20/09/2026
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. আবদুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি এবং স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. শহীদুল হাসান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলজিইডির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় এলজিইডির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্থান: কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তন (লেভেল-২), এলজিইডি ভবন, আগারগাঁও, ঢাকা।
আয়োজনে: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।