20/10/2020
ছাদবাগানীদের জন্য সুবর্ণ সুযোগ বাগান বিষয়ক সকল ধরনের সমস্যা সমাধানের।🤗
আসসালামু আলাইকুম,
ছাদবাগানী ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা আমি সাব্বির বিন আশরাফ, কৃষি পরামর্শক গ্রিন মি কৃষিসেবা টিম। আজ আমি আছি আপনাদের পাশে অনলাইনে ফ্রি বাগানবিষয়ক সমস্যা সমাধানের জন্য। তাই, আর দেরী না করে এক্ষুনি আপনার বাগানের কৃষিবিষয়ক সমস্যার সমাধানের জন্য সমস্যার বিবরণ ছবিসহ পাঠিয়ে দিন কমেন্টে বক্সে কিংবা গ্রিণ মি পেইজের ইনবক্সে। 🤗
কৃষির সাথে কৃষির পাশে গ্রিন মি কৃষি সেবা টিম।
05/10/2020
আগামী শীতকালীন মৌসুমে বীজ হতে চারা তৈরি করতে ডাম্পিং অফ রোগ প্রতিরোধে আগে থেকে জেনে রাখুন।
ছাদকৃষি ও ছাদ বাগানী উদ্যোক্তা বন্ধুরা,
আমাদের শখের বাগানের অন্যতম একটি সমস্যা বীজ হতে চারা হওয়ার সময় ঢলে পড়ে।
★★ড্যাম্পিং অফ বা ধ্বসে পরা রোগঃ★★
ক্ষতির লক্ষণ:
-মাটি বরাবর অংশে পানিভেজা পচা দাগ দেখা যায়।
-এ রোগে অনেক সময় মাটিতে উঠার আগেই চারা যায়
-ঘন অবস্থায় ও স্যাতস্যাতে অবস্থা থাকলে।
-বীজ সংগ্রহ করা মাতৃগাছে রোগবালাই থাকলে এ রোগের লক্ষণ দেখা যায়।
দমন ব্যবস্থা:
★জৈব পদ্ধতি:
-আক্রান্ত গাছ হতে বীজ সংগ্রহ করা যাবেনা।
-আক্রান্ত ও পরিত্যক্ত চারা সংগ্রহ করে ফেলে দিতে হবে।
-নালায় বা গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবেনা।
- বীজ শোধনের জন্য ৪ গ্রাম জৈব বালাইনাশক ট্রাইকোডারমা ভিরিড ও ৬ গ্রাম ব্যাভিস্টিন বা প্রোভেক্স দিয়ে বীজ শোধন।
-বীজতলা শোধন করা যায় বাছামিড/রিডোমিল গোল্ড প্রভৃতি ছত্রাকনাশক স্পে করে মাটি শোধন করা যায় যদি অতিরিক্ত পরিমাণে হয়।
- পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখ যায় বীজ গজানোর আগ অবধি।
★রাসায়নিক পদ্ধতি:
যেহেতু আমরাও ব্যক্তিগত ফ্রেশ খাবার ও পুষ্টিচাদিহা পূরণে ছাদবাগান সৃজন করি।তাই রাসায়নিক সমাধানের চেষ্টা না করাই উত্তম।
যদি অতিরিক্ত মাত্রায় সমস্যা দেখা যায় তাহলে,
-তুতের মিশ্রণ চুনঃতুতেঃপানি ৪ঃ৪ঃ৫০ স্প্রে করা যেতে পারে।
-ব্যাভিস্টিন বা ডায়াথেন এম৪৫ ২ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন।
আমাদের গ্রিন কৃষিসেবা টিম আছে আপনার পাশে এবং আপনার বাগানবিষয়ক সমস্যা সমধানে আমরা প্রস্তুত। অত:এব আপনার বাগানের যোকোন সমস্যা নিয়ে আমাদের ইনবক্স করুন।
-সমস্যা ছবিসহ জমা দিন তাড়াতাড়ি এবং বাগানবিষয়ক কৃষিসেবা নিন অতি শ্রীঘ্রই।
শুভেচ্ছান্তে,
কৃষি পরামর্শক,
গ্রীন মি কৃষিসেবা টিম।
22/09/2020
ছাদবাগানীদের জন্য সুবর্ণ সুযোগ......কৃষি পরামর্শ পেতে আপনার বাগানের সমস্যার কথা উল্লেখ্য করে সমস্যার ছবি কিংবা ভিডিও পাঠিয়ে অতি দ্রুত কৃষিবিষয়ক সমস্যার সমাধান করুন।
আসসালামু আলাইকুম,
ছাদবাগানী ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা আমি সাব্বির বিন আশরাফ, কৃষি পরামর্শক গ্রিন মি কৃষিসেবা টিম। আজ আমি আছি আপনাদের পাশে অনলাইনে ফ্রি বাগানবিষয়ক সমস্যা সমাধানের জন্য। তাই, আর দেরী না করে এক্ষুনি আপনার বাগানের কৃষিবিষয়ক সমস্যার সমাধানের জন্য সমস্যার বিবরণ ছবিসহ পাঠিয়ে দিন কমেন্টে বক্সে কিংবা গ্রিণ মি পেইজের ইনবক্সে। 🤗
কৃষির সাথে কৃষির পাশে গ্রিন মি কৃষি সেবা টিম।
22/09/2020
বাগানীদের জন্য গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।
★..................সেক্স ফেরোমন ফাঁদ.............★
প্রত্যেক বাগানীরা চায় যে,একটি সুন্দর আম,পেয়ারা, বেগুন,লাউ ও কুমড়ো তার বাগান হতে তুলে এনে প্রতিদিনকার খাবার ও পুষ্টি চাদিহা পূরণ করতে কিন্তু ফলের মাছিপোকা, ডগা ও ফল ছিদ্রকারী কতিপয় পোকার কারণে সেটা সম্ভব হয়না! সে সমস্যার সমাধানে আছে সেক্স ফেরোমন ফাঁদ।
১)ব্যবহারযোগ্য ফসলঃ
ফসলের ধরন অনুযায়ী বেগুন গাছের জন্য এক ধরনের আর মাচা জাতীয় ফসল(লাউ,কুমড়া, চিচিঙ্গা প্রভৃতির এবং ফলগাছে মাছিপোকার জন্য আলাদা সেক্স ফেরোমন টোপ।
সাধারন প্রতি প্যাকেটে ২ টি টোপ থাকে।
-বেগুনের টোপের প্যাকেটটি খোলার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় আর Cucurbitaceae ফ্যামিলির বা মাচা জাতীয় ফসলের ও ফলের টোপটি স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হয়।
২).আক্রমনকারী পোকাঃ
Leucinode s.Orbonalis এই পোকাটি বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী বেগুন ফসলের জন্য সবচেয়ে ক্ষতিকারক পোকা।
সাধারনত এই পোকাটি পুরুষ প্রজাতির! তাই, সেক্স ফেরোমন টোপে নারী প্রজাতির পোকার হরমোন দেওয়া থাকে। ফলে পুরুষ পোকা নারীর টানে ফাদে এসে মারা পরে। ফলে বেগুন ফসল ফল ও ডগা ছিদ্র রোগ হতে মুক্তি পায়।
৩)সেক্স ফেরোমন ফাদের মাত্রাঃ
প্রতি ২.৫ শতাংশ জমির জন্য ১ টি টোপ ব্যবহার করতে হবে, যা ৬০ দিন পরযন্ত কারযকরী থাকবে।
৪).সেক্স ফেরোমন ফাঁদের প্রয়োগ প্রনালীঃ
বেগুনের চারা লাগানোর ৩-৪ সপ্তাহের মধ্যে জমিতে সেক্স ফেরোমন ফাঁদ লাগাতে হবে।
৫).পদ্ধতিঃ প্লাস্টিকের বৈয়ামের ত্রিকোনাকারভাবে কেটে অংশের মাঝ বরাবর তার দিয়ে সেক্স ফেরোমন টোপটিকে ঝুলিয়ে দিতে হবে।
-গাছের মাথা বরাবর দুটি খুটি দিয়ে ফাঁদটিকে শক্তভাবে বেধে দিতে হবে এবং গাছের উচ্চতা বাড়ার সাথে সাথে উপরে উঠিয়ে দিতে হবে।
-ত্রিকোনকারভাবে কাটা অংশ উত্তর-দক্ষিন মুখ করে লাগাতে হবে।
সূলভ মূল্যে সেক্স ফেরোমন ফাঁদ বা টোপ পেতে আমাদের পেইজে ইনবক্স করুন।
11/09/2020
ছাদবাগানীদের জন্য গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান 🤗
ছাদকৃষি ও ছাদ বাগানী উদ্যোক্তা বন্ধুরা,
আমাদের শখের বাগানে গাছের কচি পাতায় ও ডালে অবস্থানকারী এবং আক্রমনকারী পোকা হচ্ছে মিলিবাগ বা ছাতরা পোকা।
ক্ষতির লক্ষণ:
-পাতায়, ডগায় বসে রস চুষে খায়, পাতার হলদে দাগ পড়ে
-পাতা কুকডিয়ে যায়।
-ফুল,ফল ঝড়ে পড়ে।
-অবশেষে গাছ মারা যায়।
ছাতরা পোকার দমন ব্যবস্থা:
★জৈব পদ্ধতি:
-পোকা দেখমাত্র পোকা মেরে ফেলতে হবে।
-আক্রান্ত অংশ সাবান পানি দিয়ে ধুয়ে দিতে হবে।
তারপর,
-নিম তেল ৫ মিলি/১ লি. বা
আধা ভাঙা নিম বীজের(৫০ গ্রাম/১ লি. প্রতি ২৪ ঘন্টা ভিজিয়ে মিশ্রণটি ছাঁকতে হবে) উক্ত মিশ্রণটি ৫ দিন অন্তর ৩ বার স্প্রে করলে এ পোকা নিয়ন্ত্রন করা যায়।
(নিমপাতার সিদ্ধ করে নির্যাস তৈরি করে স্প্রে করা যায়)।
★রাসায়নিক পদ্ধতি:
কীটনাশক হিসেবে ম্যালাথিয়ন,রোগর বা ম্যাটাসিড ১মিলি/১ লিটার প্রতি ব্যাবহার করতে পারেন।
যেহেতু আমরাও ব্যক্তিগত ফ্রেশ খাবার ও পুষ্টিচাদিহা পূরণে ছাদবাগান সৃজন করি।তাই রাসায়নিক সমাধানের চেষ্টা না করাই উত্তম।
আমাদের গ্রিন কৃষিসেবা টিম আছে আপনার পাশে এবং আপনার বাগানবিষয়ক সমস্যা সমধানে আমরা প্রস্তুত। অত:এব আপনার বাগানের যোকোন সমস্যা নিয়ে আমাদের ইনবক্স করুন।
-সমস্যা ছবিসহ জমা দিন তাড়াতাড়ি এবং বাগানবিষয়ক কৃষিসেবা নিন অতি শ্রীঘ্রই।
শুভেচ্ছান্তে,
কৃষি পরামর্শক,
গ্রীন মি কৃষিসেবা টিম।
09/06/2020
ছাদবাগানীদের জন্য গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।🥰
আসসালামু আলাইকুম সম্মানিত বাগানীগণ,
করোনা মহামারী নামক বিশ্ব সংকটের প্রভাব পড়েছে আমাদের দেশে, আমাদের কাজের ক্ষেত্রে এবং আমাদের শখের বাগানেও!
যার ফলশ্রুতিতে আমাদের শখের বাগানের গাছগুলো রোগবালাই সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা বাড়ছে। তাই
আপনার বাগানবিষয়ক যেকোনো সমস্যা সমাধানের জন্য, আপনার কৃষিবিষয়ক সমস্যার সমাধান পেতে সমস্যা ও সমস্যার ছবিসহ ইনবক্স/কমেন্ট করুন গ্রিন মি তে.......। সমস্যার দ্রুত ও বিস্তারিত সমাধান জানতে গ্রিন মি পেইজের ইনবক্সে আপনার ব্যক্তিগত কন্টাক্ট নাম্বারটি সেন্ড করতে পারেন।
ধন্যবাদান্তে,
পরিচালক গ্রিন মি কৃষিসেবা টিম।
07/06/2020
সম্মানিত ছাদবাগানী বন্ধুরা,
করোনা মহামারি পরিস্থিতিতে বাগানবিষয়ক যাবতীয় সমস্যা সমাধানে গ্রিন মি কৃষিসেবা টিম আছে আপনাদের পাশে, তাই আপনার বাগানের সমস্যার কথা ও ছবি গ্রিন মি পেইজের ইনবক্সে প্রেরণ করতে পারেন।
ঘরে থাকুন,সুস্থ থাকুন।🥰
আসসালামু আলাইকুম,
সম্মানিত ছাদবাগানী বন্ধুরা, প্রাণঘাতী করোনা মহামারি পরিস্থিতিতে অবসর সময়গুলো কাজে লাগিয়ে আপনার শখের বসে সৃজন করা বাগানটিকে সাজাতে পারেন নিজের মত করে।
বাগানে কাজ করতে গিয়ে কোন ধরনের রোগবালাই জনিত সমস্যা,মাটির সমস্যা, বাগানবিষয়ক সরঞ্জামাদি সংগ্রহে সমস্যার সমাধানে গ্রিন মি কৃষিসেবা টিম আছে আপনার পাশে।
লকডাউন ও স্বাস্থঝুঁকি বিবেচনায় আমাদের সরাসরি বাগানে গিয়ে সেবা প্রদান কাজ বন্ধ থাকায় আমরা আপনাদের সুবিধার কথা চিন্তা করে অনলাইনে যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করছি,তাই আপনার বাগানের সমস্যার ছবি আমাদের পেইজের ইনবক্সে প্রেরণ করুন। আর বাগানবিষয়ক সরঞ্জামাদি সুলভ মূল্যে পেতে আমাদের পেইজ ভিজিট করতে পারেন।
ঘরে থাকুন,সুস্থ থাকুন।🙂
21/04/2020
বন্ধুরা
আমরা সবাই জানি বর্তমান সময়ে কভিড-১৯ এর প্রাদুর্ভাবে চিকিৎসা সেবা ব্যাবস্থায় চরম অস্থিরতা বিরাজ করছে । কভিড-১৯ এর শঙ্কার কারনে অন্যান্য রোগের চিকিৎসা পাওয়া আজ দূরূহ বিষয় হয়ে দাড়িয়েছে । সাধারন মানুষ আজ নানাবিধ শঙ্কায় শঙ্কিত দিকবিদিক। এমন সঙ্কটে সর্বসাধারনকে ডিজিটালি ফ্রী অন-লাইন/অফলাইন চিকিৎসা সেবা দিতে “গ্রীনমি” উদ্যোগ গ্রহন করেছে ৯৭/৯৯ ব্যাচের কিছু সনামধন্য অভিজ্ঞ চিকিৎসক বন্ধুগনের সহযোগীতায় । আমাদের এ ক্ষুদ্র প্রয়াসের সাথে যুক্ত আছেন-
১। ডাঃ সাইদুজ্জামান মুন্না
মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
২। ডাঃ ফরি্দ উদ্দিন
সহযোগী অধ্যাপক
পাইওনিয়র ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
কনসালটেন্ট-গ্রিন লাইফ হাসপাতাল
বন্ধুরা, আরো অনেক বিশেষজ্ঞ বন্ধুগন সেবা দিতে সম্মতি জানিয়েছেন
তাই স্বাস্থ্যসেবা পেতে বিস্তারিত জানিয়ে ইনবক্স করুন আমাদের পেজে । অথবা আপনার নাম, নাম্বার, স্থান জানিয়ে আমাদের মেসেজ পাঠান , প্রয়োজনে আমরা কল করে স্বাস্থ্য পরামর্শ দেয়ার চেষ্ঠা করব।
০১৮৪৭২৫৮৮২৪/০১৯৭৭৪৮৮৯১০
Page link:
https://www.facebook.com/greenme2019/