MIR Lawyers & Associates

MIR Lawyers & Associates

Share

We provide Notary Public for whole Bangladesh and all types of legal services including civil, criminal, property, vat & tax, succession and other.

MIR Lawyers & Associates is your law chamber

We provide Notary Public for whole bangladesh and all types of legal services including civil, criminal, property, vat & tax, succession and other. We Offer
#Civil #Criminal #Family #Divorce #courtMarriage #MissCase(AC land)
#CheckDishonerCaseMatter
#ArthoRinAdalot
#ArthoJari.
#LandVetting
#NotaryPublic
#Attested
#Land_Registration
Rules of accepting legal counselling

11/04/2026

#শুধুমাত্র #আইনজীদের জন্য
জাতীয় সংসদে 'কোড অব ক্রিমিনাল প্রসিডিওর (সংশোধন) আইন-২০২৬' কণ্ঠভোটে পাস হয়েছে । এই সংশোধনীর মাধ্যমে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনে গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে ।
ফৌজদারি কার্যবিধি বা ক্রিমিনাল প্রসিডিউর বিষয়ে পাস হওয়া মূল পরিবর্তনগুলো নিচে দেওয়া হলো:

১. গ্রেপ্তার সংক্রান্ত সুরক্ষা (৪৬এ-৪৬ই ধারা)
#পরিবারকে অবহিতকরণ: কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, আত্মীয়স্বজন বা আইনজীবীকে বিষয়টি জানানো বাধ্যতামূলক করা হয়েছে ।
#পরিচয়পত্র প্রদর্শন: গ্রেপ্তারকারী কর্মকর্তাকে অবশ্যই তার দৃশ্যমান পরিচয়পত্র (ID card) সাথে রাখতে হবে এবং গ্রেপ্তারের সময় তা প্রদর্শন করতে হবে ।
#আইনি পরামর্শ: গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার আইনজীবী বা নিকটাত্মীয়ের সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে ।
২. নথিবদ্ধকরণ ও স্বচ্ছতা
#জিডিতে অন্তর্ভুক্তি: গ্রেপ্তারের কারণ, সময় এবং কাকে তথ্য জানানো হয়েছে—এসব বিস্তারিত তথ্য অবিলম্বে স্থানীয় থানার জেনারেল ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করতে হবে ।
#গ্রেপ্তার মেমোরেন্ডাম: গ্রেপ্তারকারী কর্মকর্তা যদি ওই থানার না হন, তবে তাকে গ্রেপ্তারের একটি অনুলিপি (Memorandum) সংশ্লিষ্ট থানার ওসির কাছে পাঠাতে হবে ।
#সাক্ষীর উপস্থিতি: গ্রেপ্তারের সময় অন্তত একজন সাক্ষীর (পরিবারের সদস্য বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি) উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাক্ষী না পাওয়া গেলে তার কারণ নথিবদ্ধ করতে হবে।
৩. বিচারিক ও প্রশাসনিক পরিবর্তন
#জরিমানার ক্ষমতা বৃদ্ধি (৩২ ধারা): ম্যাজিস্ট্রেটদের জরিমানা করার ক্ষমতা বাড়ানো হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এখন সর্বোচ্চ ৫ লাখ টাকা, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৩ লাখ টাকা এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন ।
#স্বাস্থ্য পরীক্ষা (১৬৭ ধারা): পুলিশ রিমান্ডে নেওয়ার আগে এবং পরে অভিযুক্ত ব্যক্তির শারীরিক অবস্থা পরীক্ষার বিধান রাখা হয়েছে।
#তদন্ত তদারকি (১৭৩এ ধারা): চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আগে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তদন্তের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন (Interim report) চাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।



MIR Lawyers & Associates
01911-244701

02/04/2026

তালাক বা দাম্পত্য বিচ্ছেদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়—সন্তানের দায়িত্ব ও ভরণপোষণ কার?

বাংলাদেশের পারিবারিক আইন অনুযায়ী:
🔹 ১. সন্তানের ভরণপোষণের দায়িত্ব (Maintenance):
📖 Family Courts Ordinance, 1985
📖 Muslim Family Laws Ordinance, 1961
➡️ বাবাই মূলত সন্তানের ভরণপোষণের দায়িত্ব বহন করবেন।
এর মধ্যে রয়েছে—খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় খরচ।

🔹 ২. সন্তানের হেফাজত (Custody):
📖 Guardians and Wards Act, 1890
➡️ সন্তানের হেফাজত (লালন-পালন) সাধারণত ছোট বয়সে মায়ের কাছে থাকে (বিশেষ করে ছেলে ~৭ বছর, মেয়ে ~বয়ঃসন্ধি পর্যন্ত)।
➡️ তবে আদালত সর্বোচ্চ গুরুত্ব দেয়—সন্তানের কল্যাণ (Welfare of the child)।

🔹 ৩. তালাকের পর মায়ের অধিকার:
✔️ মা সন্তানের হেফাজত পেতে পারেন
✔️ কিন্তু সন্তানের খরচের দায়িত্ব সাধারণত বাবারই থাকে
✔️ প্রয়োজনে মা আদালতের মাধ্যমে ভরণপোষণ আদায় করতে পারেন

🔹 ৪. গুরুত্বপূর্ণ বাস্তবতা:
❗ “সন্তান শুধু বাবার”—এমন কোনো সরাসরি আইন নেই
❗ বরং আইন বলে—
👉 দায়িত্ব (খরচ) = বাবার
👉 লালন-পালন (হেফাজত) = পরিস্থিতি অনুযায়ী মা বা বাবা

⚖️ সংক্ষেপে:
✔️ সন্তানের ভরণপোষণ বাবার দায়িত্ব
✔️ হেফাজত নির্ধারণ করে আদালত সন্তানের মঙ্গলের ভিত্তিতে
✔️ মা আইনি পথে সন্তানের খরচ দাবি করতে পারেন।

MIR Lawyers & Associates
01911-244701

Photos from MIR Lawyers & Associates's post 28/03/2026

MIR Lawyers & Associates
A Special Marriage was performed in our chamber today.
Heartiest congratulations and best wishes to you both.

26/03/2026
26/03/2026

Our chamber MIR Lawyers & Associates fully open on Saturday (28-03-2026) after eid vacation

MIR Lawyers & Associates is your law chamber

We provide Notary Public for whole bangladesh and all types of legal services including civil, criminal, property, vat & tax, succession and other.

We Offer
(AC land)


.




Rules of accepting legal counselling

For more inbox or whatsup
01911244701(whatsup)

25/02/2026

জমি নিয়ে ৪৯টি গুরুত্বপূর্ণ কথা: না জানলে বড় বি প দ!

1️⃣ জমি কেনার আগে দলিল না দেখলে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে।
2️⃣ নামজারী ছাড়া জমির মালিকানা সবসময় প্রশ্নবিদ্ধ।
3️⃣ খতিয়ান না মিললে ভবিষ্যতে মামলা অনিবার্য।
4️⃣ দাগ নম্বর ভুল মানেই বড় সমস্যা।
5️⃣ নকশা না দেখে জমি কিনলে জমি কম–বেশি হতে পারে।
6️⃣ ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে সবার সম্মতি অপরিহার্য।
7️⃣ জাল দলিল দিয়ে অনেকেই জমি দখল করে থাকে।
8️⃣ মৌজা ম্যাপ যাচাই না করলে সীমানা জটিলতা হয়।
9️⃣ জমি কেনার আগে খাজনা পরিশোধের রশিদ অবশ্যই দেখুন।
🔟 খারিজ না থাকলে সরকারিভাবে মালিকানা দুর্বল থাকে।
1️⃣1️⃣ শুধু রেজিস্ট্রি মানেই মালিকানা নয়—নামজারী আবশ্যক।
1️⃣2️⃣ এক জমি একাধিকবার বিক্রি হওয়া অস্বাভাবিক নয়।
1️⃣3️⃣ প্রতিবেশীর সাথে সীমানা না বুঝলে ঝগড়া বাধে।
1️⃣4️⃣ জমি মাপজোক ছাড়া দলিল করা বড় ভুল।
1️⃣5️⃣ দখল বুঝে না নিলে পরে বিপদে পড়তে হয়।
1️⃣6️⃣ পুরাতন দলিল যাচাই না করলে প্রতারণার আশঙ্কা থাকে।
1️⃣7️⃣ চলমান মামলার জমি কিনলে শান্তি নষ্ট হয়।
1️⃣8️⃣ রেকর্ড সংশোধন না করলে ভবিষ্যৎ প্রজন্ম ভোগে।
1️⃣9️⃣ খাস জমি না বুঝে কিনলে সর্বনাশ হতে পারে।
2️⃣0️⃣ নামের সামান্য ভুলেও মালিকানা ঝুঁকিতে পড়ে।
2️⃣1️⃣ জমির শ্রেণী (ভিটা/কৃষি) না জানলে বড় ক্ষতি হয়।
2️⃣2️⃣ সরকারি রাস্তার জমি কিনে অনেকেই সর্বস্ব হারায়।
2️⃣3️⃣ দালালের কথায় অন্ধ বিশ্বাস বিপজ্জনক।
2️⃣4️⃣ দলিল লেখকের ভুলেও বড় ক্ষতি হতে পারে।
2️⃣5️⃣ জমি বুঝে নিতে সাক্ষী রাখা বুদ্ধিমানের কাজ।
2️⃣6️⃣ কর পরিশোধ না করলে জরিমানা গুনতে হয়।
2️⃣7️⃣ এক দাগে একাধিক মালিক থাকলে অতিরিক্ত সতর্ক হোন।
2️⃣8️⃣ বায়না দলিল অনেক সময় আইনি ঝামেলার কারণ হয়।
2️⃣9️⃣ মৌখিক চুক্তিতে জমি লেনদেন ভয়াবহ ঝুঁকিপূর্ণ।
3️⃣0️⃣ দখল মানেই মালিকানা নয়—এটা মনে রাখুন।
3️⃣1️⃣ এসএ, আরএস, বিএস রেকর্ড মিল না হলে বিপদ।
3️⃣2️⃣ জমির ইতিহাস না জানলে ভুল সিদ্ধান্ত হয়।
3️⃣3️⃣ বিদেশে থাকা মালিকের জমি কেনা ঝুঁকিপূর্ণ।
3️⃣4️⃣ নাবালকের জমি কেনা আইনত অপরাধ।
3️⃣5️⃣ জমি ভাগ–বাটোয়ারা লিখিত না হলে সমস্যা হয়।
3️⃣6️⃣ ওয়ারিশ সনদ ছাড়া উত্তরাধিকার প্রমাণ কঠিন।
3️⃣7️⃣ জমি সংক্রান্ত মামলায় সময় ও অর্থ—দুটোই নষ্ট হয়।
3️⃣8️⃣ খতিয়ানই জমির মেরুদণ্ড।
3️⃣9️⃣ দলিল সংরক্ষণ না করলে বড় বিপদে পড়বেন।
4️⃣0️⃣ জমির কাগজ হারালে দুশ্চিন্তার শেষ নেই।
4️⃣1️⃣ জমি নিয়ে ঝগড়ায় আত্মীয়তাও নষ্ট হয়।
4️⃣2️⃣ অজ্ঞতার সুযোগ নেয় প্রতারকরা।
4️⃣3️⃣ সচেতন হলেই জমি নিয়ে শান্তি পাওয়া যায়।
4️⃣4️⃣ আইন জানা থাকলে কেউ ঠকাতে পারে না।
4️⃣5️⃣ জমি কেনা জীবনের অন্যতম বড় বিনিয়োগ।
4️⃣6️⃣ ভুল সিদ্ধান্ত মানেই আজীবনের আফসোস।
4️⃣7️⃣ যাচাই ছাড়া জমি কেনা মানেই ঝুঁকি।
4️⃣8️⃣ জমির কাগজই আপনার আসল শক্তি।
4️⃣9️⃣ বুঝে জমি কিনুন—নিশ্চিন্তে থাকুন।
C.p
MIR Lawyers & Associates (whatsup for more)

22/02/2026

MIR Lawyers & Associates is your law chamber

We provide Notary Public for whole bangladesh and all types of legal services including civil, criminal, property, vat & tax, succession and other.

We Offer
(AC land)


.




Rules of accepting legal counselling

For more inbox or whatsup
01911244701(whatsup)

22/02/2026

স্বামী বিদেশে! স্ত্রী দেশে...ডিভোর্স প্রদান করা যাবে!!
হ্যা বিদেশে থেকেও স্ত্রী কে তালাক প্রদান করা যাবে..
তবে বিদেশে থেকে তালাক প্রদান করার নিয়ম টা একটু ভিন্ন... কারন কিছু প্রয়োজনীয় প্রসেডিওর অনুসরণ করতে হবে...

প্রথমে একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে তালাকনামার একটি খসড়া তৈরি করতে হবে। যেহেতু আপনি সশরীরে দেশে এসে কাজী অফিসে সই করতে পারবেন না, তাই আপনার পক্ষ থেকে তালাকের কার্যক্রম সম্পন্ন করার জন্য একজন বিশ্বস্ত প্রতিনিধি বা আইনজীবীকে 'আম-মোক্তারনামা' বা 'পাওয়ার অফ অ্যাটর্নি' (Power of Attorney) প্রদান করতে হবে। এই পাওয়ার অফ অ্যাটর্নির খসড়াটিও আইনজীবী তৈরি করে দেবেন।

আইনজীবীর পাঠানো তালাকনামা এবং পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পর আপনি সেখানে স্বাক্ষর করবেন। এরপর এটি ওই দেশের বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশন থেকে সত্যায়ন (Consular Attestation) করিয়ে নিতে হবে। এটি ছাড়া প্রবাসে করা সই বা দলিলের বাংলাদেশে কোনো আইনি বৈধতা থাকবে না।

সত্যায়িত কাগজগুলো কুরিয়ারের মাধ্যমে দেশে আপনার প্রতিনিধির/আইনজীবির কাছে পাঠানোর পর, তাকে প্রথমেই ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার শাখায় যেতে হবে। তারা দূতাবাসের সীল ও স্বাক্ষর যাচাই করে সেখানে একটি 'কাউন্টার সিগনেচার' প্রদান করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিগনেচার পাওয়ার পর আপনার প্রতিনিধিকে/আইনজীবী সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (DC) অফিসের ট্রেজারি শাখায় যেতে হবে। সেখানে নির্দিষ্ট পরিমাণ সরকারি ফি (স্ট্যাম্প ডিউটি) জমা দিলে তারা কাগজের পেছনে একটি বিশেষ সীল ও তারিখ প্রদান করবে। এর মাধ্যমেই বিদেশে তৈরি করা পাওয়ার অফ অ্যাটর্নিটি বাংলাদেশে পূর্ণাঙ্গ আইনি ক্ষমতা লাভ করে।

ডকুমেন্ট বৈধ হওয়ার পর আপনার প্রতিনিধি বা আইনজীবী ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৭ ধারা অনুযায়ী তালাকের নোটিশ পাঠাবেন। এই নোটিশটি দুটি স্থানে রেজিস্ট্রি ডাকযোগে পাঠাতে হবে:
* একটি আপনার স্ত্রীর ঠিকানায়।
* অন্যটি স্ত্রীর বর্তমান বা স্থায়ী ঠিকানার এলাকার সিটি কর্পোরেশন মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসে।

নোটিশটি সংশ্লিষ্ট চেয়ারম্যান বা মেয়রের নিকট পৌঁছানোর দিন থেকে পরবর্তী ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়ে কোনো আপস-মীমাংসা না হলে ৯০ দিন পার হওয়ার পর তালাকটি চূড়ান্তভাবে কার্যকর (Effective) হবে।

তালাক কার্যকর হওয়ার পর আপনার প্রতিনিধি বা পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহীতা [আইনজীবি] কাজী অফিসে গিয়ে সরকারি বালাম বইতে সই করবেন এবং তালাকটি রেজিস্ট্রি করবেন। এরপর কাজী অফিস থেকে আপনাকে তালাকের মূল সনদ (Divorce Certificate) বা 'নিকাহ রেজিষ্ট্রারের মূল কপি' প্রদান করা হবে।

সতর্কতা: আইন না জেনে বা ভুল প্রক্রিয়ায় তালাক দিলে ভবিষ্যতে আইনি জটিলতা বা দেনমোহর ও খোরপোশ সংক্রান্ত মামলায় বিপদে পড়ার সম্ভাবনাহয়।
আপনার সহযোগিতায় MIR Lawyers & Associates
Call or whatsup here(+8801911244701)

05/02/2026
05/02/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Asaduzzaman Milton, Md Abdul Muhid, Toukir Raihan, Mozammel Hoque Chowdhury Dmp, Yasin Comilla, Abdur Roup, Md Abu Tuhin, Rajkumar Chowdhury, MD A Sabur, Mokter Ali, Rokanujjaman Rony, Khurshad Alom, Mohammad Abraham Linkon, Shohid Islam, Mohammad Ullah Mohammad, MD Ruman Uddin, Polash Khan, MD Rinku, Nazrul Islam Raza, Rojob Ali, Md Khairujjaman Maruf, MD Ramjan Ail Ctj, Tabassum Mridha, বাহাদুর কবোতর, Mst Malaka Banu, Shaila Bissas, Hashmot Ali, Md Monir Hossen, Rezaul Karim Akando, মোখলেছুর রহমান ইলিয়াস, Agamir Thikana, Saba Aradhiya Dewan, Mahbubul Hoque, Miraj Mohimin Alif, Benojir Ahamed, Abdullah Al Islam, MD Abu Bokkar Siddik, Rubel Miah, Juwel Ahmed, Sadia Tabassum Sadia, Shuvo Ahamed, আবু হুরাইরা, Md Khalilur Rahman, MD Sumon Hossain, Jeet Kumar, Tuhen Sikder, Md Delowar, MD Tajfor Ali, Akib Fahad, Berhampur New

20/01/2026

ডিভোর্স পেপারে স্বাক্ষর না করলে কি ডিভোর্স হবে না????
👉অনেকে বলে থাকেন, তালাকের নোটিশে স্বাক্ষর না করলে তালাক কার্যকর হয় না।
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১অনুযায়ী, তালাক কার্যকর হওয়ার জন্য নোটিশের স্বাক্ষর করা বা চিঠি গ্রহণ করা বাধ্যতামূলক নয়। আপনি চিঠি গ্রহণ করুন বা না করুন অথবা নোটিশের স্বাক্ষর না করলেও আইন তার নিজস্ব গতিতে চলে।
👉স্বামী বা স্ত্রী তালাকে নোটিশের স্বাক্ষর না করলেও তালাক কার্যকর হতে কোন বাধা নেই, নোটিশ দেওয়ার পর এর একটি কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র এবং অন্য কপি অপর পক্ষের কাছে রেজিস্টার ডাকে পাঠাতে হয়।

নোটিশ পাঠানোর দিন থেকে ৯০ দিন পর্যন্ত সালিশি পরিষদ কাজ করে। যদি ৯০ দিনের মধ্যে সমঝোতা না হয় এবং নোটিশটি আইনি প্রক্রিয়ায় যথাযথভাবে দেওয়া হয়ে থাকে তবে ৯০ দিন পার হয়ে যাওয়ার পর তালাক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়।
@

29/12/2025

ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন সাবমিটের সময় বৃদ্ধি পেল
৩১ শে জানুয়ারি ২০২৬ পর্যন্ত

31 January 2025 তারিখের মধ্যে কোন জরিমানা ছাড়াই ( যাদের TIN আছে ) রিটার্ন জমা দিন।

আয়কর বর্ষ 2025-2026 আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -

ব্যক্তিগত তথ্য :
1. E-TIN সার্টিফিকেটের ফটোকপি
2. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
চাকুরির তথ্য :
1. বেতন বিবরনী (অফিস কর্তৃক) (০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫)
2. ব্যাংক বিবরনী(০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫)
3. উৎসে কর কর্তন সার্টিফিকেট
4. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে)
গৃহ সম্পত্তি হতে আয় থাকলে:
1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ
2. বাড়ী ভাড়ার চুক্তিপত্র
3. বাড়ী ভাড়ার ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী
4. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর / খাজনা
ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দায় বিবরনী
4. ব্যাংক বিবরনী (০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫)
বিনিয়োগের তথ্য:
1. ডিপিএস (যদি থাকে)
2. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে)
3. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে)
4. সঞ্চয় পত্র (যদি থাকে)
সম্পদ ও দায় বিবরনীঃ
1. হাউজ, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে)
2. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেক্ট্রনিকস ইত্যাদি। (যদি নিজের নামে থাকে)
3. ব্যাংক ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)
4. অন্যান্য ঋনের তথ্য (যদি নিজ নামে হয়)।
এবং যারা রেগুলার রিটার্ন জমা দেন তাদের গত বছরের রিটার্ন জমার কপি।
রিটার্ন ফরম পূরণ ও জমাদানে সহযোগিতা লাগলে ইনবক্স করতে পারেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Shop 100&101, 4th Floor, Farmview Super Market, Farmgate
Dhaka
1215

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 16:00 - 21:00