999 National Emergency Service

Directions Website Contact the organization

999 National Emergency Service Official page of Bangladesh National Emergency Service 999
(1)

৯৯৯ জরুরি সেবা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার। এখান থেকে জরুরি পুলিশ, জরুরি ফায়ার সার্ভিস ও জরুরি এ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়। দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন ব্যক্তি ৯৯৯ কল করার মাধ্যমে এ সকল জরুরি সেবা গ্রহন করতে পারবেন। সর্বস্তরের নাগরিকদের জরুরি সেবা প্রদানের উদ্দেশ্য ২০১৭ সালের ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ এই কল সেন্টার সেবাটি চালু করে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রয়েছে এ কল সেন্টার। ৯৯৯ একটি টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে কল করার জন্য কলারকে কোন টাকা খরচ করতে হয় না।

বর্তমানে এই কল সেন্টারে শতাধিক এজেন্ট জরুরি সেবা প্রদানে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এছাড়া পুলিশ, ফায়ার সার্ভিস এবং এ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি অন্যান্য সেবা দেওয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আপনার জরুরি কলের জন্য আমাদের প্রশিক্ষিত কল সেন্টার এজেন্টরা সদা প্রস্তুত, প্রস্তুত বাংলাদেশ পুলিশ। ভাল থাকুন, নিরাপদে থাকুন।

Visit of OMPC-62 Trainees to National Emergency Service 999On 7 October 2026, trainees of the Officer’s Military Police ...
08/10/2026

Visit of OMPC-62 Trainees to National Emergency Service 999

On 7 October 2026, trainees of the Officer’s Military Police Course–62 (OMPC-62) from the Core of Military Police Centre & School (CMPC&S) visited the National Emergency Service 999 as part of their course programme. The visiting group included four foreign officers from different countries.

The trainees were warmly welcomed by Hon’ble Addl. DIG, Bangladesh Police & Chief of National Emergency Service 999, Mr. Mohiul Islam, BPM-Sheba. The visiting delegation was led by the Hon’ble Chief Instructor of the course, Lt. Colonel Chowdhury Nabid Rifat Manzur, PSC.

During the visit, Inspector (Media & Public Relations), National Emergency Service 999, Mr. Anwar Sattar, delivered an informative presentation highlighting the history, roles and responsibilities, activities, service procedures, and achievements of National Emergency Service 999.

The visit provided an excellent opportunity for the trainees, including the foreign officers, to gain a practical understanding of the operations and emergency response mechanism of Bangladesh’s National Emergency Service 999.

National Emergency Service 999 — Always Ready to Serve the People in Their Moments of Emergency Need.

রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার৩০ সেপ্টেম্বর ২০২৬খ্রি: বিকেলে ঢাকার উত্তরার পাকুরিয়া বাজার, হোসেন ম...
01/10/2026

রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

৩০ সেপ্টেম্বর ২০২৬খ্রি: বিকেলে ঢাকার উত্তরার পাকুরিয়া বাজার, হোসেন মঞ্জিল থেকে মোঃ আতিকুল ইসলাম নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার ভায়রার জমজ দুই ছেলেশিশু খেলাধুলা করতে গিয়ে রুমের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। মা তখন রান্নাঘরে ছিলেন আর বাবা ছিলেন ডাইনিংরুমে। টের পেয়ে মা-বাবা দুজন দরজা খোলার অনেক চেষ্টা করেও খুলতে পারেন নি। কলার আরো জানান, ভয়ার্ত শিশুদুটি তখন রুমের ভেতর কান্নাকাটি করছিল।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরা ফায়ার সার্ভিসকে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার সজিব মিয়া এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯- ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার আল আমিন।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে উত্তরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে ১.জাহির (২৮ মাস) ও ২. সাহিব (২৮ মাস) জমজ দুই ভাইকে উদ্ধার করে।
উত্তরা ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মানিক ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

27/09/2026

সীতাকুণ্ডে ঝর্ণায় ঘুরতে গিয়ে গহিন জঙ্গলে পথ হারানো দুই পর্যটক ৯৯৯ নম্বরে ফোনকলে গভীররাতে উদ্ধার

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সন্ধ্যায়  ঢাকার শাহআলী থানাধীন  ব্লক...
24/09/2026

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সন্ধ্যায় ঢাকার শাহআলী থানাধীন ব্লক ডি ৮নং রোড থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে রাস্তার পাশে খালি জায়গায় কালো পলিথিন ব্যাগের ভেতরে একটি নবজাতক শিশু পাওয়া গেছে, শিশুটি ভীষণ কান্নাকাটি করছিল। কলার ৯৯৯-কে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য শাহআলী থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার মোঃ সাহেল খান এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই মোঃ মাসুম বিল্লাহ।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে শাহআলী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৪/৫ দিন বয়সী কন্যা শিশুটিকে জীবিত উদ্ধার করে প্রথমে শিশু হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে শিশুটিকে ভর্তি করে দেওয়া হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

৯৯৯ নম্বরে ফোনকলে ঢাকার ডেমরা থেকে চুরি হওয়া মোটরসাইকেল কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থেকে ১৫ মিনিটে উদ্ধার, গ্রেফতার একব্য...
24/09/2026

৯৯৯ নম্বরে ফোনকলে ঢাকার ডেমরা থেকে চুরি হওয়া মোটরসাইকেল কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থেকে ১৫ মিনিটে উদ্ধার, গ্রেফতার এক

ব্যারিকেড অতিক্রম করে পালানোর চেষ্টা করেও ধরা পড়লো চোর

২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন ইসলামবাগ পশ্চিমপাড়া থেকে মোঃ লিটন নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার Fz Fazer ঢাকা মেট্রো-ল ৫১-৫৭১৩ নম্বরের মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। গাড়িতে সংযুক্ত ‘জিপিএস ট্র্যাকারে’ তিনি দেখতে পারছিলেন বাইকটি কুমিল্লা দাউদকান্দি চট্টগ্রামমুখী হাইওয়েতে চলমান রয়েছে। কলার গাড়িটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কুমিল্লা হাইওয়ে কন্ট্রোলরুমে দ্রুত উদ্ধারের জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল হারুনুর রশিদ এবং উদ্ধার তৎপরতার বিষয়টি সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই আব্দুস শহীদ।

৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের একটি দল কুমিল্লা হাইওয়ের ওপর ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করলেও মোটরসাইকেলটি ব্যারিকেড অতিক্রম করে চলে যায় এবং পরবর্তীতে হাইওয়ে পুলিশ দল পেছনে ধাওয়া করে শহিদ নগর এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার করে এবং এক জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো সাব্বির (২৪), পিতা- মানিক মিয়া স্বর্ণকার, গ্রাম: আয়ুবপুর দাসকান্দি, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

এই সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

গাছে উঠে অজ্ঞান হয়ে ঝুলে ছিলেন তরুণ, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি:সোমবার রাতে ভোলার তাজিমউদ্দিন থানাধ...
22/09/2026

গাছে উঠে অজ্ঞান হয়ে ঝুলে ছিলেন তরুণ, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি:সোমবার রাতে ভোলার তাজিমউদ্দিন থানাধীন করিম বাজার থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান,তাদের গ্রামে তেতুঁল গাছের ওপর একটি ছেলে অজ্ঞান হয়ে ঝুলে আছে। কলার ৯৯৯ নম্বরে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।

৯৯৯ তাৎক্ষনিকভাবে বিষয়টি তাজিম উদ্দিন ফায়ার সার্ভিসকে ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ আমিনুর রহমান এবং এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ সজিব মিয়া।

ঘটনার বিবরণে জানা যায়, মানসিকভাবে অসুস্থ তরুণ রাতে বাড়ির পাশে তেতুঁল গাছের ৫০/৬০ ফিট ওপরে ওঠার পর অজ্ঞান হয়ে ঝুলতে থাকে। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে তাজিম উদ্দিন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী মো: পারভেজ বয়স (২২) কে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের কারণে হতাশাগ্রস্ত তরুণের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি: সোম...
22/09/2026

বাবা-মায়ের দ্বিতীয় বিয়ের কারণে হতাশাগ্রস্ত তরুণের আত্মহত্যা চেষ্টা,
৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি: সোমবার চাপাঁইনবাবগঞ্জ সদর থানাধীন শিবতলা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান তাদের গ্রামে পানির একটি গভীর কূপে এক ছেলে ঝাঁপ দিয়েছে। কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের জন্য অনুরোধ জানায়।
৯৯৯ তাৎক্ষনিক বিষয়টি চাপাঁইনবাবগঞ্জ সদর ফায়ার সার্ভিসকে ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো.আসাদুজ্জামান এবং বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ হানজালাল।

ঘটনাসূত্রে জানা যায়,তরুণের (২০) বাবা-মা দুইজনই দ্বিতীয় বিয়ে করার পর সে একাকী জীবন কাটাচ্ছিল। কখনো মামার বাড়ি, কখনো মার বাড়ি আবার কখনো সে বাবার বাড়িতে থাকত। একাকীত্ব ও হতাশার একপর্যায়ে কূপটিতে সে ঝাঁপ দেয়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে চাপাঁইনবাবগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি উদ্ধাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরুণ (২০) কে কুয়ার ৩০ ফুট গভীর হতে উদ্ধার করে আত্মীয়দের কাছে হস্তান্তর করে পরবর্তীতে তরুণের মা এসে তার ছেলেকে নিয়ে যায়।

হোটেলরুমে স্ত্রীর হাতে স্বামী খুন, ৯৯৯ নম্বরে ফোনকলে গ্রেফতার২১ সেপ্টেম্বর ২০২৬খ্রি:সোমবার রাত ৩ ঘটিকায় সময় খুলনা সদর থা...
22/09/2026

হোটেলরুমে স্ত্রীর হাতে স্বামী খুন, ৯৯৯ নম্বরে ফোনকলে গ্রেফতার

২১ সেপ্টেম্বর ২০২৬খ্রি:সোমবার রাত ৩ ঘটিকায় সময় খুলনা সদর থানাধীন হোটেল কপোতাক্ষের ম্যানেজার মনির ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তাদের হোটেলের একটি রুমে স্ত্রী তার স্বামীকে খুন করেছে।

৯৯৯ তাৎক্ষনিক বিষয়টি খুলনা সদর থানায় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো.সোলাইমান এবং সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এসআই মো. আব্দুল মান্নান।
ঘটনাসূত্রে জানা যায়,আগেরদিন রাতে স্বামী-স্ত্রীর পরিচয়ে অভিযুক্ত নারী এবং সোহেল রানা বাবু (৩২)দম্পতি কপোতাক্ষ হোটেলে ওঠে। আরও জানা যায় স্বামী তার কথিত স্ত্রীকে দিয়ে দেহব্যবসা করেন, কিন্তু স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ থাকায় তিনি অনৈতিক কাজ করতে অস্বীকৃতি জানালে কথিত স্বামী খারাপ ব্যবহার করে ও তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন করে।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং অভিযুক্ত ফাতেমা আক্তার (২৪) ওরফে সুপ্তী রানী জোয়ার্দার,পিতা – মৃত বিকাশ জোয়ার্দার,মাতা-খাদিজা বেগম ওরফে সুনীত রায়,গ্রাম- আচাবুয়া,থানা-দাকোপ,জেলা- খুলনাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।

চলন্ত লঞ্চে প্রসববেদনা , ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাতে বরিশাল থেকে ঢাকাগামী চলন্ত লঞ্চের একজন...
20/09/2026

চলন্ত লঞ্চে প্রসববেদনা , ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাতে বরিশাল থেকে ঢাকাগামী চলন্ত লঞ্চের একজন যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, লঞ্চে এক মহিলা প্রসব বেদনায় খুব কান্নাকাটি করছে এবং তার শারীরিক অবস্থা খুব খারাপ। জানা যায়, একজন গর্ভবতী নারী বরিশাল মেহেন্দীগঞ্জ থানাধীন উলানিয়া কালিগঞ্জ লঞ্চঘাট থেকে দোয়েল পাখি-১০ নামক লঞ্চযোগে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা করেন, লঞ্চটি যাত্রা শুরুর কিছুক্ষণ পর তার প্রসব বেদনা শুরু হয়।

৯৯৯ তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেলার কোস্টগার্ড কন্ট্রোলরুম এবং নারায়ণগঞ্জ জোন নৌ-পুলিশ ফাঁড়িকে ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল করুণা সরকার উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই মাসুম বিল্লাহ।

সংবাদপ্রাপ্ত হয়ে নারায়ণগঞ্জ পাগলা কোষ্টগার্ড ষ্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুতগামী স্পিডবোটযোগে চলন্ত লঞ্চটি থেকে অসুস্থ নারীকে উদ্ধার করে দ্রুততম সময়ে ঢাকার সদরঘাটে নামিয়ে দেয় এবং অসুস্থ নারী নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে চলে যায়।

Address

National Emergency Service, , 16 Abdul Goni Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when 999 National Emergency Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to 999 National Emergency Service:

Shortcuts

Share