03/05/2026
#নতুনকুড়িস্পোর্টস২০২৬
অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন
নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় সোনাইমুড়ী উপজেলা জুডো এবং উশুতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, কারাতে তে ২য় স্থান এবং সাতারে ৩য় স্থান অর্জন করেছে।কাবাডি ( বালিকা) তে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়, কোচ, ম্যানেজার সকল কে ধন্যবাদ জানাই।পরবর্তী ইভেন্টগুলোর জন্য শুভকামনা থাকল।
14/04/2026
নববর্ষের ঐকতান
গণতন্ত্রের পুনরুত্থান।
শুভ নববর্ষ ১৪৩৩
08/04/2026
সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৫৩ টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কলেজের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ২২ টি প্রজেক্ট উপস্থাপন করে এবং কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
06/04/2026
#সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য
26/03/2026
সোনাইমুড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনার পর শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনী সহ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. এম মাহবুব উদ্দীন, মাননীয় সংসদ সদস্য, নোয়াখালী -১।সবশেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠান আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
24/02/2026
সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি
12/02/2026
সোনাইমুড়ী উপজেলায় সুন্দর এবং সুশৃংখলভাবে ভোট গ্রহণ চলছে।সিসিটিভি ক্যমেরার মাধ্যমে মনিটরিং চলছে।সবার সহযোগিতা কাম্য।