মানবিক প্রয়াস

মানবিক প্রয়াস

Share

উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

13/03/2026

সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করা হইলো!

আলমগীরের অসুস্থতার বিষয়ে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট করেছিলাম তাতে পুরো ঈশ্বরগঞ্জের মানুষ যেভাবে সাড়া দিয়েছেন এবং অনেকে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছেন তাতে আমরা সকলের নিকট কৃতজ্ঞ।
গত সপ্তাহে আলমগীরের হিপ জয়েন্টে ইনফেকশন নিরাময়ের জন্য একটি সফল অপারেশন হয়েছে। ২১ দিন পর ডাক্তার আবার পরীক্ষা নীরিক্ষা করবেন।ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে এরপর আলমগীরের কোমরে কৃত্রিম ডিস্ক প্রতিস্থাপনের অপারেশন করা হবে।
এই অপারেশনে আনুমানিক ৫-৬ লক্ষ টাকা খরচ লাগতে পারে যা পরিবারের জন্য বহন করা প্রায় অসাধ্য।
তাই আলমগীরের যারা শুভাকাঙ্ক্ষী, বন্ধু,বান্ধব,বড় ভাই,ছোট ভাই,ব্যবসায়ী,প্রবাসী,চাকুরীজীবি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পরিচিত,অপরিচিত সর্বোপরি সকলের সকলকে নিজ অবস্থান হতে সামর্থ্য অনুযায়ী সকলকে পাশে থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।
আমাদের সবার ছোট ছোট কন্ট্রিবিউশানে আলমগীর আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ।
তাই সকলকে নিজ নিজ অবস্থান হতে সর্বোচ্চ সহযোগীতা করার জন্য বিনীত অনুরোধ করছি।
01849-549017 ( বিকাশ,নগদ,রকেট)
এটা আলমগীরের নাম্বার।
সর্বোপরি সকলের নিকট দোয়া প্রার্থী, যেন আলমগীর দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

04/06/2025

আসন্ন ঈদ উল আযহায় হতদরিদ্র ৪০ টি পরিবারের মাঝে যৎসামান্য ঈদ খাদ্য সামগ্রী বিতরণের প্রয়াসে...
Ratul Hasan Adil

04/06/2025

মানবিক প্রয়াস এর মানবিক অগ্রযাত্রা
চলুক জনম জনম.......

আসুন মানবিক হই
আপনি/আমি যার যার অবস্থান থেকে আশেপাশে এমন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নিই।

জয় হোক মানবতার।

15/06/2024

মানবিক প্রয়াস এর মানবিক অগ্রযাত্রা
চলুক জনম জনম.......

আসুন মানবিক হই
আপনি/আমি যার যার অবস্থান থেকে আশেপাশে এমন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নিই।

জয় হোক মানবতার।

Photos from মানবিক প্রয়াস's post 14/04/2022

প্রিয় বিদ্যাপীঠের বাংলা নববর্ষ উদযাপন ❤️❤️

উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) এর আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা.....

শুভ নববর্ষ ❤️❤️

13/04/2022

বর্তমান বাজারে পাঁচ সাতশো টাকা হয়তো খুব বেশি টাকা না। কিন্তু এই অল্প টাকা দিয়েই যদি আমার/আপনার আশেপাশের কোন একজন হতদরিদ্র ব্যক্তির হাতে একটি খাদ্য সামগ্রীর ব্যাগ ধরিয়ে দেওয়া যায়;

যার মধ্যে থাকবেঃ

➡️১ কেজি পোলাও এর চাল
➡️১ কেজি মুরগির গোসত
➡️১/২ কেজি ডাল
➡️১/২ কেজি তেল
➡️১/২ কেজি লবণ
➡️১ প্যাকেট সেমাই
➡️১/২ কেজি চিনি
➡️১ টা নারকেল
➡️১ টা গোসলের সাবান

দেখবেন ঈদের আগের দিন খাদ্যসামগ্রী'র এমন একটা ব্যাগ পেয়ে হতদরিদ্র অসহায় সেই মানুষটির মুখের হাসি কতটা প্রানবন্ত হয়, কতটা নির্মল হয়ে উঠে। এই হাসির মূল্য বিশাল।

আসুন সবাই উদ্যোগ নিয়ে আশেপাশের অন্ততপক্ষে ১ জন হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। আপনার আমার একটুখানি উদ্যোগী হওয়াতে আরো অনেকেই এগিয়ে আসবে, উৎসাহিত হবে।

উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন
মানবিক প্রয়াস এর ৩য় বর্ষ পূর্ণ হোক অসংখ্য মানবিক কর্মকান্ডে।
প্রতি বছরের ন্যায় এ বছরও মানবিক প্রয়াসের ঈদি খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান সফল হোক।
োক_মানবতার।

22/03/2022

★উচিত জবাব...🤭

এক ডাক্তারের ছেলের রিপোর্ট কার্ডে তার ছেলের স্কুলের শিক্ষক লিখে দিলোঃ
:
-"অংকে দূর্বল, অমুক কোচিং সেন্টার হতে নিয়মিত কোচিং করাতে হবে।"
:
তা দেখে ডাক্তারের মেজাজ গেলো চরমে, পরেরদিনই তিনি রিপোর্ট কার্ডসহ স্কুলে চলে আসলেন। সরাসরি জেরা করলেন সেই স্কুল শিক্ষক কেঃ
:
-আপনি কি শিক্ষক, নাকি ব্যবসায়ী? আপনি কিভাবে লিখতে পারলেন, অমুক কোচিংএ আমার ছেলেকে কোচিং করাতে হবে? সেই কোচিং সেন্টার থেকে কি আপনি কমিশন পান⁉️😎
:
:
:
:
এবার শিক্ষক মুচকি হেসে বললেনঃ
:
-"কেন, সেদিন আপনি কিভাবে প্রেস্ক্রিপশন পেপারে লিখতে পারলেন, অমুক ডায়াগনিস্ট সেন্টার থেকে টেস্ট করতে হবে? ঐ ডায়াগনিস্ট সেন্টার থেকে কি আপনি কমিশন পান"⁉🥺😡

#সংগৃহীত

21/03/2022

আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।

Photos from মানবিক প্রয়াস's post 21/03/2022

বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এ এক ঐতিহাসিক মুহুর্ত!

শতভাগ বিদ্যুতায়ন এবং দেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন, সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন আমাদের আলোর দিশারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

#পায়রাবিদ্যুৎকেন্দ্র
#শেখহাসিনা
#সবারজন্যবিদ্যুৎ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka
2280