Jatiyo Party

Directions Contact the organization

Jatiyo Party The Jatiyo Party is a political party in Bangladesh established by President Hussain Muhammad Ershad

The Jatiya Party is a conservative political party in Bangladesh. The current Chairperson of party is Barrister Anisul Islam Mahmud On 9 August 2025.

07/10/2026

বিনম্র শ্রদ্ধা
হোয়াইট হাউসে বাংলাদেশের কণ্ঠ | রিগ্যানের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এরশাদ।

২৫ অক্টোবর ১৯৮৩।
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সঙ্গে হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ।

ওভাল অফিসে বৈঠকের পর হোয়াইট হাউসের East Room-এ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এরশাদ। অর্থনৈতিক উন্নয়ন, বেসরকারি বিনিয়োগ এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়।

🇧🇩 বিশ্বের ক্ষমতার কেন্দ্র হোয়াইট হাউসে বাংলাদেশের প্রতিনিধিত্ব—ইতিহাসের পাতায় স্মরণীয় এক অধ্যায়।

📜 ২৫ অক্টোবর ১৯৮৩ | Washington, D.C.

#হুসেইনমুহম্মদএরশাদ #বাংলাদেশেরইতিহাস

07/10/2026

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির একাংশ।

07/10/2026

স্থিতিশীলতা নিশ্চিত জরুরি

06/10/2026

দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে...

06/10/2026

রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত দেশের স্থিতিশীলতা নিশ্চিতে  আইনের শাসন ও অন্তর্ভুক্তিমূলক রাজনীত...
06/10/2026

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত

দেশের স্থিতিশীলতা নিশ্চিতে আইনের শাসন ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরী : আনিসুল ইসলাম মাহমুদ

ঢাকা- মঙ্গলবার, ৬ অক্টোবর ২০৬
দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন,অপরাধী যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশে স্থায়ী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠাও জরুরী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় তিনি বলেন, দেশের মানুষ এখন নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট জনজীবনে চাপ তৈরি করছে। এসব সংকট সমাধানে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী ফিরোজ রশিদ, কো -চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ, চেয়ারমানের বিশেষ সহকারী বেগম নাসরিন জাহান রতনা, প্রেসিডিয়াম সদস্য -জসীম উদ্দিন ভূঁইয়া, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ শাজাহান,মোবারক হোসেন আজাদ,ফখরুল আহসান শাহজাদা,জাহাঙ্গীর আহমেদ,জাহাঙ্গীর আলম পাঠান,শেখ মাতলুব হোসেন লিয়ন,নাজনীন সুলতানা,ইয়াহ ইয়া চৌধুরী প্রমুখ।

সভায় জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদার বলেন, মানুষ রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তা ও স্বস্তি চায়। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে—সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের কারণে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। জাতীয় পার্টি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে।

সভায় জাতীয় পার্টির নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরও সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা,জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন জাতীয় পার্টির নেতারা।

বার্তা প্রেরক
এম এ রাজ্জাক খান
দপ্তর সম্পাদক,জাতীয় পার্টি।
০১৭১২৫৮৩৬৬৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান হোয়াইট হাউসের ওভাল অফিসে বাংলাদেশের তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্...
04/10/2026

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান হোয়াইট হাউসের ওভাল অফিসে বাংলাদেশের তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ, প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিল অব মিনিস্টার্স-এর সঙ্গে বৈঠক করেন।

ইতিহাসের পাতায় সংরক্ষিত এক বিরল দৃশ্য—রিগ্যান ও এরশাদ।

আর্কাইভ থেকেঃ এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও মহা...
04/10/2026

আর্কাইভ থেকেঃ
এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

03/10/2026

দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর ...

03/10/2026

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফেরাতে সরকারকে কার্যকর পদক্....

Address

Jatiyo Party Central Office, Pioneer Road, 66 Kakrail, Dhaka/
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jatiyo Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jatiyo Party:

Shortcuts

Share