Safe Foundation

Safe Foundation

Share

Safe Foundation একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

"SAFE FOUNDATION" একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যা মানবিক দায়িত্ববোধে নিবেদিত তারুণ্যের যুথবদ্ধ আয়োজন।

দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে, তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই আমাদের প্রয়াস।

এই দেশ আমাদের, এই দেশের সকল নাগরিক আমাদের সহোদর। তাই এ দেশের কার্যকর ও দীর্ঘমেয়াদী উন্নয়নে এবং মানুষের জীবনমানের উৎকর্ষতা সা

Photos from Safe Foundation's post 07/03/2026

দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিলো সেইফ ফাউন্ডেশন
দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন সেইফ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর নার্সিং শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ একটি Student Education Sponsorship Agreement স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় নার্সিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী মোছা. সুমাইয়া আক্তার রিয়ার চার বছর মেয়াদি Bachelor of Science in Nursing কোর্সের জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। এই অর্থ সরাসরি কলেজের ব্যাংক হিসাবে জমা দেয়া হবে।

সেইফ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শিব্বির হোসাইন রিতুন, সমাজসেবা সম্পাদক রিয়াদুল ইসলাম এবং অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন।

অন্যদিকে কলেজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের চেয়ারম্যান এবং প্রান-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উজমা চৌধুরী দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সেইফ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগকে সমাজের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।

সেইফ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।

28/01/2026

আর কতো নিষ্পাপ প্রাণ গেলে আমরা সত্যি সত্যি সচেতন হবো? ঢাকার খিলগাঁও, রাজশাহীর তানোর—তারপর আজ চট্টগ্রামের রাউজান। ২ বছরের সাজিদ, ৩ বছরের মিসবাহ… নামগুলো শুধু সংখ্যা নয়, এরা আমাদেরই সন্তানের বয়সী।

পরিত্যক্ত নলকূপের গর্তগুলো স্থায়ীভাবে বন্ধ করে রাখা কি সত্যিই এত বড় সমস্যা? একটু অবহেলা, একটু দায়িত্বহীনতা—আর তাতেই নিভে যাচ্ছে ছোট ছোট প্রাণ।
এই মৃত্যুগুলো কি দুর্ঘটনা, নাকি আমাদের সামষ্টিক উদাসীনতার ফল?আর কত লাশের পর আমরা বলবো—“এবার আর না”?

হে আল্লাহ, শিশু মিসবাহর প্রতি তুমি রহম কর।
আমাদের অক্ষমতার মাঝেও তুমি তাকে জীবিত ফিরিয়ে দাও—এই ফরিয়াদই রইল। আর আমাদের বিবেক জাগ্রত করে দাও, যেন আর কোনো শিশুকে এভাবে হারাতে না হয়।

23/01/2026

সবার জন্য সামাজিক কার্যক্রম

Photos from Safe Foundation's post 23/01/2026

তারুণ্যের অদম্য উন্মাদনা আর মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় থেকেই জন্ম নেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফ ফাউন্ডেশন’। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে যশোরের মনিরামপুর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

এই মানবিক উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেইফ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল জনাব শেখ রাসেল।

শীতের কনকনে ঠান্ডায় যারা নিরাপত্তা ও দায়িত্বের ভার কাঁধে নিয়ে নিরলসভাবে কাজ করে যান—তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারাই আমাদের প্রাপ্তি। সেইফ ফাউন্ডেশন বিশ্বাস করে, মানবতার জন্য কাজ করাই তরুণ সমাজের সবচেয়ে বড় শক্তি।

Photos from Safe Foundation's post 28/03/2025

আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এই ঈদে আপনাদের সহযোগিতায় সেইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার গরিব অসহায় মানুষের জন্য ।

আপনারা যারা আপনাদের , যাকাত এবং দানের টাকা আমাদের দিয়েছেন, আমরা চেষ্টা করেছি সেই সাহায্য, গরিব অসহায় মানুষের মাঝে দিতে।

15/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Photos from Safe Foundation's post 25/08/2024

আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলমান।

23/08/2024

সম্প্রীতির বাংলাদেশে মানবিক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে Safe Foundation . বন্যা পরবর্তী পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবে দুর্দশা গ্রস্থ মানুষের ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইনশাল্লাহ আমরা একজন আরেকজনের প্রয়োজন পূরণ করব। সবাই একসাথে সুখী হতে চেষ্টা করব।

22/08/2024

বর্তমান পরিস্থিতে বানভাসী মানুষের জন্য এগিয়ে আসুন । আপনার একান্ত সহযোগিতা এবং দোয়া কামনা করি ।

22/08/2024

বন্যা এলাকায় থাকছে সেনাবাহিনী। যোগাযোগ করুক যেকোন সমস্যায়।

#বন্যা #ফেনী

21/08/2024

ফেনী ভেসে যাচ্ছে। নোয়াখালী এবং কুমিল্লা ভয়ংকর বিপদে! আপাতত প্রধান কাজ হচ্ছে সারাদেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো।
বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।
হেল্পলাইনঃ
মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448
পরশুরাম UNO: 01713187316

আশেপাশে যারা অনলাইন আসতে পারছেন তারা পরিচিত কেউ বিপদগ্রস্ত এলাকায় থাকলে নাম্বারগুলো পৌঁছানোর ব্যবস্থা করেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00