03/06/2026
আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-এর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম, অগ্নি দুর্ঘটনায় ব্যবহৃত বিশেষায়িত যানবাহন এবং উদ্ধার সরঞ্জামাদি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালের কিছু স্থিরচিত্র।
03/06/2026
ইফায়ার লাইসেন্স করার নিয়ম
নতুন নিয়মে ই-ফায়ার লাইসেন্স আবেদন করার অফিসিয়াল টিউটোরিয়াল (eFire License Application Process)
এই ভিডিওতে eFireLicense এর জন্য কীভাবে আবেদন করতে হয় তা ধাপে ধাপে ...
30/05/2026
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ হতে গভীর শ্রদ্ধা
30/05/2026
২৯ মে ২০২৬
সদরঘাট লঞ্চ টার্মিনালে, পারাবত-১২ লঞ্চে তৈয়ব আলী খান (৫৫) নামে এক যাত্রী হঠাৎ মাথা ঘুরে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হলে তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এর মাধ্যমে মিডফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়।
30/05/2026
২৯ মে ২০২৬
সদরঘাট লঞ্চ টার্মিনালে স্থাপিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অস্থায়ী কন্ট্রোল রুম পরিদর্শন করেন ঢাকা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক কাজী নজমুজ্জামান, পিএফএম।
28/05/2026
২৮ মে ২০২৬
পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি মহোদয় কেরাণীগঞ্জ, পোস্তগোলা, সদরঘট নদী ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ড্রাইভারের সাথে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার অগ্রগতির খোঁজ-খবর নেন।
28/05/2026
ঈদ-উল-আযহা’র নামাজ আদায় শেষে মহাপরিচালক মহোদয়ের পক্ষে কুর্মীটোলা ফায়ার স্টেশনে শুভেচ্ছা বিনিময় করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি মহোদয়।
28/05/2026
আজ সকালে অধিদপ্তরের জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি মহোদয় এবং ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স জামে মসজিদে ঈদ-উল-আযহা’র নামাজ আদায় করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি মহোদয়। পরিচালকবৃন্দ নামাজ শেষে সহকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ওয়েল ফেয়ার ট্রাস্টের এমডি লেঃ কর্নেল মোঃ আনোয়ার উদ্দিন, পিএসসি (অবঃ), ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ, উপপরিচালক (অপাঃ ও মেইনঃ), ঢাকা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এবং সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
26/05/2026
২৫ মে ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় কক্সবাজার সদর ফায়ার স্টেশনে এলজিইডি কর্তৃক নির্মাণাধীন ছয় তলা বিশিষ্ট ইওসি ভবন এবং কক্সবাজারের ইনানীতে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কল্যাণ তহবিল কর্তৃক ক্রয়কৃত জমির উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।