24/05/2026
এসএমই ফাউন্ডেশন কর্তৃক জামালপুর জেলায় 'Accelerating SME Business Growth with Artificial Intelligence' বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের করা হবে। ব্যবসার উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন বাজার সম্প্রসারণে AI হতে পারে আপনার সফলতার নতুন হাতিয়ার। উদ্যোক্তাদেরকে AI-এর ব্যবহারিক প্রয়োগ, ব্যবসায়িক কৌশল উন্নয়ন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কনটেন্ট তৈরি (ইমেজ, ভিডিও, অডিও), SEO-সহায়ক আর্টিকেল, মার্কেটিং ইমেইল ও ব্যবসায়িক ডকুমেন্ট তৈরির হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের নিম্নে উল্লেখিত তথ্য অনুসারে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।
কর্মশালার তথ্য নিম্নরূপ-
--------------------------
তারিখ: ১০-১১ জুন ২০২৬
স্থান: জামালপুর
রেজিষ্ট্রেশন ফি: ৩০০/-
আবেদনের শেষ সময়: ০৪ জুন ২০২৬
নিম্নে উল্লেখিত যে কোনটি লিংক এর মাধ্যমে আবেদন করতে হবে:
গুগল লিংক: https://forms.gle/m98n94uHnwL4maMG9
অথবা
এসএমইএফ লিংক: https://services.smef.gov.bd/events/147
যোগাযোগ: 01912691317
#জামালপুর #উদ্যোক্তা #আবেদন_আহ্বান
24/05/2026
এসএমই ফাউন্ডেশন কর্তৃক রাজশাহী জেলায় 'How to become a freelancer' বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের করা হবে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার তৈরিতে আগ্রহীদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হবে। আগ্রহীদের নিম্নে উল্লেখিত তথ্য অনুসারে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।
কর্মশালার তথ্য নিম্নরূপ-
--------------------------
তারিখ: ০৮-১০ জুন ২০২৬
স্থান: রাজশাহী
রেজিষ্ট্রেশন ফি: ৩০০/-
আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৬
নিম্নে উল্লেখিত যে কোনটি লিংক এর মাধ্যমে আবেদন করতে হবে:
গুগল লিংক: https://forms.gle/NbQuqS4RUajNd3ek7
অথবা
এসএমইএফ লিংক: https://services.smef.gov.bd/events/145
যোগাযোগ: 01912691317
#রাজশাহী
24/05/2026
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় 'বেসিক একাউন্টিং ফর এসএমইজ' প্রশিক্ষণ আয়োজন করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের নিম্নে উল্লেখিত তথ্য অনুসারে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।
কর্মসূচির তারিখ: ১৭-১৮ জুন ২০২৬
স্থান: ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন,ঢাকা
রেজিস্ট্রেশন ফি: ৩০০/-
(নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য )
আবেদনের শেষ সময়: ১৪ জুন ২০২৬
অনলাইন আবেদনের লিংক: https://services.smef.gov.bd/
যোগাযোগ: ০১৭২০৫৫১২২৮, ০১৫২১৪৭২৩৬৪
23/05/2026
১৭ -২১ মে ২০২৬ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় ‘বহুমুখী পাটজাত পণ্য তৈরি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে পাটজাত পণ্যের কাঁচামাল সংগ্রহ, বাজার চাহিদা নিরূপণ, পণ্যের দাম নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি প্যাটার্ন, ডিজাইন ও বিভিন্ন ধরনের পাটজাত পণ্য (যেমন: পাটের ব্যাগ, হোম ডেকর আইটেম, বিভিন্ন ধরনের গিফট আইটেম) তৈরির প্রশিক্ষণ হাতে-কলমে প্রদান করা হয়। স্থানীয় ৩০জন উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
23/05/2026
১৭-২১ মে ২০২৬ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহযোগিতায় নীলফামারী জেলায় ‘সুইং অ্যান্ড প্যাটার্ন মেকিং’ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে বিভিন্ন ধরনের প্যাটার্ন যেমন: ম্যানিকিন বা ড্রেস ফর্মের ওপর কাপড় বসিয়ে থ্রি-ডাইমেনশনাল প্যাটার্ন তৈরি, নতুন ডিজাইন নিরূপণ এবং কাঙ্ক্ষিত ডিজাইন অনুযায়ী প্যাটার্ন পরিবর্তন করা, ফিনিশিং ও ডিটেইলিং প্যাটার্ন তৈরির সঠিক পদক্ষেপসমূহ এবং পোশাকের নকশা বাস্তবে রূপদানকরণ হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রশাসক জনাব জ্যোতি বিকাশ চন্দ্র এবং ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী। প্রশিক্ষণে ৩০জন অংশগ্রহণ করেন।
23/05/2026
১৭-২১ মে ২০২৬ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লায় ‘বেসিক বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ কর্মসূচি সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষক ছিলেন জনাব সাদিয়া তাজমিন দোলা। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্রাইডাল মেকআপ, ফেসিয়াল, হেয়ার কাটিং, মেনিকিউর, পেডিকিউর, রিবন্ডিং পার্লার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কুমিল্লা সদরের ৩০জন নারী-উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট-এর সেক্রেটারি জনাব মনোয়ার হোসাইন।
23/05/2026
১৭-২১ মে ২০২৬ এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় Society for the Welfare of Autistic Children (সোয়াক)–এর ‘সোয়াক স্কুল ফর অটিজম’ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ‘Screen Print for SMEs’ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে Screen Print সংক্রান্ত যাবতীয় বিষয় হাতে-কলমে শেখানো হয়, যা তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে সোয়াক থেকে Screen Print এর ওপর পণ্য উৎপাদনের জন্য উৎসাহ প্রদান করা হয়। প্রশিক্ষণে সোয়াকের প্রশিক্ষক এবং ছাত্রছাত্রীসহ ৩০জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।
21/05/2026
*** Acceleration Program on Financial Literacy for Financial Inclusion of SMEs ***
Date: 10 June 2026, Wednesday (9am-4pm)
Venue: Institute of SME Foundation, Jahir Smart Tower (4th Floor), 205/1 & 205/1/A, West Kafrul, Begum Rokeya Sharani, Taltola, Dhaka-1207
Deadline: 6 June 2026
To Apply, Please Visit: https://forms.gle/a669HhdrGoXKFTig9
Or https://services.smef.gov.bd/events/142
21/05/2026
এসএমই ফাউন্ডেশন কর্তৃক ঢাকা জেলায় 'Future AI Implementation in SMEs' বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের করা হবে। তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষদের জন্য AI এর Advance Tools ব্যবহারের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের নিম্নে উল্লেখিত তথ্য অনুসারে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।
প্রশিক্ষণের তথ্য নিম্নরূপ-
--------------------------
তারিখ: ০৮-০৯ জুন ২০২৬
স্থান: ঢাকা
রেজিষ্ট্রেশন ফি: ১,০০০/-
আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৬
অনলাইন আবেদনের লিংক: https://forms.gle/KQwQsYik8TRDHvzH6
যোগাযোগ: 01912691317
#এসএমই #উদ্যোক্তা
21/05/2026
SME Foundation দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তাগণের ডিজিটাল নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যশোর জেলায় Cybersecurity Awareness for SMEs বিষয়ে একটি বাস্তবভিত্তিক ও সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।
তারিখ: ১০-১১ জুন ২০২৬
স্থানঃ যশোর জেলা
আবেদনের শেষ তারিখ: ৭ জুন ২০২৬
আবেদন লিংক-
https://forms.gle/SW4QgeNff9YanA2S6
অথবা
https://services.smef.gov.bd/events/141