QB safety and solution

QB safety and solution

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QB safety and solution, Fire protection service, H#29, R#12, shekhertek, adabor, Dhaka.

20/03/2026
26/06/2025

#ফায়ার_সেফটি_প্ল্যান এর জন্য ইনস্পেকশন।

অনুরিমা ফিলিং স্টেশন, সিএসডি, ক্যান্টনমেন্ট

Photos from QB safety and solution 's post 15/05/2025

অদ্য দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে সরকারের একটি প্রকল্পের ফায়ার সেফটি প্ল্যান এপ্রুভাল ও ইনস্টলেশন বিষয়ক মিটিং শেষে পরিচালক মহোদয়ের সাথে Mamun Mollah

15/05/2025

অবশেষে দেশের অন্যতম সুন্দর টুরিস্ট স্পট মেঘের দেশ সাজেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফায়ার সার্ভিস স্টেশন। এটি পাহাড়ি পর্যটকদের নিরাপত্তার এক নতুন দিগন্ত যেখানে পর্যটনের নিরাপত্তার জন্য ভূমিকা রাখবে।

যোগাযোগ: 01519-021661 (সাজেক ফায়ার সার্ভিস)
অনুরোধ: দ্রুত একটি আধুনিক হাসপাতালের ব্যবস্থা জরুরি।

সাজেক যেন টুরিস্টদের জন্য হয় আরও নিরাপদ, আরও সুগঠিত, এই হোক আমাদের সবার চাওয়া।

15/04/2025

একটা বিল্ডিং প্রজেক্টের কত পার্সেন্ট প্রোগ্রেস কিভাবে হিসাব করবেন?

একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন। এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে।
কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।

এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন

বিস্তারিতঃ
=======
বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।

✔️STRUCTURE : 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (মোট অংশের ২% )

✔️PLAMBING & SANITARY : 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (মোট অংশের ৭% )

✔️PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (মোট অংশের ১০% )

✔️PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️Utility connection = 15%
- Utility = 30%
TOTAL = 100% (মোট অংশের ৩% )


এ থেকে সহজেই একটা প্রজেক্টের প্রোগ্রেস কত % বলতে পারবেন।


©️©️

06/04/2025

সংষ্কার হোক দেশের প্রতিটি কোনায়.......

নকশা অনুযায়ী বাড়ি বানানো না হলে বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও পানি।আর এজন্য সহযোগিতা নেওয়া হচ্ছে পানি ও বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজউকের নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সারাদেশের মতো রাজউকের সংস্কার এর বিষয়ে আশাবাদী এবং কয়েকটি বড় ধরনের সংষ্কারের পরিকল্পনার কথা বলেন।

এই পরিকল্পনা গুলোর মধ্যে আছে.....

১। যেসকল ভবন বর্তমানে কাজ চলমান আছে সেসকল ভপবনের মধ্যে যেসব ভবনে ডিজাইন বহির্ভূত ভাবে নির্মান কাজ করা হচ্ছে সেগুলোর কাজ বন্ধ করে দেওয়া। এছাড়া নির্মানাধীন ভবনে নকশা অনুযায়ী নির্মান না করা হলে সেসব ভবনে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া।

২। রাজউক এর বিরুদ্ধে যে বিস্তর দূর্নীতির অভিযোগ সবসময় থাকে তা কমিয়ে নিয়ে আসা। রাজউকের জমি থেকে দখলদার দের উচ্ছেদ করা এবং ভূমি পুনর্দখল করা। বিগত সরকারের আমলে ভাগাভাগি হওয়া প্লট/ফ্ল্যাট উদ্ধার করা।

৩। DAP বিতর্কের যৌক্তিক সমধান করা

গত ০৮ মার্চ ২০২৫ এ অন্তর্বর্তীকালীন সরকার দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে প্রকৌশলী রিয়াজুল ইসলাম কে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে এসব সংষ্কারের কথা বলেন।

©️

28/03/2025

ভূমিকম্প: বাংলাদেশের ঝুঁকি ও প্রস্তুতি

সাম্প্রতিক অবস্থা
২০২৪ সালে দেশ ও প্রতিবেশী অঞ্চলে ৫৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। ফেব্রুয়ারি মাসের শেষে টানা তিন দিন ধরে ছোট ছোট কম্পন অনুভূত হয়।

ঝুঁকির কারণ
ইন্ডো-বার্মা প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট "লক" অবস্থা থেকে জমে থাকা শক্তি যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্পের কারণ হতে পারে।

ঐতিহাসিক তথ্য ও পূর্বাভাস
• সর্বশেষ বড় ভূমিকম্প (৭.১ মাত্রা): ১৯১৮ সালের ১৫ জানুয়ারি শ্রীমঙ্গল ভূমিকম্প বাংলাদেশের সিলেট অঞ্চলের (বর্তমান হবিগঞ্জ) কাছাকাছি ঘটে। এটি উত্তর-পূর্ব ভারত ও মিয়ানমারেও প্রভাব ফেলেছিল।

• রিটার্ন পিরিয়ড: বিশেষজ্ঞদের মতে, ৭ মাত্রার ভূমিকম্পের পুনরাবৃত্তি গড়ে ১৫০–১৭৫ বছর পর হতে পারে। যেহেতু শেষ ঘটনা ১০৬ বছর আগে, ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশ এই সময়সীমার "জোনে" রয়েছে।

• ১৭৬২ সালের আরাকান ভূমিকম্প (~৮.৫ মাত্রা): চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ক্ষয়ক্ষতি করলেও এটি বাংলাদেশের অভ্যন্তরে নয়।

দুর্বল অবকাঠামো ও ঝুঁকি
অপরিকল্পিত নগরায়ণ, পুরনো ভবন এবং ভূমিকম্প-সহনশীল নকশার অভাব বাংলাদেশকে উচ্চ ঝুঁকির মধ্যে রাখছে। গবেষণা অনুযায়ী, ৭ মাত্রার ভূমিকম্পে শহরাঞ্চলের ৪০% ভবন ধসে যাওয়ার শঙ্কা রয়েছে।

সরকারি ও জনপ্রস্তুতি
ইমারজেন্সি অপারেশন সেন্টার থাকলেও ম্যানপাওয়ার, কার্যকরী প্রোটোকল এবং প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞরা জনসচেতনতা, নিয়মিত ড্রিল এবং প্রযুক্তির মাধ্যমে শিক্ষার ওপর জোর দিচ্ছেন।

ভূমিকম্পের পূর্বে:

1. জরুরি কিট প্রস্তুত করুন:

• পানি, শুকনো খাবার, ফার্স্ট এইড, টর্চ, ব্যাটারি এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ করুন।

• গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কপি পানিরোধী পাত্রে রাখুন।

2. ভারি বস্তুগুলি সুরক্ষিত করুন:

• বইয়ের শেলফ, কেবিনেট এবং ভারী আসবাবপত্র দেয়ালের সঙ্গে লাগিয়ে রাখুন যেন সেগুলি পড়ে না যায়।

• রান্নাঘরের যন্ত্রপাতি, আয়না এবং অন্যান্য বস্তু সুরক্ষিত রাখুন যাতে সেগুলি পড়ে না যায়।

3. ঘরে নিরাপদ স্থান চিহ্নিত করুন:

• প্রতিটি কক্ষে নিরাপদ স্থান নির্বাচন করুন, যেমন শক্ত কাঠামোর নিচে অথবা জানালা থেকে দূরে একটি শক্ত দেয়ালের পাশে।

• পরিবারের সবাইকে এই নিরাপদ স্থান সম্পর্কে জানিয়ে দিন।

4. গ্যাসের লিক চেক করুন:

• গ্যাসের লাইন সুরক্ষিত রাখা এবং জরুরি পরিস্থিতিতে বন্ধ করার ব্যবস্থা নিশ্চিত করুন।

• গ্যাস লিক ডিটেক্টর স্থাপন করুন, যদি সম্ভব হয়।

5. পারিবারিক পরিকল্পনা তৈরি করুন:

• পরিবারের সদস্যদের জন্য একটি জরুরি যোগাযোগ পরিকল্পনা তৈরি করুন, এবং জানিয়ে দিন কোথায় মিলিত হবে।

• একটি বাহ্যিক যোগাযোগ ব্যক্তির সঙ্গে যোগাযোগের জন্য প্রস্তুত থাকুন, যিনি ফোন নেটওয়ার্ক না থাকলে সাহায্য করতে পারবেন।

6. ভূমিকম্প-সহনশীল নির্মাণ নিশ্চিত করুন:

• ভবন নির্মাণের সময় ভূতাত্ত্বিক জরিপ এবং ঝুঁকি বিশ্লেষণ করা বাধ্যতামূলক করুন।

• শক্তিশালী ফাউন্ডেশন, স্টিল ফ্রেম এবং শক অ্যাবজর্বার ব্যবহার নিশ্চিত করুন এবং আন্তর্জাতিক বিল্ডিং কোড মেনে চলুন।

ভূমিকম্পের সময়:

1. ড্রপ, কাভার এবং হোল্ড অন পদ্ধতি অনুসরণ করুন:

• হাত ও হাঁটুতে মাথা গুঁজে শুয়ে পড়ুন, মাথা ও গলা ঢেকে দিন, এবং শক্ত কাঠামোর নিচে আশ্রয় নিন। সেখানে থাকাকালীন জায়গা না ছেড়ে তাতে অবস্থান করুন ।

2. ভিতরের দিকে থাকুন:

• বাইরে না বেরিয়ে ভিতরে নিরাপদে থাকুন, জানালা ও বাইরের দেওয়াল থেকে দূরে থাকুন।

• উচ্চ বিল্ডিংয়ে থাকলে এলিভেটর এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব নিচু তলায় থাকুন।

3. বাইরে থাকলে, খোলামেলা জায়গায় চলে যান:

• ভবন, গাছ, বৈদ্যুতিক লাইন বা যেকোনো কিছু থেকে দূরে সরে যান যা পড়তে পারে বা ক্ষতি করতে পারে।

4. যদি গাড়িতে থাকেন, গাড়িটি সাইডে থামান:

• গাড়িটি সাইডে পার্ক করুন, সিট বেল্ট পরিধান করুন এবং ভূমিকম্প থামা পর্যন্ত গাড়ির মধ্যে থাকুন।

• ভবন বা বৈদ্যুতিক লাইন থেকে দূরে থাকুন।

ভূমিকম্পের পর:

1. আঘাতপ্রাপ্তদের চিকিৎসা করুন:

• আহত পরিবারের সদস্যদের চিকিৎসা করুন এবং প্রয়োজন হলে ফার্স্ট এইড প্রদান করুন।

• গুরুতর আহত কাউকে সরানোর আগে তাদের অবস্থান নির্দিষ্ট করে নিন, তার শারীরিক ক্ষতি সম্পর্কে ধারণা নিয়ে নিন ।

2. আপনার বাড়ির ক্ষয়ক্ষতি পরীক্ষা করুন:

• বাড়ির কাঠামোগত ক্ষতি, গ্যাস লিক, এবং বৈদ্যুতিক বিপদ পরীক্ষা করুন।

• গ্যাসের গন্ধ পেলে তা বন্ধ করুন এবং মোমবাতি বা গ্যাসলাইট জ্বালাবেন না।

3. অ্যাফটারশকসের জন্য প্রস্তুত থাকুন:

• বড় ভূমিকম্পের পর প্রায়ই ছোট ভূমিকম্প (অ্যাফটারশকস) হয়, তাই সতর্ক থাকুন এবং পুনরায় ড্রপ, কাভার ও হোল্ড অন পদ্ধতি অনুসরণ করুন।

4. তথ্য জানুন:

• বেসরকারি বা সরকারি সূত্র থেকে সর্বশেষ পরিস্থিতি জানুন।

• স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করুন।

5. ভবন থেকে দূরে থাকুন:

• ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকুন, কারণ এগুলি আরও ধ্বংসাত্মক হতে পারে এবং পড়তে পারে।

ভূমিকম্প-সহনশীল নির্মাণের নীতি

• নির্মাণের আগে ভূতাত্ত্বিক জরিপ ও ঝুঁকি বিশ্লেষণ বাধ্যতামূলক করুন।

• শক্তিশালী ফাউন্ডেশন, স্টিল ফ্রেম, শক অ্যাবজর্বার ব্যবহার এবং আন্তর্জাতিক বিল্ডিং কোড মেনে চলুন।

• পুরনো ভবন নিয়মিত মেরামত ও আধুনিকীকরণ করুন।

পেশাদার নির্মাণ পরামর্শ

পরিকল্পনা ও সঠিক ডিজাইনের গুরুত্ব অনস্বীকার্য। মুখে মুখে হিসাব করে ২ রড বা ৬ রডের ভিত্তিতে বাড়ি নির্মাণ করা থেকে বিরত থাকুন। মিস্ত্রি বা বড় চাচার পরামর্শের ভিত্তিতে নির্মাণের মাধ্যমে পরিবারের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলবেন না। আধুনিক ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি গ্রহণ করে নির্মাণের মান ও নিরাপত্তা নিশ্চিত করুন, যাতে ভবিষ্যতের দুর্যোগে ক্ষতির সম্ভাবনা কমে যায়।

Accord C&C বাংলাদেশের লিডিং ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকম্প-সহনশীল ডিজাইন, স্ট্রাকচারাল অ্যানালাইসিস, এবং ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকে। যেকোনো প্রকল্পের জন্য প্রযুক্তিগত সহায়তা ও কাস্টমাইজড সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

সতর্কতা ও প্রস্তুতি

পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি পরিকল্পনা তৈরি করুন, নিয়মিত ড্রিল করুন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করুন।



©️

25/03/2025

ঈদ মোবারক

Photos from QB safety and solution 's post 10/03/2025

অদ্য সকালে রংপুরে অগ্নি ও ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা শীর্ষক ও ফায়ার ড্রীল সম্পর্কিত আয়োজনে আমাদের প্রতিনিধি উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।।

Photos from QB safety and solution 's post 17/02/2025

সয়েল টেস্টের কাজ চলমান।।

প্রোজেক্ট: অপটিমাম ইউনিটি টাওয়ার
লোকেশন: সাতারকুল, গুলশান

Photos from QB safety and solution 's post 03/02/2025

2B+G+13 ১৪ তালা ভবনের ফায়ার সেফটি প্ল্যানের অনুমোদনের জন্য প্রজেক্ট ইনস্পেকশন

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


H#29, R#12, Shekhertek, Adabor
Dhaka
1207