পন্ডিত বলেন, "শতাব্দীতে হাদী একবারই আসে!"
ঈমান আছে তো?
অপ্রাপ্ত বয়স্ক বা নাস্তিকদের জন্য নয়, শুধুমাত্র আস্তিক এবং ইসলাম ধর্ম অনুসারীদের জন্য।
অন্তরে ঈমান আছে তো?
"আজীবন পাপ কইরবো" 😃
বুইড়া বয়সে হজ্জ্ব কইরা সাফসুতরা হইয়া যাইবো 😁
কি মজা, তাই না?
21/03/2025
আপনি জানেন কি?
যে ব্যক্তি জীবনে একবার হলেও শবে কদরের রাত্রি পেয়েছে এবং সেই অনুযায়ী আমল করেছে, সে মহাভাগ্যবান। কিন্তু কেন?
কারন, এই রাতে আমল করলে হাজার মাস আমলের নেকী ব্যক্তির আমলনামায় লেখা হয়। যেমনঃ আপনি যদি অতীতের মিস হয়ে যাওয়া ফজর ওয়াক্তের ফরজ ২ রাকাত নামাজের কাযা আদায় করেন তাহলে আপনার হাজার মাস অর্থাৎ ১০০০*৩০=৩০,০০০ হাজার দিনের (৮২ বছরের) কাযা নামাজ আদায় হয়ে যাবে, ইনশাল্লাহতাআলা।
সুতরাং এমন রাত মিস করবেন কেন? ২১-২৯ রামজানের বেজোড় রাত্রিগুলোতে বেশী বেশী ইবাদত করার সুযোগ মিস করবেন না।
12/03/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় বন্ধুরা, আমাদের সমাজের প্রতিটি স্তরে ধর্মীয় অনুশাসন পালনের বাস্তব চিত্র নিয়ে একটু গভীরভাবে চিন্তা করুন। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত—সব মুসলিম পরিবারে কি সত্যিই ইসলামের সঠিক শিক্ষা প্রতিষ্ঠিত আছে? আমরা কি শুধু মুসলিম ঘরে জন্ম নিয়েছি বলেই মাঝেমধ্যে নামাজ পড়া, রমজানের রোজা রাখা, আর বছরে দুটি ঈদ উদযাপনকেই যথেষ্ট বলে ধরে নিচ্ছি? আমাদের জীবনযাপনে কোরআন ও রাসূল (সাঃ)-এর নির্দেশিত পথের কতটুকু প্রতিফলন ঘটছে?
প্রতিটি পরিবারের সন্তানরা কি তাদের অভিভাবকদের কাছ থেকে যথাযথ ধর্মীয় শিক্ষা পাচ্ছে? নাকি আজকের সমাজ-রাষ্ট্র তাদের সেই সুযোগটাই দিচ্ছে না? ভাবুন তো, একজন দিনমজুর, রিকশাচালক, হকার, কিংবা গৃহকর্মীর সন্তান কি কখনো জেনেছে পর্দার প্রকৃত সংজ্ঞা কী? পুরুষের জন্য চোখের পর্দার বাধ্যবাধকতা কী? অথচ তারা ছোটবেলা থেকেই অশ্লীল ভাষা রপ্ত করছে এবং তারা ইসলামের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত।
অপরদিকে, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সমাজে ধর্মীয় শিক্ষার সুযোগ থাকলেও, অভিভাবকদের ব্যস্ততার কারণে কতজন সন্তান সেই সঠিক দীক্ষা পাচ্ছে? অথচ, এসব সন্তানরা ইন্টারনেট ও সামাজিক প্রভাবের কারণে ছোটবেলা থেকেই সমকামিতার মতো বিষয় সম্পর্কে অবগত হচ্ছে। নৈতিকতা ও ধর্মীয় অনুশাসনের অভাব প্রতিটি স্তরেই প্রকট হয়ে উঠেছে।
আমাদের শিক্ষা ব্যবস্থা কি সত্যিই সফল? হুজুররা একের পর এক ওয়াজ করে যাচ্ছেন, কিন্তু সমাজে তার কতটুকু বাস্তব প্রভাব পড়ছে? আমাদের দেশে এমন কোনো জনপদ নেই যেখানে মসজিদ নেই, তবু কখনো কি শুনেছেন, কোনো মসজিদের ইমাম স্থানীয় দরিদ্র পরিবারের ঘরে গিয়ে খোঁজ নিয়েছেন, তাদের সন্তানরা ধর্মীয় শিক্ষা পাচ্ছে কিনা? ইসলামী রাজনৈতিক দলের নেতারা কি কখনো তাদের আশেপাশের গৃহকর্মীর সন্তানদের ধর্মীয় শিক্ষার খোঁজ নিয়েছেন?
অন্যদিকে, ধর্মীয় শিক্ষা ও রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করার প্রবণতা সমাজের ইসলামি নীতি-নৈতিকতার অভাবের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ধর্মীয় জ্ঞান ও আদর্শ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে, তার বাস্তবিক প্রভাব কখনো সমাজে দৃশ্যমান হবে না। আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে—নিজ পরিবার থেকে শুরু করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত, যেন ইসলাম সত্যিকার অর্থে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত হয়।
আসুন, আমরা নিজেদের ঈমানের শক্তিতে বলীয়ান করি এবং যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা—যা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।
04/01/2025
একমাত্র আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ এবং আনুগত্যই ঈমানকে পরিপূর্ণ করে!
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
"তোমরা পূর্ণরূপে ইসলাম গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।"
(সুরা আল-বাকারা, আয়াত ২০৮)
[ধরি মাছ, না ছুঁই পানি। এমনটা হলে হবে না। নামে মুসলমান, কামেও হতে হবে। আবার আংশিক হলেও হবে না, পূর্ণরূপে হতে হবে]
নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, তাই আপনি নিশ্চিন্ত। আপনি শিওর, মৃত্যুর মুহূর্তে আপনার ঈমান ছুটে যাবে না? 😰
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
