Gono Front

Gono Front

Share

নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল (নিবন্ধন নং ২৫), নিবন্ধন তারিখ ১৩ নভেম্বর ২০০৮ইং

20/03/2026
Photos from Gono Front's post 25/12/2025
Photos from Gono Front's post 18/12/2025

গতকাল ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় গণ ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অন‍্যতম প্রতিষ্ঠাতা ও স্বপ্ন দ্রষ্টা প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব‍্যারিস্টার মোঃ আকমল হোসেন।

স্মরণসভায় প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। তাঁর জীবনী, রাজনৈতিক অঙ্গনে ভূমিকা ও গণ ফ্রন্ট গঠনে তাঁর অবদান সম্পর্কে আলোচনা এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে গণ ফ্রন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব‍্যারিস্টার মোঃ আকমল হোসেন বলেন, মোঃ জাকির হোসেন ছিলেন অত্যন্ত সত, সুশৃঙ্খল ও সুন্দর মনের মানুষ। সবসময় অন‍্যায়, অনিয়মের বিরুদ্ধে ছিলেন। সর্বদা সোচ্চার ছিলেন দুর্নীতির বিরুদ্ধে। ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তাই গণ ফ্রন্ট একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে সুপরিচিত। আমরা জাকির হোসেনের আদর্শ ও নীতি অনুসরণ করে গণ ফ্রন্টকে আরও শক্তিশালী করে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী চেয়ারম্যান এডভোকেট আজমল হোসেন, মহাসচিব এডভোকেট আহমেদ আলী শেখ, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক নির্বাহী চেয়ারম্যান এডভোকেট কনিকা মাহফুজ আরা বেগম, প্রেসিডিয়াম মেম্বার- ফেরদৌস আহমেদ, বেগম উম্মে কুলসুম, জাবেদ হোসেন, উপদেষ্টা হাজী মোঃ জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান- এডভোকেট কাজি আরেফিন জাহান, এডভোকেট আসমা আক্তার, এম এ জব্বার, সচিব সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব -মোঃ আতিক হোসেন, সাদেকুন নাহার লিপি, সহ সাংগঠনিক সম্পাদক সুরাইয়া বেগম, সবুজ, কোষাধ‍্যক্ষ প্রকৌশলী মোঃ মহসিন, তথ্য সম্পাদক নার্গিস বেগম, দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন, শ্রম সম্পাদক আব্দুল গফুর আহমেদ।
GF Media Cell এর সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য -ফাহাদুল আহসান, মোহাম্মদ মোনতাসের আল মামুন মোঃ জুয়েল রানা, মাহিন
আহমেদ, তানজিম আহমেদ প্রমুখ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Topkhana Road, Bijoynagar
Dhaka