Income Tax Fair - আয়কর মেলা

Income Tax Fair - আয়কর মেলা

Share

জাতীয় আয়কর মেলা ২০১৫

‘সুখী স্বদেশ গড়তে ভাই
আয়করের বিকল্প নাই'

তারিখ: বিভাগীয় শহরে আগামী ১৬-২২ সেপ্টেম্বর (সপ্তাহব্যাপী), জেলা সহরে ১৬-২২ সেপ্টেম্বর (স্থানীয়ভাবে নির্ধারিত চার দিন) এবং নির্বাচিত উপজেলা সহর্গুলাতে ১৬-২২ সেপ্টেম্বর (স্থানীয়ভাবে নির্ধারিত ২ বা ১ দিন)।

সময়: সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা।

ঢাকা - অফিসার্স ক্লাব, বেইলি রোড, ঢাকা।
চট্টগ্রাম - সরকারী কার্যভবন- ২, ১০ তলা ভবন সংলগ্ন মাঠ, আগ্র

রিটার্ন জমা দিলেই ট্যাক্স আইডি কার্ড 03/11/2017

এবারের আয়কর মেলা উপলক্ষে নতুন এই কার্ডের সূচনা করা হয়েছে।

রিটার্ন জমা দিলেই ট্যাক্স আইডি কার্ড প্রচারণা ডটকম : নবীন করদাতাদের কর দেওয়ায় উৎসাহিত করতে রিটার্ন জমা দিলেই ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ দিচ্ছে এনবিআর। এবারের আয়কর মেলা উপলক্ষে নতুন এই কার্ডের সূচনা করা হয়েছে। এই কার্ডে রিটার্ন জমাদানকারী ছবিসহ বিভিন্ন তথ্য থাকছে। শুধু দেখার জন্য এই কার্ড নয়, থাকছে নানা সুবিধাও। কার্ডধারীরা রাষ্ট্রীয়

23/09/2015

নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার রাজধানীতে শেষ হলো আয়কর মেলা ২০১৫।

এই আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

আপনি জেনে আনন্দিত হবেন যে, সপ্তাহব্যাপী আয়কর মেলায় দুই হাজার কোটি টাকার বেশি আদায় হয়েছে। এই অঙ্ক গতবারের চেয়ে ২১ শতাংশ বেশি। এবারের মেলায় আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল করেছেন ১ লাখ ৬১ হাজার ৬০ জন। সেবা নিয়েছেন সাড়ে ৭ লাখের বেশি মানুষ।

রাজধানী ঢাকাসহ সাতটি বিভাগ, সব জেলায় একযোগে আয়কর মেলা বসে। বিভিন্ন উপজেলায়ও ভ্রাম্যমাণ মেলার আয়োজন করা হয়।

বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১’ এর সফল বাস্তবায়নের প্রত্যয়ের সাথে সঙ্গতি রেখে এবারের আয়কর মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়- ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’।

এবারই প্রথমবারের মতো উপজেলা পর্যায়েও এ মেলার আয়োজন করা হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপনি আপনার আয়কর পরিশোধ করতে পারবেন।

সবাইকে ঈদ মোবারক!

Photos 20/09/2015

আয়কর মেলার আর মাত্র দুই দিন!

নির্বিঘ্নে আয়কর রিটার্ন জমা দিতে চলে আসুন আয়কর মেলায়। আপনার আয়করে-ই উন্নয়নমূলক কাজ করা হয়। দেশের উন্নয়নে একজন সুনাগরিক হিসাবে অংশগ্রহন করুন।
আপনার আয়কর, দেশের উন্নতি।

আয়কর সম্পর্কিত তথ্যের জন্য - http://bit.ly/1NAUKfr

Photos 19/09/2015

আজ (শনিবার) জাতীয় আয়কর মেলার সময় তিন ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকারি ছুটির দিন হওয়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়কর বিবরণী জমা দেওয়ার সুবিধার্থে মেলা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

এছাড়া আজ সন্ধ্যা ৭টায় আয়োজিত হবে সোশ্যাল মিডিয়া সংবাদ। সোস্যাল মিডিয়া ইউটিউব’র https://www.youtube.com/watch?v=u0ZTeGeWgws এ লিংক থেকে সরাসরি সংলাপটি দেখা যাবে।

http://bit.ly/1Qp8sRP লিংকে গিয়ে আপনিও আয়কর সম্পর্কিত নানা প্রশ্ন করতে পারেন।

Photos 19/09/2015

আজকের আয়কর মেলায় উপস্থিতিদের একাংশ।

আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই মেলায় আপনিও অংশগ্রহণ করুন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা।

স্থান : রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাব।

Photos 19/09/2015

চলছে আয়কর মেলা ২০১৫।

আপনিও মেলায় এসে জেনে নিতে পারেন আয়কর সম্পর্কিত নানা তথ্য। রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে চলমান জাতীয় আয়কর মেলায় আপনাকে স্বাগতম।

Photos 19/09/2015

আয়কর মেলা থেকে আয়কর দাতাদের রিটার্ন দাখিল, নতুন ই-টিআইএন নেওয়া, পুরনো করদাতাদের নতুন করে ই-টিআইএন করে দেওয়াসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে।

এনবিআর এর ওয়েবসাইটের মাধ্যমে ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে করদাতারা নিজেদের কর হিসাব করতে পারবেন সেবিষয়েও সহায়তা করা হচ্ছে এ মেলায়।

Photos 19/09/2015

আয়কর মেলার তারিখ ও সেবা সম্পর্কিত তথ্যাদিঃ

আজ ১৯ সেপ্টেম্বর আয়কর মেলার ৪র্থ দিন।
• নির্ধারিত উপজেলা শহরে ১৬-২২ সেপ্টেম্বর, ২০১৫ এর মধ্যে স্থানীয়ভাবে নির্ধারিত যে কোন ২ বা ১ দিন যথাক্রমে স্থায়ী ও ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

• সম্মানিত করদাতাগণ আয়কর মেলায় তাঁদের ২০১৫-২০১৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। করদাতাগণের কর তথ্য ও সব ধরনের সেবা সহজে পাবার জন্য আয়কর মেলায় ঢাকার প্রতিটি কর অঞ্চলের জন্য পৃথক বুথ স্থাপিত হয়েছে।

• মেলায় e-TIN রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদানসাপেক্ষে নতুন করদাতাগণ TIN রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতাগণ রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

• মেলায় মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক কাউন্টার আছে। করদাতাগণ মেলায় স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথে তাঁদের আয়কর জমা দিতে পারবেন।

• করদাতাগণকে রিটার্ন পূরণে সহায়তার জন্য মেলায় Help Desk আছে।

• মেলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে শুল্ক, ভ্যাট এবং সঞ্চয় অধিদপ্তরের পৃথক বুথ আছে যাতে মেলায় আগত করদাতাগণ শুল্ক, ভ্যাট এবং সঞ্চয় অধিদপ্তর সংক্রান্ত যে কোন তথ্য জানতে পারবেন।
আয়কর সম্পর্কিত তথ্যের জন্য - http://bit.ly/1NAUKfr

Photos 19/09/2015

চলমান আয়কর মেলা ২০১৫ এ রয়েছে বাংলাদেশ কাস্টমস এর স্টল। সেখানে এসে আপনি কাস্টমস সম্পর্কিত নানা তথ্য ও তাদের সেবা সম্পর্কে জানতে পারবেন।

চলে আসুন ঢাকার বেইলী রোডের অফির্সাস ক্লাবে চলমান আয়কর মেলায়। মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

Photos 19/09/2015

মেলায় চলছে আয়কর নিয়ে নানান হিসাব নিকাশ।

আপনিও মেলায় এসে জেনে নিতে পারেন আয়কর সম্পর্কিত নানা তথ্য। রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে চলমান জাতীয় আয়কর মেলায় আপনাকে স্বাগতম।

Photos 19/09/2015

আপনাকে স্বাগত জানাতে ও মেলা সম্পর্কিত নানা তথ্য জানাতে মেলা প্রাঙ্গনেই রয়েছে অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র।

চলে আসুন জাতীয় Income Tax Fair - আয়কর মেলায়। স্থান : অফিসার্স ক্লাব, বেইলী রোড, ঢাকা।

Photos 18/09/2015

জমে উঠেছে আয়কর মেলা ২০১৫। চলছে আয়কর সম্পর্কিত নানা হিসাব নিকাশ।

আয়কর মেলায় হাজির হয়ে সমৃদ্ধির সোনালী দিন আনার পথে আপনিও আসুন। ভূমিকা রাখুন দেশের অর্থনৈতিক উন্নয়নে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে এই মেলা। চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

স্থান : অফিসার্স ক্লাব, বেইলী রোড, ঢাকা।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


NBR Bhaban, Sher-E-Bangla Nagar, Agargaon
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00