

দাওয়াত, সাংগঠনিক প্রশিক্ষণ ও আমলী প্রশিক্ষন এই তিন লক্ষ্যে আয়োজিত (৩১ মে থেকে ০২ জুন'২৬ ঈ) তিনদিনব্যাপি এ সফরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর (সাবেক এমপি) মাওলানা এডভোকেট শাহিনুর রহমান পাশা চৌধুরী, জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার নাজীমে তালীমাত মাওলানা শাহ্ মমশাদ আহমাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা খবির উদ্দিন, প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রবিউল ইসলাম।

তরবিয়তি সফরের সমাপনী অধিবেশনে হেদায়েতি বক্তব্য প্রদান করেন , বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয়উচ্চতর পরিষদ সদস্য মাওলানা সাদিক সালিম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি এন এ সিদ্দীক।

দোয়া পরিচালনা করেন সিলেট কাজিরবাজার জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা আব্দুর রহমান ইউসুফ।

সফরে বিষয়ভিত্তিক আলোচনা, গ্রুপ আলোচনা, নামাজের আমলী মশক, ইজতেমায়ী ও খুসুসী দাওয়াত ও স্থানীয়দের সাথে মতবিনিময় কর্মসূচী পালিত হয়।

03/06/2026

ভৈরব উপজেলার জনশক্তি সম্মেলন থেকে

02/06/2026

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভৈরব উপজেলা শাখার আগামীকালের জনশক্তি সম্মেলন সফল হোক...

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস's post 01/06/2026

শাপলা ও জুলাই স্মৃতিকথা অনুষ্ঠান এবং কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

বাংলাদেশ খেলাফত যুব মজলিস গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত “শাপলা ও জুলাই স্মৃতিকথা” অনুষ্ঠান এবং কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (৩১ মে) গৌরীপুর উপজেলা পাবলিক হলে মাওলানা নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা ফয়সাল হাশমী এর সঞ্চালনায় পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাকির হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের যেভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও মূল্যায়ন করা হয়েছে, একইভাবে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় শাহাদাতবরণকারী শহীদদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ এবং মাওলানা রিয়াদ হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা জুবায়ের আহমদ, মুহাম্মদ সাইফুল্লাহ রাহমানী, নোমান আহমদ, রবীন মণ্ডল, হারীস আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা শাপলা চত্বর ও জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সমাজে কুরআনের শিক্ষা প্রতিষ্ঠার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত অতিথিবৃন্দ আয়োজকদের এ সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Photos from বাংলাদেশ খেলাফত যুব মজলিস's post 30/05/2026

খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার ঈদ পুনর্মিলনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত :

আজ (৩০ মে ২৬ শনিবার ) বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে যমুনা নদীর পাড়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে যমুনা নদীতে নৌ ভ্রমণ, ফুটবল খেলা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান এর পরিচালনায়, জেলা সভাপতি মাওলানা আশরাফ বিন সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস একটি সুশৃংখল ও আদর্শিক সংগঠন। এ'লায়ে কালিমাতুল্লাহ তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী আদর্শরুপে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কাজ করে থাকে। সুতরাং এ আদর্শকে বুকে ধারণ করে দ্বীন বিজয়ের দাওয়াত সমাজের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, সমাজের সাধারণ মানুষও আজ বুঝতে পেরেছে যে, মানব রচিত কোন ব্যবস্থা সমাজে ধর্ষণ,খুন, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। তারাও আজ ইনসাফ প্রতিষ্ঠা চায়। সুতরাং যুব সমাজকে ঐক্যবদ্ধ করে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মদ মুন্নাফ প্রামানিক, বায়তুল-মাল বিভাগের সম্পাদক মুহাম্মদ আল-আমীন সুজন, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা আবু ইউসুফ ও বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Atibazar
Dhaka
1312