14/05/2026
অতীতের নির্যাতিত পল্টন আগামীতে হবে ইসলামী আন্দোলনের মজবুত ভিত্তি ইনশাআল্লাহ
—ড. হেলাল উদ্দিন
Bangladesh Jamaat-e-Islami, Dhaka City South.
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে। সূচনা লগ্ন থেকে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আল্লাহ প্রদত্ত, রাসূল (সা) প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে
14/05/2026
অতীতের নির্যাতিত পল্টন আগামীতে হবে ইসলামী আন্দোলনের মজবুত ভিত্তি ইনশাআল্লাহ
—ড. হেলাল উদ্দিন
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন।
14/05/2026
চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপনসহ সড়ক বিভাগের উন্নয়নে স্থানীয় এমপির উদ্যোগ গ্রহণ
চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন এবং স্থলবন্দর থেকে সরাসরি ঢাকা পর্যন্ত রেল যোগাযোগ চালুকরণসহ সড়ক বিভাগের উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি বৃহস্পতিবার (১৪ মে) সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, সাংসদ নূরুল ইসলাম বুলবুল নিজ নির্বাচনী এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা মহানন্দা সেতুর টোল মওকুফ, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত পদ্মা-ধুমকেতু এক্সপ্রেস ট্রেন বর্ধিতকরণ, সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন স্থাপন এবং স্থলবন্দর থেকে সরাসরি ঢাকা পর্যন্ত রেল যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা করেন এবং লিখিত আবেদন জানান। সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম সার্বিক বিষয় অবগত হয়ে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সচিবদের নির্দেশ প্রদান করেন।
ডেমরা ৭০ নং ওয়ার্ডে অসহায় এক মাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের উদ্যোগে ঘর মেরামত করে দেওয়ার উদ্যোগ গ্রহণ।
14/05/2026
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢাকা-৪ আসন কমিটির সদস্যসচিব মোহাম্মদ মহিউদ্দিন।
লিখিত বক্তব্যে মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে ব্যাপকভিত্তিক কার্যক্রম গ্রহণ করেন। তাঁর জনকল্যাণমুখী কার্যক্রমে একটি কুচক্রী মহল সাংসদ সৈয়দ জয়নুল আবেদীনের সুনাম নষ্ট করতে বিভিন্ন ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ প্রচার করছে। তিনি জানান, সম্প্রতি কদমতলী শিল্প এলাকায় পতিত আওয়ামী লীগের দোসর মো. হাসান ও সাজিদুর রহমান মাহিন (শুটার মাহিন) সন্ত্রাসী ও চাঁদাবাজি নিজ নিজ নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক খোলস পরিবর্তন করে এলাকায় আধিপত্য বিস্তার করছে। তারা বর্তমানে সরকারদলীয় প্রভাবে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে তাদের নাম রয়েছে। হাসান ও শুটার মাহিনের অভ্যন্তরীণ কোন্দলের সঙ্গে স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীন ও তাঁর ভাগ্নে মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করে তাঁদের সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানির নিকৃষ্ট প্রচেষ্টা চালানো হচ্ছে। অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন সাংসদ সৈয়দ জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে আটক করেছে। নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরের মুক্তির দাবি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা-৪ আসন কমিটির সদস্যসচিব মো. মহিউদ্দিন বলেন, যে মামলায় ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে আটক করা হয়েছে, ওই মামলার প্রধান আসামি এবং বাদীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, প্রশাসন কেন অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মাহিনকে আটক করছে না?—কারণ এই ঘটনার পেছনে একটি রাজনৈতিক শক্তি ইন্ধন দিচ্ছে। এর একমাত্র কারণ স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীনের জনপ্রিয়তায় তাঁরা ঈর্ষান্বিত।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির পরিচালক ও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কদমতলী পূর্ব থানা আমীর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কদমতলী দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ।
আমাদের মূল টার্গেট ইসলামকে ক্ষমতায় নেওয়া, আমরা ক্ষমতায় যাওয়া নয়
—মোহাম্মদ কামাল হোসেন এমপি
পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অতীতের নির্যাতিত পল্টন আগামীতে হবে ইসলামী আন্দোলনের মজবুত ভিত্তি ইনশাআল্লাহ
—ড. হেলাল উদ্দিন
পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মানুষের কাছে দাওয়াতি কাজ করতে যাওয়ার প্রথম শর্ত আমাদের ইসলাম সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন ও উন্নত চরিত্রের অধিকারী হতে হবে
— মুহাম্মাদ শামছুর রহমান
পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশকালে তিনি একথা বলেন।
🔴LIVE>>>
ঢাকা - ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন।
দায়িত্ব একটি আমানত যখন আমানতের খেয়ানত করা হবে বা অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেয়া হবে তখন কেয়ামত ঘনিয়ে আসবে।
মহানগরী দক্ষিণ জামায়াতের মজলিসে শুরা সদস্য ও পল্টন থানা সেক্রেটারি জনাব মঞ্জুরুল ইসলাম
শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠায় প্রয়োজন সর্বদা মানুষের কল্যাণে ছুটে চলা গণমুখী নেতৃত্ব
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি