Ads Manager

Ads Manager

Share

This is the official page of Tejgaon Division, DMP, Dhaka. Our aim is to bridge the gap between Poli

জনগনের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য তেজগাঁও বিভাগের অধিবাসীদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। আমরা সর্বদাই সকলের নিকট আইনের প্রতি অনুগত্য আশা করি। যেহেতু পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা দুঃসাধ্য তাই অামরা অাপনাদের গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত পরামর্শকে সর্বদাই স্বাগত জানাই। অাপনাদের চারপাশে প্রতিনিয়ত ঘটমান অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকে অামরা উৎসাহিত করি এবং এ ধরনের সংবাদ ও সংবাদ দাতা

30/09/2022

গত ৮-৯ বছর ধরে একটি ‘সংঘবদ্ধ চোর চক্র’ ঢাকা (হাতিরঝিল, রামপুরা, তেজগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর, কাফরুল, রূপনগর), চট্রগ্রাম, সিলেট ও বরিশাল এলাকায় পাঁচ শতাধিক ফ্ল্যাট/ বাসায় চুরি করেছে। হাতিরঝিল থানার নিউ ইস্কাটনের একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের চার সদস্যকে বিপুল পরিমান চোরাই মালামালসহ গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। এই চক্রের সনাক্তকৃত বাকি ২০ সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে।

12/09/2022

গত ১১ সেপ্টেম্বর’২০২২ খ্রি. সকাল ০৭.১৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিজি প্রেসের সামনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সরকারী বিজ্ঞান কলেজ স্কুল শাখার দশম শ্রেনীর ছাত্র আলী হোসেন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করে। আজ সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে ঘাতক মাইক্রোবাসটির চালক জিয়াউল হক (৫০) কে গ্রেফতারপূর্বক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

ব্রীফ করবেন:
এইচ. এম আজিমুল হক পিপিএম
উপ কমিশনার
তেজগাঁও বিভাগ, ডিএমপি, ঢাকা

স্থানঃ উপ পুলিশ কমিশনার (তেজগাও বিভাগ) এর কার্যালয়, ২২/৫, খিলজি রোড, শ্যামলী, ঢাকা
সময়ঃ দুপুর ০২.৪৫ ঘটিকা, তারিখ: ১২.০৯.২০২২ খ্রি.

31/08/2022
24/08/2022

ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও বিভাগ ও শ্রেষ্ঠ ডিসি এইচ. এম আজিমুল হক পিপিএম-সেবা

আজ ২৪ আগস্ট’ ২০২২ খ্রি. বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের ষষ্ঠতলায় অনুষ্ঠিত জুলাই/ ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) মহোদয়।

জুলাই/ ২০২২ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ।

তেজগাঁও বিভাগের ডিসি এইচ. এম আজিমুল হক পিপিএম-সেবা ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) মহোদয়ের কাছ থেকে এ পুরস্কার গ্রহন করেন।

Photos from Ads Manager's post 10/08/2022

রাজধানীর আগারগাঁও এলাকায় সরকারি অফিসের আধিক্যের কারণে সরকারি গাড়িও বেশি। একটি সংঘবদ্ধ চক্র এই সুবিধা কাজে লাগিয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের গাড়ি থেকে দৈনিক ৩-৪ লিটার করে তেল চুরি করতো। এই চোরাই তেলে চলতো দোকান। এক একটি দোকান দিনে গড়ে ২০০ লিটার চোরাই তেল কিনতো। মাসে প্রায় ৬ হাজার লিটার। এই সংঘবদ্ধ চক্রের সাথে সরকারি কর্মকর্তাদের গাড়িচালকও জড়িত।

আজ ১০ আগস্ট’ ২০২২ খ্রি. বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে উচ্চ পদসথ সরকারী কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চুরি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। তেজগাঁও জোনের এসি মাহমুদ খান এ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে প্রায় ৬০০ লিটার অকটেন ও পেট্রোল উদ্ধার করে করা হয়। এই চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের ডিসি এইচ. এম আজিমুল হক পিপিএম-সেবা জানান, ‘এই সংঘবদ্ধ চক্র কতৃক পরিচালিত দোকানগুলো সরকারী কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির চালকদের কাছ থেকে প্রতি লিটার অকটেন ১০০ টাকায় কিনতো। এরপর খোলাবাজারে ১২৮ থেকে ১৩০ টাকায় বিক্রি করতো। প্রতি লিটার পেট্রোল ১১০ টাকায় কিনে ১৩০ টাকা এবং প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় কিনে ১০৮ থেকে ১১০ টাকায় বিক্রি করতো’।

এই চক্রের সাথে জড়িত সরকারী কর্মকর্তাদের গাড়ি চালকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পাশাপাশি যে সরকারি কর্মকর্তাদের গাড়িচালক এই তেল চুরি চক্রের সঙ্গে জড়িত তাদেরকেও বিষয়টি জানানো হবে বলে ডিসি এইচ. এম আজিমুল হক পিপিএম-সেবা উল্লেখ করেছেন।

09/08/2022

বাবার কোলে সিদরাতুল মুনতাহা

আজ ৯ আগস্ট’ ২০২২ বিকেলে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বাবার সাথে তাজিয়া মিছিল দেখতে এসেছিল পাঁচ বছর বয়সী সিদরাতুল মুনতাহা। ভীড়ের মাঝে বাবাকে হারিয়ে কাঁদতে থাকে মুনতাহা। ডিউটিরত পুলিশ সদস্যরা ছোট্র মুনতাহাকে কাঁদতে দেখে জেনেভা ক্যাম্পের সামনে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। ছোট্র মুনতাহা শুধু বাবা কামাল হোসেনের নাম ছাড়া অন্য কোনো তথ্য দিতে পারে নি। পুলিশ কন্ট্রোল রুমের মাইকে ঘোষনার পর ঘোষনায় মুনতাহার বাবা ও আত্নীয়-স্বজনের দৃষ্টি আকর্ষন করা হয়। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসারকে জানানো হয় সিদরাতুল মুনতাহাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে কেউ জিডি করতে গেলে তাকে যেন জেনেভা ক্যাম্পের সামনে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়। তেজগাঁও বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ DC Tejgaon-DMP (https://www.facebook.com/dctejgaon/)তে সিদরাতুল মুনতাহার ছবিসহ পোস্টে দৃষ্টি আকর্ষন করা হয় তারা পরিচিতজনদের।

সন্ধ্যা ০৬.২৫ ঘটিকায় তার বাবা কামাল হোসেন পুলিশ কন্ট্রোল রুমে হাজির হন। বাবাকে ফিরে পেয়ে লাফিয়ে কোলে উঠে ছোট্র মুনতাহা।

কামাল হোসেন মোহাম্মদপুরের আজিজ মহল্লায় থাকেন। মেয়েকে নিয়ে তাজিয়া মিছিল দেখতে এসে ভীড়ের মাঝে মেয়েকে হারিয়ে ফেলেছিলেন। তার পরিচিত একজনকে এ বিষয়ে ফেসবুকে DC Tejgaon - DMP পেজে পোস্টকৃত সট্যাটাসটি শেয়ার করতে দেখে মেয়ের সন্ধানে তাৎক্ষনিকভাবে পুলিশ কন্ট্রোল রুম চলে আসেন।

Photos from Ads Manager's post 09/08/2022

সিদরাতুল মুনতাহা নামের পাঁচ বয়সী মেয়েটিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে পাওয়া গেছে। তার বাবার নাম কামাল হোসেন। সে বাসার ঠিকানা বলতে পারে না।

সিদরাতুল মুনতাহা এখন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে আছে।

কোন সহৃদয়বান ব্যক্তি সিদরাতুল মুনতাহা বা তার আত্নীয়-স্বজন বা পরিচিত জনকে চিনে থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এডিসি (তেজগাঁও জোন): ০১৩২০০৪০৭৫২
এডিসি (মোহাম্মদপুর জোন): ০১৩২০০৪০৭৫১
এডিসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন): ০১৩২০০৪০৭৫৩

08/08/2022

তেজগাঁও বিভাগের নতুন ডিসি এইচ. এম আজিমুল হক পিপিএম-সেবা

আজ ০৮ আগস্ট’২০২২ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে যোগদান করেছেন এইচ. এম আজিমুল হক পিপিএম-সেবা। তেজগাঁও বিভাগে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-রমনা বিভাগে ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

বাগেরহাটে জন্মগ্রহনকারী ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই মেধাবী কর্মকর্তা ডিএমপি’র রমনা বিভাগে এডিসি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।

জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য তেজগাঁও বিভাগের আওতাধীন তেজগাঁও, তেজগাঁও শিল্পানচল, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর ও হাতিরঝিল থানার সম্মানিত অধিবাসীদের সহযোগিতা কামনা করেছেন ডিসি এইচ. এম আজিমুল হক পিপিএম-সেবা।

আইন-শৃংখলা সংক্রান্ত যেকোন ইস্যুতে সম্মানিত অধিবাসীদের সুচিন্তিত পরামর্শকে স্বাগত জানানোর পাশাপাশি চারপাশের প্রতিনিয়ত ঘটমান অপরাধ সম্পর্কে তথ্য প্রদানকে তিনি উৎসাহিত করেছেন। তথ্যদাতার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা হবে।

যোগাযোগ:
মোবাইল: 01320040750
What’s App: 01320040750
page: DC Tejgaon - DMP (https://www.facebook.com/dctejgaon/)

14/07/2022

শোক সংবাদ

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) দেওয়ান লালন আহমেদ আজ (১৪ জুলাই ২০২২) বেলা দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক বোন, এক ভাইসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ছাঁওয়ালী গ্রামে। তাঁর পিতার নাম মরহুম মোঃ নুরুল ইসলাম এবং মাতা মরহুমা রওশন আরা বেগম।

দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ০২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এ বছরের জুলাই মাসের ৭ তারিখে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় যোগদান করেন।

মরহুমের নামাজে জানাজা আজ (১৪ জুলাই) বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

16/05/2022

ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও বিভাগ ও শ্রেষ্ঠ ডিসি বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম

আজ ১৬ মে’ ২০২২ সকাল ১০.৩০ ঘটিকায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত এপ্রিল/ ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) মহোদয়।

এপ্রিল/ ২০২২ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) মহোদয়ের কাছ থেকে এ পুরস্কার গ্রহন করেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


22/5, Khilji Road, Mohammadpur
Dhaka