21/12/2024
Kaharole Upazila Administration-কাহারোল উপজেলা প্রশাসন
কাহারোল উপজেলা প্রশাসন
দিনাজপুর।
21/12/2024
14/09/2024
বিভিন্ন কাজের সুবিধার্থে ০৪ টি বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক, ইএসডিও, পল্লিশ্রী ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্হ্যসহ বিভিন্ন ইন্ডিকেটরের ওপর তথ্য সংগ্রহ করে দেখা যায় কাহারোল উপজেলাধীন ২৬১টি পরিবারে স্বাস্হ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নেই। সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে বেসরকারি এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ইতোমধ্যে সমাপ্তকৃত WASH and SMCHSNR Project প্রকল্পে পুনরায় অর্থায়নের জন্য উপজেলা প্রতিনিধিকে উপজেলা এনজিও সমন্বয় সভার মাধ্যমে অনুরোধ করা হয়।
উক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে উপজেলাধীন প্রাপ্ত ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর ১৮২ জনসহ মোট ৫২৬ জন সুবিধাভোগীর মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সামগ্রী গত ২৯ জুলাই ২০২৪ তারিখে বিতরণ করা হয়। পরবর্তীতে মোট সুবিধাভোগী বেড়ে দাড়ায় ৬৬৯ এবং ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর সুবিধাভোগী দাড়ায় ১৯৫ জন।
10/04/2024
কাহারোল উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রস্তুতের শেষ পর্যায়ের কাজ চলছে...
আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কাহারোল উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার (সাবেক জাতীয় সংসদ সদস্য) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্হায় গতকাল রাত ১০:৪৫ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)।
মরহুমের জানাযার নামাজ কাহারোল উপজেলার ০৪ নম্বর তারগাও ইউনিয়নের ইছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ২৮/১১/২০২৩ রোজ মঙ্গলবার দুপুর ০২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। উক্ত জানাযার নামাজে মরহুমের সকল আত্বীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শরীক হওয়ার জন্য অনুরোধ করা হলো।
09/07/2023
কাহারোল উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম
05/03/2023
05/03/2023
ড. আবদুল হামিদ, মহাপরিচালক (গ্রেড-১), পরিবেশ অধিদপ্তর মহোদয় এবং তার সহধর্মিণী কর্তৃক কান্তজীঊ মন্দির ও কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শন করা হয়।
01/03/2023
“আমার জীবন আমার সম্পদ
বীমা করলে থাকবে নিরাপদ”
জাতীয় বীমা দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা।
প্রধান অতিথিঃ
জনাব মনোরঞ্জন শীল গোপাল, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৬, দিনাজপুর-১।
-বিশেষ অতিথিঃ
বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল মালেক সরকার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কাহারোল, দিনাজপুর।
-সভাপতিঃ
জনাব মোঃ নাইম হাসান খান, উপজেলা নির্বাহী অফিসার, কাহারোল, দিনাজপুর।
13/02/2023
কাহারোল উপজেলার ১৪৩০ সনের পহেলা বৈশাখ হইতে ৩০ চৈত্র পর্যন্ত ১ (এক) সন মেয়াদে হাটবাজারের ইজারার দরপত্র বিজ্ঞপ্তি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
Dhaka
৫২২৬
Opening Hours
| Monday | 09:00 - 05:00 |
| Tuesday | 09:00 - 05:00 |
| Wednesday | 09:00 - 05:00 |
| Thursday | 09:00 - 05:00 |
| Sunday | 09:00 - 05:00 |
