একা ঘরে মৃত মায়ের মরদেহে পচন, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা। ৯৯৯ নম্বরে নার্সের ফোনকলে মৃতদেহ উদ্ধার করলো পল্লবী থানা পুলিশ।
নিউজের লিংক কমেন্ট বক্সে।
999 National Emergency Service
Official page of Bangladesh National Emergency Service 999
৯৯৯ জরুরি সেবা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার। এখান থেকে জরুরি পুলিশ, জরুরি ফায়ার সার্ভিস ও জরুরি এ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়। দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন ব্যক্তি ৯৯৯ কল করার মাধ্যমে এ সকল জরুরি সেবা গ্রহন করতে পারবেন। সর্বস্তরের নাগরিকদের জরুরি সেবা প্রদানের উদ্দেশ্য ২০১৭ সালের ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ এই কল সেন্টার সেবাটি চালু ক
28/05/2026
জাতীয় জরুরি সেবা ৯৯৯ প্রধান, অতিরিক্ত ডিআইজি জনাব মহিউল ইসলাম, বিপিএম-সেবা পবিত্র ঈদুল আযহার দিন ৯৯৯-এ কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পরিবার-পরিজন থেকে দূরে ঈদ-আনন্দ বঞ্চিত জরুরি সেবায় নিয়োজিত ৯৯৯ সদস্যদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন।
27/05/2026
ঈদযাত্রা নিরাপদ হোক,
ঈদ হোক আনন্দময় ও মঙ্গলময়,
ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক!
প্রতারণার ফাঁদে গরু ব্যবসায়ীরা, ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলেন অভিযুক্তরাই। পরে প্রতারক দুজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয় নোয়াখালীর হাতিয়া থানায়।
News Link
https://www.ajkerpatrika.com/bangladesh/noakhali/ajpaodfabnyme
23/05/2026
৯৯৯ নম্বরে ফোনকলে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার
২২ মে ২০২৬ শুক্রবার রাত সাড়ে দশটায় চট্টগ্রামের খুলশীর ১৩ নম্বর ওয়ার্ড আমবাগান নালাপাড়া থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানের মসজিদের ইমাম একটি মক্তব পরিচালনা করেন, তিনি মক্তবের ১১ বছর এবং ৭ বছর বয়সী দুই ছাত্রীকে যৌন নিপীড়ন এবং শ্লীলতাহানি করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। শিশু ছাত্রী দুজনের অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী মসজিদের ভেতর ইমামকে আটকিয়ে রেখেছে এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য খুলশী থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল সমীর এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম।
সংবাদপ্রাপ্ত হয়ে খুলশী থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিপীড়িত শিশু দুজনের বক্তব্য গ্রহণ করে এবং অভিযুক্ত ইমাম ও মক্তব শিক্ষক আব্দুল বাতেন (৫৫) কে গ্রেফতার করে। এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে এবং বিচারার্থে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। খুলশী থানার এসআই নুরুল ইসলাম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
13/05/2026
অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ 'জাতীয় জরুরি সেবা ৯৯৯'-এর পুলিশ ডিসপাচার সাব-ইন্সপেক্টর আবদুল বারী Exemplary Good Service Badge প্রাপ্ত হয়েছেন। মাননীয় আইজিপি মহোদয় তাঁকে ব্যাজ পরিয়ে দিয়ে সম্মানিত করেছেন।
12/05/2026
মানসিক অসুস্থ মা আটকে রেখেছিলেন দুই শিশু কন্যাকে, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
১১ মে ২০২৬ সোমবার রাতে ফেনীর সদর থানার মধ্যম মধুপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার প্রতিবেশী মানসিক অসুস্থ একজন নারী তার দুই শিশু কন্যাকে মেরে ফেলার জন্য ছুরিহাতে রুমের মধ্যে আটকে রেখেছেন। প্রতিবেশীরা রুমের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। রুমের ভেতর থেকে শিশু দুটির চিৎকার ও কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছিল। কলার ৯৯৯-এর কাছে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য ফেনী সদর থানা এবং ফেনী সদর ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল জান্নাত এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই ইন্দু জ্যোতি রায়।
সংবাদপ্রাপ্ত হয়ে ফেনী সদর থানার একটি দল এবং ফেনী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দরজা ভেঙ্গে শিশু দুটিকে করে ইতোমধ্যে ঘটনাস্থেল উপস্থিত হওয়া তাদের পিতার কাছে হস্তান্তর করে। শিশু দুটির বয়স ১০ বছর এবং ২ বছর।
ফেনী সদর মডেল থানার এএসআই মোঃ জিয়াউল ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
৯৯৯ নম্বরে ফোনকলে ধর্ষিতা গৃহবধু উদ্ধার, ঘটনাস্থল থেকে ৪ অভিযুক্ত গ্রেফতার। ৪ মে রাতে কুমিল্লার চান্দিনায় এ ঘটনা ঘটে।
23/04/2026
ভুল স্টেশনে নেমে পড়ল শিশু ছেড়ে দিল ট্রেন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
২২ এপ্রিল ২০২৬ বুধবার বিকেলে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন থেকে রাশিদুল ইসলাম নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি এবং তার পরিবার দিনাজপুরের পার্বতীপুর থেকে ট্রেনে উঠেছিলেন পাবনার ঈশ্বরদী যাওয়ার জন্য। পথিমধ্যে নাটোর রেলস্টেশনে ট্রেনটি থামলে তার ছয় বছরের কন্যা শিশু ভুলক্রমে ট্রেন থেকে নেমে পড়ে। কিন্তু ট্রেন থেকে নেমে শিশুকন্যাকে ফিরিয়ে আনার আগেই ট্রেন চলতে শুরু করায় ট্রেন থেকে নামতে পারেন নি তিনি। পেশায় একজন ভ্রাম্যমাণ হকার কলার ৯৯৯-এর কাছে তার কন্যাসন্তানকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল সুমিত ঢালী এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই উদয় কুমার ।
সংবাদপ্রাপ্ত হয়ে নাটোর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল স্টেশন থেকে মরিয়ম আক্তার(৬) কে উদ্ধার করে তাঁদের জিম্মায় রাখে। কলারকে খবর দেওয়া হলে তিনি পরে নাটোর উপস্থিত হয়ে তার কন্যাকে নিয়ে যান।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই মোঃ আবু তালেব ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
চট্টগ্রামের পাঁচলাইশে ১৩ তলা ভবনের লিফটে আটকে ছিল ১৪ বছরের কিশোর। ৯৯৯ নম্বরে ফোনকলের ভিত্তিতে উদ্ধার করলো চন্দনপুরা ফায়ার সার্ভিস। ২০ এপ্রিল বিকেলে এ ঘটনা ঘটে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
National Emergency Service, , 16 Abdul Goni Road
Dhaka
1000
