Microcredit Regulatory Authority

Microcredit Regulatory Authority

Share

Microcredit Regulatory Authority (MRA)
Financial Institution Division
Ministry of Finance

To bring Non-government Microfinance Institutions (NGO-MFIs) under a regulatory framework, the government of Bangladesh enacted "Microcredit Regulatory Authority Act, 2006�" (Act no. 32 of 2006) on July 2006 with effective from August 27, 2006. Under this Act, the government established Microcredit Regulatory Authority (MRA) with a view to ensuring transparency and accountability of microcredit ac

04/06/2026
26/05/2026
Photos from Microcredit Regulatory Authority's post 18/05/2026

নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ঈদ-উল-আজহার ছুটি প্রসঙ্গে।

Photos from Microcredit Regulatory Authority's post 11/05/2026

প্রেস বিজ্ঞপ্তি:
রাজধানীতে NGO-MFI Resourced Pooled Fund-এর জমকালো উদ্বোধন: মানবিক সহায়তায় স্বনির্ভরতার নতুন দিগন্ত

ঢাকা, ১১ মে ২০২৬:
বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত টেকসই মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'NGO-MFI Resourced Pooled Fund'। আজ সন্ধ্যায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্ভাবনী তহবিলের জাতীয় উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।

এই তহবিল অনুমোদনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন মাননীয় মন্ত্রী প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথির বক্তব্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. হেলাল উদ্দিন জানান, MRA ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে এই উদ্যোগের পাইলট পর্যায়কে অনুমোদন দিয়েছে। এই তহবিলের মূল লক্ষ্য হলো দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (NGO-MFIs) সম্পদ একত্রিত করে দুর্যোগকালীন দ্রুত সাড়া প্রদান এবং ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করা। এটি বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে একটি টেকসই ও স্বনির্ভর মানবিক ব্যবস্থা গড়ে তুলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎে সরকারে পক্ষে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সাইদুর রহমান খান এবং পিকেএসএফ-এর চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকবৃন্দ এই তহবিলের চারটি মূল উদ্দেশ্যের কথা উল্লেখ করেন:
(১) ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী করা।
(২)দুর্যোগপূর্ব প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রম ত্বরান্বিত করা।
(৩) দ্রুত, সময়োপযোগী এবং কার্যকর মানবিক সহায়তা নিশ্চিত করা।
(৪) স্থানীয়ভাবে সংগৃহীত সম্পদের মাধ্যমে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা কমানো।

স্টার্ট বাংলাদেশ হাব-এর চেয়ারম্যান ড. মো. শহিদ উজ জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার্ট নেটওয়ার্ক (ইউকে)-এর হেড অফ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট জনাব সাজিদ রাইহান এবং ESDO, NDP, POPI ও SKS-এর প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন স্টার্ট বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জনাব শফিউল আলম।

11/05/2026

শোকবার্তা :

01/05/2026

আজ মহান মে দিবস। বাংলাদেশসহ বিভিন্ন দেশে দিবসটি শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার দাবি তুলে ধরে পালন করা হচ্ছে।

এ বছরের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”।

বাংলাদেশসহ পৃথিবীর সকল শ্রমজীবী মানুষকে মে দিবসের শুভেচ্ছা।

29/04/2026

অভিনন্দন বার্তা;

জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৬ (২৮ এপ্রিল) উপলক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর; আইন ও বিচার বিভাগ; এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্‌প) Special Recognition Award for Legal Aid Services 2026 অর্জন করায় মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা !!

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সম্মানজনক পুরস্কারটি তুলে দেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক জনাব আসিফ সালেহ্‌- ব্র্যাকের সকল কর্মীর পক্ষে তা গ্রহণ করেন।

২০২৫ সালে সারাদেশে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ২৬৮টি আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে ২৫ হাজারেরও বেশি মানুষকে আইনি সহায়তা দিয়েছে, যাঁদের প্রায় ৯০ শতাংশই নারী। প্রায় ১১ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে আইনি সচেতনতার বার্তা।

Photos from Microcredit Regulatory Authority's post 29/04/2026

সনদ বাতিল বিজ্ঞপ্তি:

বর্ণিত প্রতিষ্ঠানগুলোর সাথে ক্ষুদ্রঋণ কার্যক্রম করা থেকে বিরত থাকার জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো।

Photos from Microcredit Regulatory Authority's post 26/04/2026

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর সম্মানিত এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন কুমিল্লা জেলায় সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)-এর সামাজিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। সিদীপের ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্বৃত্ত তহবিল থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক উদ্যোগ ঘুরে দেখে তিনি এসব কার্যক্রমের বাস্তব অগ্রগতি ও প্রভাব সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এমআরএ'র পরিচালক জনাব মোহাম্মদ আবদুল মান্নান এবং সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। তারা একসঙ্গে সিদীপের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সিদীপের ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় গড়ে ওঠা বাটিক পল্লী, শিক্ষা সহায়তা কর্মসূচি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে সিদীপের চলমান সামাজিক উদ্যোগ, উদ্যোক্তাদের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব উদ্যোগ দেশের আর্থ-সামাজিক টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ক্ষুদ্র ঋণ খাতে অর্থপ্রবাহ বাড়ানোই হবে বাস্তবসম্মত কৌশল 23/04/2026

অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মহোদয়
জাতীয় দৈনিক বনিক বার্তায় ক্ষুদ্রঋণ খাতের গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিয়েছেন। যা সকলের অবগতির জন্য শেয়ার করা হলো।

ক্ষুদ্র ঋণ খাতে অর্থপ্রবাহ বাড়ানোই হবে বাস্তবসম্মত কৌশল বর্তমান প্রেক্ষাপটে দেশে বিনিয়োগ বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতির মূল চালিকাশক্তি হলো ‘লো....

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00