UNO Sonaimuri

UNO Sonaimuri

Share

উপজেলা নির্বাহী কর্মকর্তা
সোনাইমুড়ী, নোয়াখালী।
মোবাইল: 01705405001
ই-মেইল: [email protected]
ওয়েব: http://sonaimuri.noakhali.gov.bd

সোনাইমুড়ী উপজেলা নোয়াখালী জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম উপজেলা। এখানে অনেক জ্ঞানী গুনী লোক বাস করেন। এখনও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে সোনাইমুড়ী উপজেলা অগ্রনী ভূমিকা পালন করবে।



সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত সোনাইমুড়ী গড়াই আমাদের সকলের লক্ষ্য।

Photos from UNO Sonaimuri's post 03/05/2026

#নতুনকুড়িস্পোর্টস২০২৬
অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন
নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় সোনাইমুড়ী উপজেলা জুডো এবং উশুতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, কারাতে তে ২য় স্থান এবং সাতারে ৩য় স্থান অর্জন করেছে।কাবাডি ( বালিকা) তে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়, কোচ, ম্যানেজার সকল কে ধন্যবাদ জানাই।পরবর্তী ইভেন্টগুলোর জন্য শুভকামনা থাকল।

14/04/2026
Photos from UNO Sonaimuri's post 14/04/2026

নববর্ষের ঐকতান
গণতন্ত্রের পুনরুত্থান।

শুভ নববর্ষ ১৪৩৩

Photos from UNO Sonaimuri's post 08/04/2026

সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৫৩ টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কলেজের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ২২ টি প্রজেক্ট উপস্থাপন করে এবং কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

06/04/2026

#সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য

Photos from UNO Sonaimuri's post 26/03/2026

সোনাইমুড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনার পর শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনী সহ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. এম মাহবুব উদ্দীন, মাননীয় সংসদ সদস্য, নোয়াখালী -১।সবশেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠান আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Photos from UNO Sonaimuri's post 24/02/2026

সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি

Photos from UNO Sonaimuri's post 12/02/2026

সোনাইমুড়ী উপজেলায় সুন্দর এবং সুশৃংখলভাবে ভোট গ্রহণ চলছে।সিসিটিভি ক্যমেরার মাধ্যমে মনিটরিং চলছে।সবার সহযোগিতা কাম্য।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sonaimuri Upazila
Dhaka
3827

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00