Bahadurpur Sariatia Kamil Madrasah

Bahadurpur Sariatia Kamil Madrasah

Share

এই পেজটি সম্পূর্ন রাজনীতি মুক্ত/শুধু ? Email:[email protected]

বাহাদুরপুর শরিয়াতীয়া কামিল মাদ্রাসা ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়...! এই মাদ্রাসা পীর বাদশা মিয়া ও দুদু মিয়া (র) তাদের অনকে পরিশ্রমের ফসল...! হাজী শরীয়াতুল্লাহ এর মাদ্রাসা বলা হয়...! মাদ্রাসার পড়াশুনা ভালো, খরচ কম, খবার দাবার ফ্রি ,বই ফ্রি, সব কিছু ফ্রি দেওয়া হয় সবসময় শিক্ষক দারা নিয়ন্ত্রিত হয়..!

যোগাযোগ:-
Principal jahangir hossain 01716410220.

19/11/2023

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
কামিল প্রথম বর্ষে আপনাকে স্বাগতম।
হাদিস শরিফ অধ্যায়নের, সুশিক্ষা লাভের কাতারে আপনি ও শরিক হোন।
বাহাদুরপুর শরিয়াতিয়া কামিল মাদ্রাসায়, কামিল প্রথম বর্ষে আপনার ভর্তির কাজ সম্পন্ন করা হয়েছে।
আপনি রেজিষ্ট্রেসন ফি ও ভর্তি বাবদ এক হাজার টাকা অফিসে জমা দিয়ে রেজিষ্ট্রেসন নিশ্চত করুন।
> আগামি ২০ নভেম্বর কামিল শ্রেনির সবক ইফতেতাহ হবে।
>মাদ্রাসায় হোস্টেলে আপনার থাকাখাওয়া ও নিয়মিত ক্লাস করা সম্পুর্ণ ফ্রি ব্যাবস্থা করা আছে।
আসুন ওয়ারেছে নবির কাতারে আমরা শামিল হই। মাহবুবুর রহমান (মুহাদ্দিস) বাহাদুরপুর শরীয়াতি কামিল মাদ্রাসা।

04/10/2023

লেজকাটা শিয়াল ইতরে বাংলার পরাজয়


ইতরে বাংলা জাহাঙ্গীর কু. ছে. আ. লাইভ ভিডিওতে স্পষ্ট ঘোষণা দিয়েছে, বেচারা দেওবন্দীদের সঙ্গে ডিবেটে বসবেই না। আগে যেসব চ্যালেঞ্জ দিয়েছে, তা সব রহিত করে দিয়েছে। তার এই সুস্পষ্ট ঘোষণার দ্বারা সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়ে গেছে, ভণ্ডের দল বসার আগেই পরাজয় মেনে নিয়েছে। বিতর্কে হারলে তাও এক কথা ছিল; কিন্তু বিতর্কে বসার সৎসাহস না দেখিয়ে এই ছোটলোকরা প্রমাণ করে দিলো, উলামায়ে দেওবন্দই হচ্ছে প্রকৃত 'শেরে বাংলা' আর এসব শিন্নিখোর মিলাদখোরা হচ্ছে আদতে 'শিয়ালে বাংলা'।

ভণ্ড জাহাঙ্গীর কু. ছে. আ.-এর চ্যাপ্টার এখানেই শেষ। বেচারা কষ্টের টাকায় বানানো চেয়ারে বসে একা একা ইচ্ছামতো গালিগালাজ করতে থাকুক আর এভাবেই গোটা জাতির সামনে তার বংশপরিচয় দিতে থাকুক। এই গালিবাজ নিঃসন্দেহে একজন ফাসেক। সারাজীবন জিলাপি খেয়েও মুখটা মিষ্টি বানাতে পারল না। ফাসেকের প্রশংসা হলে রবের গজব নেমে আসে। যারা তাকে মাহফিলে দাওয়াত দেয়, তার নামে উচ্ছসিত প্রশংসা করে, তার মতো ভণ্ডকে অনুসরণ করে, তারাও সবাই রুচিহীন, অজ্ঞ, গোমরাহ ও নির্বোধ। ভণ্ড জাহাঙ্গীর সায়্যিদুনা হুসায়ন রা.-এর নাম বেচে খাওয়া এক খাঁটি ইয়াজিদি। এই জাহেল মুনাফিককে কেউ পারলে বিশুদ্ধভাবে কুরআন মাজিদ পড়া শেখান। এ খাতে টাকা লাগলে ওর চেয়ারটা বেচে অর্থের জোগান দিন। তাতেও না হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।

এখন থেকে ভণ্ড জাহাঙ্গীরের নাম বলবেন এভাবে, লেজকাটা শিয়াল ইতরে বাংলা জাহাঙ্গীর কু. ছে. আ.।

তবে বিদআতের বিরুদ্ধে উলামায় দেওবন্দ জিরো টলারেন্স সর্বদা বহাল থাকবে। এই অনন্ত যু*দ্ধে অংশগ্রহণ করা সকলের ঈমানি ও নৈতিক দায়িত্ব হবে।

(কপি পোষ্ট)

06/04/2023
11/11/2022

"সব মিসকীনের বড় মিসকীন সেই, যে তার সারাটা জীবন ব্যয় করলো জ্ঞান অন্বেষণে; অথচ সে অনুযায়ী আমল করলো না। ফলে সে দুনিয়াবী সুখ থেকে বঞ্চিত হলো এবং আখেরাতের কল্যাণসমূহ থেকেও বঞ্চিত হলে। অতঃপর নিজের বিরুদ্ধে শক্তিশালী সাক্ষ্যের বোঝা নিয়ে সে নিঃস্ব অবস্থায় হাশরের ময়দানে উপস্থিত হলো।"

আল্লাহ্ আমাদের এমন পরিস্থিতি থেকে হিফাযত করুন।

22/10/2022

অবহেলার অতলগহবরে অন্ধকার অমানিশার চরম আধারে নিমজ্জিত অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা-

কোমলমতি শিশুদের ইসলামী মূল্যবোধে নৈতিকতা পুর্ণ আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো ১৯৮০ সাল থেকে বিনা বেতনে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে।

যুগ-যুগ ধরে বিনা বেতনে শ্রম দিয়ে যাচ্ছে শিক্ষকবৃন্দ।
অর্থাভাবে নিজের সন্তানের মুখে পারছে না, দু-মুঠো ব্যঞ্জন বিহীন ভাত তুলে দিতে।
মনে হয় ওরা যেন ভিন গ্রহের অন্য কোন জাতি , অথবা এলিয়েন। সাড়ে তিন যুগ ধরে ওরা বঞ্চিত, শোষিত, লজ্জিত,ওরা অসহায়।
তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ওদের জাতীয় করণ করুন, ওদের এম পি ও দিন, ওদের অনুদান দিন। ওদের মূখে হাসি ফুটান মহান আল্লাহ আপনার মূখে হাসি ফুটাবে।

06/10/2022

সর্ব শ্রেষ্ঠ রাসুল প্রিয় নবী মুহাম্মাদ (সা.)

১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি কম হাসতেন।
৩/ তিনি মুচকি হাসতেন, হাসি ঠোঁটে লেগে থাকতো।
৪/ তিনি অট্টহাসি হাসতেন না।
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
৭/ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
৯/ তিনি বিপদে নামাজে দাঁড়িয়ে পড়তেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
১৮/ তিনি উপহার গ্রহণ করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
২১/ তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন
২২/ হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
২৩/ কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
২৪/ বিনা প্রয়োজনে কথা বলতেন না।
২৫/ কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে।
২৬/ কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
২৭/ নম্রতাকে পছন্দ করতেন।
২৮/ তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
২৯/ কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
৩০/ শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
৩১/ আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
৩২/ খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
৩৩/ ক্ষমাকে পছন্দ করতেন।
৩৪/ সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
৩৫/ অতি গরম বা অতি ঠান্ডা অথবা বাসি খাবার খেতেন না।
রাসুল (সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন।
আমিন..

09/09/2022

যুব সমাজ বাচবে, দেশ বাচবে । আসুন আমরা দেশকে ভালবাসি। নেশা, মাদক, সন্ত্রাস, জুলুম মুক্ত আদর্শ সমাজ গড়ে তুলি ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Bahadurpur, Shibchar, Madaripur
Dhaka