🙋♂️
মরুভূমির মানুষ
মানব সেবার শপথ নিন মুমূর্ষুকে রক্ত দিন
সমাজে ঘটে যাওয়া অসংগতি ও অনাচারগুলো তুলে ধরার চেষ্টা! কাউকে ছোট নয় ভুলগুলো তুলে ধরে সমাজ, রাষ্ট্রের, জনগণকে দেখিয়ে দেওয়া এবং অপরাধীদের চিনিয়ে দেওয়ার সামান্য চেষ্টা। ভুলবশত মিথ্যা তথ্য দিলে সংশোধন করার জন্য পরামর্শ দিবেন🙏 অগ্রীম শুভেচ্ছা ও ধন্যবাদ।
10/04/2026
ঘটনাটা যতটা অবাক করার, তার চেয়েও বেশি লজ্জাজনক!
দুই হাজারেরও বেশি কিডনি বিনামূল্যে প্রতিস্থাপন করে মানুষের জীবনে নতুন আশা জাগানো ডা. কামরুল ইসলাম স্যারের সিকেডি হাসপাতাল—যেখানে অসহায় মানুষ পায় জীবন ফিরে পাওয়ার সুযোগ—সেই জায়গাটাও আজ চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছে না!
আজকে কালের কণ্ঠে প্রকাশিত খবরে জানা গেল, যুবদল নেতা পরিচয়ে এক ব্যক্তি ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হাসপাতালের স্টাফদের হুমকি-ধামকি দিয়ে গেছে। শুধু তাই না, সে নাকি ভবিষ্যতে কমিশনার নির্বাচন করবে বলেও দম্ভ দেখিয়েছে!
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—ডা. স্যারের ভাষ্যমতে, এই লোকটাই নাকি ৫ আগস্টের আগে এই হাসপাতাল থেকেই বহু সেবা নিয়েছে, আর আজ সেই একই জায়গার মানুষদের ভয় দেখাচ্ছে!
এটা শুধু অকৃতজ্ঞতা না, এটা মানবতার প্রতি সরাসরি আঘাত।
যারা মানুষের জীবন বাঁচায়, তাদের কাছ থেকেই যদি চাঁদা দাবি করা হয়—তাহলে আমরা কোন সমাজে বাস করছি?
আমি যুবদলের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি—এই ব্যক্তি কে, দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিন।
প্রশাসনের প্রতিও আহ্বান—অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
মানবতার জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার।
10/04/2026
এতগুলো বিল পাশ হয়ে গেলো সংসদে! অথচ, সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা বিলও নিজে উত্থাপন করলেন না!
উনার সব কয়টা বিল উত্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সংসদীয় গণতন্ত্রে বিরল নজির স্থাপন করলেন পিএম জনাব তারেক রহমান!
উনি হাসেন না, কথাও বলেন না, শুধু চেয়ে চেয়ে দেখেন! শান্ত নদীর মতো স্থির হয়ে!
শিমুল তুলার মতো কোমল হয়ে।
কোন তর্ক-বিতর্কে নাই, আলাপেও নাই৷
গায়ে কাঁদা নাই, মুখে বুলি নাই, হাতে তুঁড়ি নাই৷
আহা রে! কী দারুণ অসহায়ত্ব!
✍️ফিরোজ আহমাদ আনসারী
দুই (⛵) নৌকায় পা দিলে জীবন ধ্বংস নয় বরং এখন সফল হওয়াও যায়।
অভিনন্দন স্যালুট 🫡
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জেরে, ইসরায়েলের আরোপিত ৪০ দিনের নিষেধাজ্ঞার পর, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ বৃহস্পতিবার ভোরে মুসলিম মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে।
ফজরের আজানের সাথে সাথে দরজা খুলে দেওয়া হলে, বিপুল সংখ্যক মুসল্লি সেই স্থানে ভিড় জমান এবং মসজিদের প্রাঙ্গণে অনেককে কাঁদতে ও কৃতজ্ঞতায় সিজদা করতে দেখা যায়।
ই/জ/রাইলের সিদ্ধান্তে ৪০ দিন বন্ধ থাকার পর আল-আকসা মসজিদে আজ ফজরের সময় মুসল্লিদের প্রবেশের দৃশ্য।
পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী রনি সাহেব যা বলেছে ঠিকই বলেছে, তিনি ভুল হলে দুনিয়াই ভুল....!
রায়ের পর জয় বাংলা স্লোগান দিলেন আবু সাঈদ হ’ত্যা মামলার আসামি,🤔
সবার আগে চাঁন্দা!!!
চাঁদা দিতে অসম্মতি জানানোর কারণে রুগীসহ এম্বুল্যান্স আটকিয়ে দেওয়া হয়!!!!
ফেসবুকে বিএনপি নেতাদের নিয়ে কটুক্তি করে পোস্ট করায় যুবক গ্রেপ্তার!!
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান vs আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি হওয়ায়, ভারতীয় এক টিভি উপস্থাপকের প্রতিক্রিয়া বিশ্ব বাজারে ভাইরাল হয়েছে☺️
#মরুভূমিরমানুষ
যেই দৃশ্য এতবছর বন্ধ ছিল।
08/04/2026
ক্রিকেটে আফ/গানদের উথানের নেপথ্যের নায়ক, যার হাত ধরে চায়নারা ব্যাট ধরা শিখেছে...
আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়ান অঞ্চলে যুদ্ধবিধ্বস্ত এক দেশের রুট থেকে ক্রিকেট কাঠামো উন্নয়নের ভার ছিলো আমিনুলের কাঁধে। আফ/গানদের নিয়ে ওয়ার্কশপ করেছিলেন বুলবুল। তাদের ক্রিকেটারদের জন্য তিনটা হাই পার্ফম্যান্স ইউনিট তৈরি করা হয়, যেটা ছিলো আমিনুলের ব্রেইনচাইল্ড। গুরবাজ, ফারুকি, মুজিব, গাজানফার, ওমরজাই, সাদিকুল্লাহর মতো হাজার হাজার ক্রিকেটার তৈরি হয়েছে এই ইউনিট পাশ করে।
"এক সময় যে দেশটায় এগারোজন ক্রিকেটার ছিল না; বুলবুলদের ছোঁয়ায়, সংখ্যাটা পৌঁছেছে লাখে।"
এছাড়াও চীনা ক্রিকেটের জনকও বলা হয় বুলবুলকে। বলা হয়ে থাকে, চীনে ক্রিকেট খেলা প্রথম ব্যক্তি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এসিসির হয়ে চীনে ক্রিকেটের আত্মপ্রকাশে কাজ করেন বুলবুল। দেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে চীনের ভাষাও শেখেন। যে দেশটা ব্যাট-বলই চিনতো না; তাদের চেনানো, আগ্রহী করা এমনকি ব্যাট ধরতে পর্যন্ত শিখিয়েছিলেন বুলবুল।
এশিয়ান ক্রিকেট কাউন্সি (ACC), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) তে গেম ডেভেলপমেন্ট ইউনিটের মতো সন্মানজনক পদে কাজ করে বিভিন্ন দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখা এমন একজন অভিজ্ঞ ব্যক্তি চেয়েছিলেন নিজ দেশের ধুকতে থাকা ক্রিকেটাঙ্গণের উন্নয়নের হাত ধরতে।
অত:পর সুযোগও পেয়েছিলেন দেশের জন্য কিছু করার। কিন্তু হয়তো ভুলে গেছিলেন, তিনি এমন এক দেশের ক্রিকেটের হাল ধরতে যাচ্ছেন যেখানে দক্ষতা এবং অভিজ্ঞতার কোনো মূল্য নেই। এখানে টিকে থাকতে হলে দরকার পাওয়ারফুল পলেটিক্যাল এগেন্সি, শক্তিশালী প্লেয়ার, পরিচালক এবং ক্লাব মালিক সিন্ডিকেটের সমর্থন। এখানে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের আড়ালে চলে ফিক্সিং আর ক্লাবগুলার আড়ালে চলে হাজার হাজার কোটি টাকার ক্যাসি/নোর রমরমা ব্যবসা। আর বুলবুল সাহেব এই রুট লেভেলের সমস্যাগুলা সমাধানে জোর দিয়েছিলেন, চেয়েছিলেন আঞ্চলিক ক্রিকেটকে ঢেলে সাজাতে। যার প্রতিক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে যা হওয়ার তা হয়েছে।
আজ বুলবুল সাহেব অপ্রতিরোধ্য থাকতেন যদি তার ঘণিষ্ঠতা থাকতো প্রভাবশালী মন্ত্রীদের সন্তান কিংবা ভাতিজাদের মতো ভাইব্রাদারদের সাথে কিংবা শক্তিশালী ক্লাব মালিক (ক্যাসি/নো) সিন্ডিকেটের সাথে।
ICC, ACC তে গুরুত্বপূর্ণ পদে কাজ করা ক্রিকেট দুনিয়ায় আমিনুলের মতো সন্মানিত একজন ব্যক্তি নিজ দেশে এসে লাঞ্চিত হয়েছেন এটা আমাদের দেশের জন্যও অত্যন্ত লজ্জার।
একদিন আসবে, সেদিন আমিনুল সাহেব সন্মানের সহিত এদেশের ক্রিকেটাঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ট হবেন। সেই আশায় রইলাম।
সংগ্রহীত
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Dhaka
DHAKA
