Police Vai

Police Vai

Share

একটি সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়।

04/04/2026

ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

24/03/2026

হেলমেট ছাড়াই মোটরবাইক চালিয়ে জরিমানা






14/03/2026

রাস্তায় অজ্ঞাত যুবক। শেয়ার দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে নিতে সাহায্য করুন।

23/12/2025

যদি কোনো ব্যক্তি ধারা ১১৮ এর বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) মাসের কারাদণ্ড, বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

19/12/2025
30/01/2025

ইজতেমা ময়দানের নিরাপত্তা পূর্বের চেয়ে অনেক সুদৃঢ় করা হয়েছে- আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক সুদৃঢ় করা হয়েছে।

আইজিপি আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশ সকলের সহযোগিতায় যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় সক্ষম। এ সময় তিনি গণমাধ্যমেরও সহযোগিতা প্রত্যাশা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ইজতেমার উভয় পক্ষের আয়োজকগণ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে আমরা আশাবাদী।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমা নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকার নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে। বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক টিম, ক্রাইম সিন ভ্যান, চুরি, ছিনতাই ও পকেটমার প্রতিরোধ টিম এবং নৌ টহল থাকবে । রেলওয়ে স্টেশনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া, ইজতেমা ময়দান সিসিটিভির আওতায় থাকবে। ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইজতেমা ময়দানের প্রবেশপথসমূহে আর্চওয়ে স্থাপন এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ এবং র‍্যাব সদস্য মোতায়েন থাকবেন। ইজতেমাস্থলে ভিআইপিদের যাতায়াত এবং বিদেশী মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, তাবলীগের মুরব্বীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টঙ্গীতে আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি এবং ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

30/01/2025

বিশৃঙ্খলভাবে/ উল্টো পথে চলা ব্যাটারি চালিত রিক্সা আটকপূর্বক ডাম্পিং এ প্রেরনের আংশিক চিত্র!

ছবি : মিরপুর ট্রাফিক বিভাগ

30/01/2025

বীরত্বপূর্ণ কাজের জন্য মাননীয় কমিশনার মহোদয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদান!!

গত ২৯-০১-২৫ খ্রি: আনুমানিক ১৪:৪৫ ঘটিকার সময় ট্রাফিক ধানমন্ডি জোনের পান্থপথ ক্রসিং এ অস্ত্রসহ (মডেল M9A1, ম্যাগাজিনে কোন গুলি পাওয়া যায়নি, তদন্তের মাধ্যমে জানা যায় অস্ত্রটি আসল নয় নকল) একজন ছিনতাইকারী আটক করা হয়। আলফি(১৮) নামধারী ওই ছিনতাইকারী পান্থপথ ক্রসিংয়ের দক্ষিণ সিগন্যাল হতে (এসাইবিএল হাসপাতালের সামনে থেকে) ছিনতাই করে পালানোর সময় স্হানীয় পথচারীরা চিৎকার করলে পান্থপথ ক্রসিংয়ের দায়িত্বরত টিএসআই (ট্যাঙ্গো ৩৬১) জনাব খবির উদ্দিন অস্ত্রসহ তাকে আটক করেন। পরবর্তীতে তাকে পান্থপথ বক্সে আটক রাখা হয় এবং নিকটস্থ কলা বাগান থানায় সোপর্দ করা হয়েছে। ডেলটা থ্রি-র মাধ্যমে জিডি করা হয়েছে (জিডি নাম্বার ৭০৩) এবং কলাবাগান থানায় মামলা রুজু করা হয়েছে ( মামলা নম্বর ১২)।

তার এ বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ এবং ভবিষ্যতে আরো ভালো কাজের অনুপ্রেরণার জন্য মাননীয় পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা মহোদয় উক্ত টিএসাআই খবির উদ্দিনকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মহোদয় উপস্থিত ছিলেন।

30/01/2025

বীরত্বপূর্ণ কাজের জন্য মাননীয় কমিশনার মহোদয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদান!!

গত ২৭-০১-২০২৫ তারিখ রাত ২০.১০ ঘটিকার সময় ট্রাফিক ওয়ারী বিভাগ, ডেমরা জোন, ডিএমপি ঢাকায় কর্মরত শিক্ষানবিশ পুলিশ সার্জেন্ট/ বায়েজিদ হোসেন কর্তৃক ডিএমপি কদমতলী থানাধীন রায়েরবাগ মোড়ে ট্রাফিক ডিউটি করাকালে একজন মাদক ব্যবসায়ী নিকট হতে ০২ কেজি ১২০ গ্রাম নেশা জাতীয় অবৈধ দ্রব্য গাজা উদ্ধার করেন। যার সর্বমোট মূল্য অনুমান ৪৩ হাজার টাকা।

তার এ বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ এবং ভবিষ্যতে আরো ভালো কাজের অনুপ্রেরণার জন্য মাননীয় পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা মহোদয় উক্ত পুলিশ সার্জেন্ট/ বাইজিদ হোসেনকে নগদ ২০ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মহোদয় উপস্থিত ছিলেন।

16/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Tufail Ahmed Talukder, Abu Naim

16/11/2024

অভিশাপ!

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka
1200