ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটি চট্টগ্রাম জেলার সাথে মতবিনিময় সভা সম্পন্ন
www.islamicfrontbd.com
৩১ ডিসেম্বর এর জাতীয় কাউন্সিল সফলকল্পে
সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায়----- এডভোকেট এম নাছের তালুকদার।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা এড.এম আবু নাছের তালুকদার বলেছেন- দেশ ও জাতি এখন কঠিন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ক্রমাগত সহিংস হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। রাজনৈতিক দলসমূহের পারস্পরিক কাদাছোড়াছুড়ি সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে। রাজনীতিতে আদর্শের খরা চলছে। আসন্ন জাতীয় নির্বাচন পূর্ব প্রেক্ষাপটে এহেন পরিস্থিতিতে বিঘ্নিত হবে নির্বাচনী পরিবেশ। তাই এ মূহুর্তে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর জাতীয় কাউন্সিল দেশ ও জাতিকে সঠিক পথ দেখাবে। অতএব,জাতীয় কাউন্সিল সফলকল্পে সকলকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। অদ্য ১৩ ডিসেম্বর ২২ইং মঙ্গলবার বিকেল ৫ টায় সংগঠনের মোমিন রোড সালমা ভবনস্থ কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার সাথে কাউন্সিল প্রস্তুতি কমিটির এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আবু নাছের তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, এস এম আব্দুল করিম তারেক, আলহাজ্ব আলম রাজু, আলহাজ্ব খান এ সবুর, মাওলানা শহিদুল হক ফারুকী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ হাসমত আলী তাহেরী, আনিসুল ইসলাম, মাওলানা মহিউদ্দীন তাহেরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, আব্দুর রহিম, আলহাজ্ব ইলিয়াছ খান ইমু, কাউসারুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মুমিন ও শহিদুল ইসলাম প্রমূখ।
Islamic Front Bangladesh
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
নিবন্ধন নং- ৩০
14/12/2022
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ।
www.chattrasena.com
14/12/2022
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার কর্মী সমাবেশের নিউজ
13/12/2022
11/12/2022
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরীকে দেখতে তাঁর বাসভবনে যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় মহাসচিব শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এম আবু নাছের তালুকদার,অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম মুজিবুল হক শাকুর,চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক এম ওয়াহেদ মুরাদ,সহসাধারণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী হালিম প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরীর আশু সুস্থতা কামনা করেন এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র কেন্দ্রীয় কাউন্সিল এর ব্যাপারে তাঁর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
www.islamicfrontbd.com
10/12/2022
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চট্টগ্রাম জেলার কর্মী সমাবেশ সম্পন্ন
www.islamicfrontbd.com
রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যেতে হবে ---- এডভোকেট এম আবু নাসের তালুকদার
ভাইস চেয়ারম্যান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
10/12/2022
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার কর্মী সমাবেশ সফল করার আহবান ---- এইচ এম মুজিবুল হক শাকুর
সভাপতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর।
www.islamicfrontbd.com
07/12/2022
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ৫১ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর এর উদ্যোগ আগামী ১৬ ডিসেম্বর'২২ বিকাল ৩:০০টায়, আন্দরকিল্লা চত্বর প্রাঙ্গনে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সকলের স্ব বান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
www.chattrasena.com
06/12/2022
আগামী ১৬ ডিসেম্বর '২২ ইং যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস উদযাপন এর জন্য কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। আওতাধীন সকল শাখায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এ.বি.এম. আরাফাত মোল্লা ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদার।
www.chattrasena.com
05/12/2022
মুক্তিযুদ্ধের চেতনা ও সুন্নীমতাদর্শ সমন্বিত সুস্থ সমাজ প্রতিষ্ঠা এবং গণমানুষের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের নব অধ্যায় সূচনার প্রত্যয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর জাতীয় কাউন্সিল ২০২২ সফল করুন।
www.islamicfrontbd.com
05/12/2022
সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন আয়োজন ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে এবং বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় কর্মী সমাবেশ'২২ অনুষ্ঠিত হবে।
তারিখঃ ১০ই ডিসেম্বর'২২ ইং।
স্থানঃ প্রিয়া কমিউনিটি সেন্টার।
www.islamicfrontbd.com
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Paltan
Dhaka
1000
