*কনফিডেন্স সিমেন্ট ঢাকা লি:, পলাশ, নরসিংদীর সিমেন্ট পণ্যের বস্তার ওজনের সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে বিএসটিআই, নরসিংদী'র সার্ভিল্যান্স অভিযান।*
সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন সিমেন্ট কোম্পানির মোড়কজাতকৃত পণ্যের ৫০ কেজি বস্তায় পরিমাপে কম প্রদান করার অভিযোগের প্রেক্ষিতে এবং বিজ্ঞ মহাপরিচালক (সচিব), বিএসটিআই মহোদয়ের নির্দেশে অদ্য ২৫/০৫/২০২৬ খ্রি: তারিখে নরসিংদী জেলার পলাশ উপজেলার কনফিডেন্স সিমেন্ট ঢাকা লি: প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে প্রতিষ্ঠানে বিদ্যমান মোড়কজাতকৃত ৫০ কেজির বস্তাসমূহের মধ্যে থেকে দৈবভাবে কিছু বস্তা বিএসটিআই এর ক্যালিব্রেশন করা বাটখারা দিয়ে ভেরিফাই করা স্কেলে ওজন যাচাই করা হয়। যাচাইকালে বস্তাসমূহের ওজন গ্রহণযোগ্য সীমার মধ্যে পাওয়া যায়। বিএসটিআই, নরসিংদী অফিসের কর্মকর্তা জনাব মো: আরিফ হোসেন আসিফ,পরিদর্শক (মেট্রোলজি);জনাব শেখ রাসেল,পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব অনিন্দ্য দে, পরিদর্শক (মেট্রোলজি) এর সমন্বয়ে সার্ভিল্যান্স অভি্যানটি পরিচালিত হয়।
ভোক্তাস্বার্থে বিএসটিআই এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Bangladesh Standards And Testing Institution - BSTI
Bangladesh Standards and Testing Institution (BSTI), the only National Standards body of Bangladesh.
*"বিএসটিআই (BSTI)-এর জরুরি হটলাইন নম্বর ১৬১১৯ তে অভিযোগের প্রেক্ষিতে চানাচুরের ফ্যাক্টরিতে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী এর মোবাইল কোর্টে ৬০,০০০ টাকা জরিমানা"*
অদ্য ২৫/০৫/২০২৬ খ্রি: তারিখে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদী এর উদ্যোগে সদর উপজেলায় বড় বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্টে *মেসার্স অগ্রদূত চানাচুর, বড় বাজার, নরসিংদী* প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে গুণগত মান যাচাই ব্যতীত এবং বিএসটিআই লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত চানাচুর উৎপাদন, মোড়ক ও বাজারজাত করায় *'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮'* অনুসারে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: খালিদ হোসেন শিমুল মহোদয়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, নরসিংদী অফিসের কর্মকর্তা জনাব মো: আরিফ হোসেন আসিফ,পরিদর্শক (মেট্রোলজি);জনাব শেখ রাসেল,পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব অনিন্দ্য দে, পরিদর্শক (মেট্রোলজি)।
ভোক্তা স্বার্থে বিএসটিআই এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ন*কল সেরেলাক কারখানায় অ*ভি*যান: মালামাল ধ্বং*স ও সি*লগালা করল বিএসটিআই।
24/05/2026
তারিখ: ২৩-০৫-২০২৬ খ্রি. রোজ শনিবার
বিএসটিআইর অভিযান
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে অদ্য ২৩-০৫-২০২৬ তারিখে ঢাকা মহানগরীর খিলগাঁও ও হাতিঝিল এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিযয়ন-১১ (এপিবিএন) এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে
১। লা-অর্গানিক, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনিয়া গুড়া ও ঘি পণ্য বিপণন করতে দেখা যায়। সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উক্ত উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই ও ২০ কেজি বাটার জব্দ করা হয়।
২। প্রকৃতি ফুড, রামপুরা বাজার, রামপুরা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত সেরেলাক্স পণ্য বিপণন করতে দেখা যায়। সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উক্ত উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় প্রায় ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) টাকার পণ্য জব্দ করে ধ্বংস করা হয় ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম) ও প্রসিকিউটর হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) জনাব ফারদিন ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আহসান হাবীব খান, পরীক্ষক (মেট্রোলজি, ভৌত),, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
লাইসেন্সবিহীন ও নি*ম্ন*মানের লক্ষ টাকার লাচ্চা সেমাই জ*ব্দ করল বিএসটিআই
23/05/2026
https://dainikfaridpurmohanagarbarta.com/2026/05/23/ফরিদপুরে-বিএসটিআইর-সার্/
ফরিদপুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান: কম তেল দেওয়ায় ফিলিং স্টেশনের ৪ ডিসপেন্সিং ইউনিট বন ফরিদপুর সদর উপজেলায় পরিচালিত বিএসটিআই’র সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযানে তেল পরিমাপে অনিয়মের অভিযোগে একটি ফিলিং ....
বিএসটিআই, ফরিদপুর।
23/05/2026
*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
( ০১ টি ফিলিং স্টেশনের ০৪টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ )
------------------------------------
অদ্য ২৩-০৫-২০২৬ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে ইব্রাহিম ফিলিং স্টেশন, বাহিরদিয়া, কোমরপুর, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠানের পেট্রোল-১, পেট্রোল-২, অকটেন-১ ও ডিজেল-১ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে যথাক্রমে ৯০০ মিঃলিঃ, ৯০০ মিঃলিঃ, ৮৫০ মিঃলিঃ ও ৪৮০ মিঃলিঃ পরিমাপে কম পাওয়ায় তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনটির ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ করে দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোসাঃ আলেয়া খাতুন, সহকারী পরিচালক ( মেট ) ও জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
23/05/2026
বিএসটিআই প্রধান কার্যালয়ের অভিযান
তারিখ: ২১-০৫-২০২৬ খ্রিঃ রোজ: বৃহস্পতিবার।
অদ্য ২১-০৫-২০২৬ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তাজনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), জনাব মোঃ শহিদুল আলম , ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ সামিউন ইসলাম, পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর উত্তরখান থানাধীন মৈনারটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নামবিহীন প্রতিষ্ঠানটি যাচাইয়ান্তে দেখা যায় যে, বিএসটিআই'র সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রুট ড্রিংস, আইস ললি, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস এবং প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন এবং বিপুল পণ্য মজুদ পাওয়ায় তাৎক্ষনিক ভাবে ধ্বংস করা হয় ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
23/05/2026
বিএসটিআই প্রধান কার্যালয়ের অভিযান
তারিখ: ১৮-০৫-২০২৬ খ্রিঃ রোজ: সোমবার।
অদ্য ১৮-০৫-২০২৬ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব রাশেদ আহমেদ, পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে “বেগুনটিলা আইসক্রিম ফ্যাক্টরি’’ নামীয় প্রতিষ্ঠানটিতে আইসক্রিম পণ্য এর সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ যাচাই করা হয়। যাচাইয়ান্তে দেখা যায় যে, প্রতিষ্ঠানটির অনুকূলে আইসক্রিম পণ্যের সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ নেই এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই'র মানচিহ্ন ব্যবহার করা হচ্ছে। তাছাড়া প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম (ব্রান্ড: মিম স্পেশাল, কোকোনাট স্পেশাল ও তেতুল স্পেশাল ইত্যাদি) উৎপাদন, বিক্রয় এবং বিতরণ করায় বিএসটিআই'র আইন ২০১৮ এর ২৭ ও ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্টানের স্বত্তাধিকারীকে ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা মাত্র জরিমানা ও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ম্যানেজারকে ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা মাত্র জরিমানা এবং অনাদায়ে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
116-A, Tejgaon Industrial Area
Dhaka
1208
