BD সাউন্ড

BD সাউন্ড

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD সাউন্ড, Noya Paltan, Dhaka.

20/11/2025

প্রতীক নয়, এবারের সংসদ নির্বাচনে 'আমলনামা'ই হবে জনপ্রতিনিধি নির্বাচনের মাপকাঠি। জুলাই বিপ্লবের পর মানুষ নির্বাচনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। আপনি নমিনেশন পেলেন বলেই এমপি হয়ে যাবেন এমনটা ভাবার কোনো কারণ নেই।

এবার সারা বাংলাদেশের জনগণের মধ‍্যে একটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভোটারদের আলোচনায়, চিন্তাভাবনায় প্রতিফলিত হচ্ছে একটি স্পষ্ট বার্তা— প্রতীক দেখে নয়, বরং প্রার্থীর অতীত কর্মযজ্ঞ, সততা এবং এলাকার মানুষের প্রতি ভালোবাসার "আমলনামা" দেখেই তারা তাঁদের মূল্যবান ভোটটি দেবেন।
আপনি নেতা, আপনি রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, এমপি হবেন, আপনি ভোট চাইতে এসেছেন, বেশ ভালো কথা, জনগণের জন‍্য, এই নির্বাচনী এলাকার মানুষের জন‍্য অতীতে কি ভালো কাজটি করেছেন?
এবার বাংলাদেশের জনগন চান এমন একজন প্রতিনিধি যিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা ব‍্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের মতো মৌলিক সমস্যা সমাধানে অতীতে আন্তরিকভাবে কিছু-না-কিছু কাজ করেছেন। আপনি নির্বাচনের সময় এসে 'এটা করবো, ওটা করবো' বলে প্রতিশ্রুতি দিয়ে যাবেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর আপনাকে আর খোঁজে পাওয়া যাবে না-- তা হবে না। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এমপি মন্ত্রীদের ক্ষেত্রে এমনটিই দেখা গেছে। জনগণ এইসবে আর বিশ্বাস করে না প্রার্থীর শুদ্ধ 'আমলনামা' থাকতে হবে । "আমলনামা" হলো তাঁর রাজনৈতিক জীবনের স্বচ্ছতা, জনসেবামূলক কাজের দৃষ্টান্ত, দুঃসময়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা, ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত থাকা ইত‍্যাদি। সুতরাং শুদ্ধ ' আমলনামা' ছাড়া এমপি হবার কোনো সুযোগ নেই।

সবশেষে বলতে চাই, বাংলাদেশের মানুষ এবার একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় রয়েছেন। তাঁরা যোগ্য নেতৃত্ব খুঁজছেন। তাই, যে প্রার্থীর 'আমলনামা' যত বেশি উজ্জ্বল হবে, জনগণের মনে তাঁর স্থান ততো বেশি পাকাপোক্ত হবে। প্রতীক নয়, প্রকৃত জনসেবককেই বেছে নেওয়ার এই মানসিকতা একটি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক দিক।

18/12/2024

ঢাকার কাছে সুন্দর রিসোর্ট | বর্ণচ্ছটা | ঢাকার মধ‍্যে সেরা রিসোর্ট | Barnochata Resort, Zirabo, Savar, Dhaka | বর্ণচ্ছটা রিসোর্ট সাভার, ঢাকা | Beautiful Resort Near Dhaka

---------------------

✅ রাজধানীর ঢাকার খুব কাছেই আশুলিয়ার জিরাবোতে প্রায় দশ একর জায়গা জুড়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে উঠেছে বর্ণচ্ছটা রিসোর্ট। যারা শহুরে জীবনের কোলাহল থেকে নিজেকে কিংবা নিজের পরিবারকে নিয়ে একটু ঢাকার কাছাকাছি ঘুরতে যাওয়ার চিন্তা করছেন তারা এই রিসোর্টটি থেকে ঘুরে আসতে পারেন।

✅ বর্ণচ্ছটা রিসোর্টে যা যা রয়েছে :

➡ রিসোর্টিতে বিশ্রামের জন্য রয়েছে হরেক রকম কটেজ।
➡ মান সম্মত খাবারের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত্ব রেস্টুরেন্ট।
➡ সাতার কাটার জন্য রয়েছে সুইমিং পুল।
➡ সেবা প্রধানের জন্য দক্ষ কর্মী এবং স্টাফ রয়েছে।
➡ শিশুদের খেলাধুলা এবং বিনোদনের জন্য রয়েছে বিশাল বড় কিডস জোন।
➡ রয়েছে বর্ণছটা রিসোর্টের নিজস্ব লাইব্রেরী।
➡ ২০০ বছরের পুরনো বট গাছ এবং দুটি মাঠ।

Category
------------------------------------------------------------------------
01- Mitali Cottage (Deluxe Room) For 2 Person
02- Shornali Cottage (V.I.P) For 4 Person
03- Shymoli Cottage & Dipali Cottage For 2 Person (SDR)
04- Wooden Cottage For 2 Person ( Bananlata Shen, Shondha Maloti, Noyon Tara, Nilanjona)
05- SriNagar Kuthir Cottage For 2 Person
Note: Extra Person (Adult) Per Person Extra Person ( Child 03-10 years)
------------------------------------------------------------------------
➡ Additional Service :
06- Welcome Drinks (Fresh Fruits)
07- Accommodation A/C Deluxe Room & Optio- 5 Non A/C Room.
08- Juice At Pool Size
09 - Food For 4 Time ( Breakfast, Lunch, Evening Snacks
➡ Swimming Pool for 1.5 hours ( juice at pool side)
➡ Baby Zone
➡ Playground

---------------------------------------------------------------------
Barnochata Resort :
01325-083989, 01925-303177
------------------------------------------------------------------

​​
#বর্ণচ্ছটারিসোর্ট​​
#বর্নছটারিসোর্ট​​
​​
​​
​​
​​




26/11/2024

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য | তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা নিয়ে প্রখ্যাত সাংবাদিক, লেখক ও গবেষক মোহাম্মদ জয়নাল আবেদীনের লেখা "Tarique Rahman: politics and policies contemporary Bangladesh" শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান | গুলশানস্থ হোটেল লেকশো’র | ২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার

#প্রকাশনাঅনুষ্ঠান #মির্জাফখরুল #তারেকরহমান #বিএনপি

28/08/2024

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শ্রমিকদলের পক্ষ থেকে ৩০০০ পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

২৮ আগস্ট বুধবার রাতে ছাগলনাইয়া রেজুমিয়াতে এই ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন এর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন।

আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসন বিএনপির সাংগঠনিক সমম্বয়ক রফিকুল আলম মজনু।

এই সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে ৬০০ পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। বাকি ২৪০০ ত্রান জেলার অন‍্যান‍্য স্থানে বিতরণ এর জন্য জেলা শ্রমিকদলের কাছে হস্তান্তর করা হয়।

24/08/2024

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র বিপ্লবী সাধারন সম্পাদক, ছাত্রদলের সাবেক সফল সভাপতি,আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব,জননেতা জনাব রাজিব আহসানের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল বন্যার্তদের জন্য বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে.....

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Noya Paltan
Dhaka