মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ

মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ, Political organisation, Dhaka.

মহান স্বাধীনতার স্থপতি, ঘোষক এবং মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম লও লও লও সালাম #ZiaurRahman #BNP #Bangladesh #1971 #Freedom

27/03/2026

আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না; এটি ছিল ‘জনযুদ্ধ’।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Photos from মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ's post 26/03/2026

শহীদ জিয়া’র মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা ।

এদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে– স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকালে, রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়া’র মাজারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আনুষ্ঠানিকতা শেষে বিএনপি চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।▫️

বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬।

#মহানস্বাধীনতাদিবস
#জাতীয়দিবস

26/03/2026

স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা।

26/03/2026
26/03/2026

জিয়াউর রহমান
বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক

বিসমিল্লাহির রাহমানীর রাহিম
প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি, মেজর জিয়াউর রহমান, বাংলাদেশের প্রভিশনাল প্রেসিডেন্ট ও লিবারেশন আর্মি চীফ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এবং যুদ্ধে অংশগ্রহণের জন্য আবেদন জানাচ্ছি।

বাংলাদেশ স্বাধীন। আমরা স্বাধীনতা যুদ্ধে নেমেছি আপনারা যে যা পারেন সামর্থ অনুযায়ী অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন।
আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং পাকিস্তানী বাহিনীকে দেশ ছাড়া করতে হবে।
ইনশাল্লাহ, বিজয় আমাদের সুনিশ্চিত।



31/01/2026

"ফ্যামিলি কার্ড শুধু ভাতা নয়—পরিবারের শান্তি ও নারীর মর্যাদার ডিজিটাল নিশ্চয়তা "

বাংলাদেশ আজ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। আমরা মোবাইল ব্যাংকিং ব্যবহার করি, অনলাইনে বিল দেই, ডিজিটাল লেনদেন করি। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—আজও দেশের অসংখ্য পরিবার, বিশেষ করে নারীরা, নিত্যপ্রয়োজনীয় খরচের জন্য অন্যের উপর নির্ভরশীল।

এই বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যেই বিএনপি প্রস্তাব করেছে ‘ফ্যামিলি কার্ড’।

ফ্যামিলি কার্ড কী?
ফ্যামিলি কার্ড কোনো দান বা ভিক্ষা নয়। এটি হলো সরকারের পক্ষ থেকে পরিবারভিত্তিক একটি ডিজিটাল সহায়তা ব্যবস্থা, যার মাধ্যমে স্বল্প আয়ের ও আয়হীন পরিবারগুলো ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তা পাবে।

এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট শর্তে—
ক. নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য কেনা যাবে
খ. স্বাস্থ্য ও পারিবারিক প্রয়োজনে খরচ করা যাবে
গ. ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছ লেনদেন নিশ্চিত হবে

কেন ফ্যামিলি কার্ড জরুরি?
বিশ্বের উন্নত দেশগুলো বহু আগেই এ ধরনের ব্যবস্থা চালু করেছে। অস্ট্রেলিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় সরকার নাগরিকদের বিভিন্ন সামাজিক কার্ডের মাধ্যমে পরোক্ষ আর্থিক সহায়তা দিয়ে থাকে। এতে মানুষ ভিক্ষুক নয়, অধিকারভিত্তিক নাগরিক হিসেবে সহায়তা পায়।বাংলাদেশেও সেই আধুনিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থার দিকেই আমরা এগোতে চাই।

নারীদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
ফ্যামিলি কার্ডের সবচেয়ে বড় উপকারভোগী হবেন নারীরা—
ক. স্বল্প আয়ের গৃহিণী
খ. বিধবা ও তালাকপ্রাপ্ত নারী
গ. বেকার বা অপ্রাতিষ্ঠানিক শ্রমজীবী নারী

এই কার্ড থাকলে প্রতিদিনের ছোটখাটো বাজারের জন্য আর কাউকে হাত পাততে হবে না। এতে নারীর আত্মসম্মান বাড়বে, পরিবারে তার সিদ্ধান্তের মূল্য বাড়বে।

পরিবারে আসবে শান্তি
অর্থনৈতিক টানাপোড়েন থেকেই অনেক সময় পরিবারে অশান্তি তৈরি হয়। ফ্যামিলি কার্ড চালু হলে—
ক. পুরুষদের উপর অতিরিক্ত চাপ কমবে
খ. পারিবারিক ঝগড়া ও মানসিক চাপ কমবে
গ. সন্তানদের পুষ্টি ও শিক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে

একটি সুস্থ পরিবার মানেই একটি সুস্থ সমাজ।

👉বিএনপির অঙ্গীকার
বিএনপি বিশ্বাস করে—রাষ্ট্রের দায়িত্ব শুধু শাসন করা নয়, মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ করে দেওয়া। ফ্যামিলি কার্ড সেই দর্শনেরই বাস্তব রূপ।

এটি কোনো অবাস্তব প্রতিশ্রুতি নয়, এটি একটি পরীক্ষিত আন্তর্জাতিক মডেল—যা বাংলাদেশের বাস্তবতায় প্রয়োগযোগ্য। সিদ্ধান্ত আপনার, আপনি কি চান—
ক. আপনার পরিবারের নারীরা সম্মানের সঙ্গে চলুক?
খ. সন্তানরা নিরাপদ ভবিষ্যৎ পাক?
গ. পরিবারে শান্তি ও স্বস্তি ফিরে আসুক?

তাহলে ফ্যামিলি কার্ডের মতো সময়োপযোগী উদ্যোগের পক্ষে দাঁড়ান।

ভোট দিন পরিবর্তনের পক্ষে।
ভোট দিন পরিবার ও মর্যাদার পক্ষে।
ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ভাইয়ের জনগণের জন্য তৈরি করা পরিকল্পনা গুলো বাস্তবায়ন করার সুযোগ দিন।

#বিএনপি #আমারভোটধানেরশীষে
#সবারআগেবাংলাদেশ

কার্টেসী: Md Jobair Hossan Tohine
সহ সভাপতি: বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল
সদস্য সচিব: মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক : বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল
সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক : ভোলাইন কলেজ ছাত্রদল
নির্বাহী সদস্য : আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপি

Photos from মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ's post 09/01/2026
Photos from মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ's post 26/12/2025

মহান স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের কবর জিয়ারত করে কান্নায় ভেঙে পড়লেন Tarique Rahman ভাইয়া। দীর্ঘ ১৮ বছর পর পিতার কবর জিয়ারত করলেন সরাসরি।

Photos from মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ's post 26/12/2025

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

জিয়া উদ্যান, শেরেবাংলা নগর,ঢাকা | ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার
ছবি: বাবুল তালুকদার
#জিয়ারত #শহীদজিয়া #তারেকরহমান #বিএনপি

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka