Md Rafiqul Islam Joy

Call Directions Contact the organization

Md Rafiqul Islam Joy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Rafiqul Islam Joy, Narayanganj.

শোকাবহ আগস্টঃ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে আরেকটি রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায়।সেই দিনের ভয়ংকর গ্রেনেড হামলায় শহীদ...
20/08/2026

শোকাবহ আগস্টঃ
২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে আরেকটি রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায়।সেই দিনের ভয়ংকর গ্রেনেড হামলায় শহীদ নেতা কর্মীদের প্রতি দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন দুঃসময়ের রাজপথ কাঁপানো নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের জ্যৈষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব এ.কে.এম নাসিম উসমান এই সূর্য সন্তান নারায়ণগঞ্জের যুব সমাজের নয়নের মনি জননেতা আলহাজ্ব এ.কে.এম আজমির ওসমান এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং আহত সকল নেতা কর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

07/08/2026
শুভ জন্মদিনঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবাহনী ও স্পন্দন শিল্পীগ...
05/08/2026

শুভ জন্মদিনঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবাহনী ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ শেখ কামালের জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের ৭৭ তম জন্মবার্ষিকীতে বিন্ম্র শ্রদ্ধা নিবেদন....

Sheikh Hasina took Bangladesh to new heights of development and progress.That is why Bangladesh needs Sheikh Hasina once...
05/08/2026

Sheikh Hasina took Bangladesh to new heights of development and progress.That is why Bangladesh needs Sheikh Hasina once again.

শোকাবহ আগস্টের প্রথম দিন শনিবার--------------------------------শোকাবহ আগস্টের প্রথম দিন আজ শনিবার। ১৯৭৫ সালের এ মাসেই বা...
01/08/2026

শোকাবহ আগস্টের
প্রথম দিন শনিবার
--------------------------------
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ শনিবার। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড ছুঁড়ে হত্যার চেষ্টা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও দেশরত্ন শেখ হাসিনাকে।

ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের সহধর্মিনী, আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হন।

পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প।বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানীর নেতা উইলি ব্রানডিট বলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে।ভারত বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরদ সি চৌধুরী বাঙালিদের বিশ্বাসঘাতক হিসেবে বর্ণনা করে বলেছেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে।দ্য টাইমস অব লন্ডন এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ বলা হয় সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই।

একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকান্ডকে অপূরণীয়।বঙ্গবন্ধুর খুনীদের বিচারের রায় কার্যকর করে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। একইভাবে বাঙালির আত্মঘাতী চরিত্রের অপবাদের ও অবসান ঘটেছে।টেলিগ্রাফ পত্রিকার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, পত্রিকাটি সেদিন সুদূরপ্রসারী মন্তব্য করেছিল। দেশের মানুষ এখন অনুধাবন করতে পারে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে দেশে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার লক্ষ্যেই স্বাধীনতার বিরোধীতাকারী এবং দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

Address

Narayanganj

Telephone

+8801711034336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rafiqul Islam Joy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Md Rafiqul Islam Joy:

Shortcuts

Share