Chader Pahar Book Cafe

  • Home
  • Chader Pahar Book Cafe
Directions Website

Chader Pahar Book Cafe ঠিকানা; বান্দুরা, উপজেলা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা (মোলাশীকান্দা উদ্যোগী সংঘের ক্লাবঘরের বিপরীতে )

11/10/2026
09/10/2026

“প্রতিষ্ঠিত সত্যকে প্রশ্ন করো—তার উৎপত্তি, অন্তর্নিহিত স্বার্থ এবং নীরব করে রাখা কণ্ঠগুলোকে খুঁজে দেখো।”
— দেরিদার বিনির্মাণবাদী দর্শন থেকে অনুপ্রাণিত ভাবনা; সরাসরি উদ্ধৃতি নয়।
-- দার্শনিক জ্যাক দেরিদা। মৃত্যু : ০৯ অক্টোবর ২০০৪

ছোটকাকু উৎসব২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ । আলোকি, গুলশান-তেজগাঁও লিংক রোডে।https://www.facebook.com/share/1CdXsPtdSi/ - ইভেন্...
26/09/2026

ছোটকাকু উৎসব
২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ । আলোকি, গুলশান-তেজগাঁও লিংক রোডে।
https://www.facebook.com/share/1CdXsPtdSi/ - ইভেন্ট লিংক

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের হাত ধরে তৈরি হওয়া আমাদের ভালোবাসার "ছোটকাকু" গল্পে গল্পে বহু বছর ধরে শিশু-কিশোরদের কৌতূহল ও কল্পনার জগতকে সমৃদ্ধ করে এসেছে। রহস্য ও বিনোদনের পাশাপাশি সাহসিকতা, আত্মবিশ্বাস, সঠিক পর্যবেক্ষণ এবং অপরকে সাহায্য করার ইতিবাচক শিক্ষা দিয়ে ছোটকাকু আজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। সেই ছোটকাকুর অনুপ্রেরণায় শিশু, কিশোর-কিশোরী এবং পুরো পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি একটি সামাজিক, সাংস্কৃতিক ও অংশগ্রহণমূলক উৎসব

ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, নত হয় না শুধু শুষ্ক বৃক্ষ আর মূর্খরা”- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
26/09/2026

ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, নত হয় না শুধু শুষ্ক বৃক্ষ আর মূর্খরা”
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

18/09/2026

সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া।”
- মোতাহের হোসেন চৌধুরী। মৃত্যু: ১৮ সেপ্টেম্বর, ১৯৫৬

''আমি টের পাইয়াছি মানুষ শেষ পর্যন্ত কিছুতেই নিজের সমস্ত পরিচয় পায় না। সে যা নয়, তাই বলিয়া নিজেকে জানিয়া রাখে এবং বাহিরে ...
15/09/2026

''আমি টের পাইয়াছি মানুষ শেষ পর্যন্ত কিছুতেই নিজের সমস্ত পরিচয় পায় না। সে যা নয়, তাই বলিয়া নিজেকে জানিয়া রাখে এবং বাহিরে প্রচার করিয়া শুধু বিড়ম্বনার সৃষ্টি করে; এবং যে দণ্ড ইহাতে দিতে হয়, তা নিতান্ত লঘুও নয়।"

14/09/2026

কৌশলে স্বার্থসিদ্ধি হয়, কার্যোদ্ধার হয় ― কিন্তু সত্যের প্রতিষ্ঠা হয় না। কৌশলের জন্মদাত্রী বুদ্ধি ― তারই মধ্যে কোথায় যেন অদৃশ্যভাবে অবস্থান করছে ― মিথ্যা। জীবনে যুদ্ধে হোক, সন্ধিতে হোক, বন্ধুত্বে হোক, যেখানে বুদ্ধিকে সর্বস্ব করবে, সেইখানেই মিথ্যা এসে রন্ধ্রপথে শনির মত প্রবেশ করবে। কৌশলে সত্যরক্ষার অধিকার কারও নেই।
=========
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় — মৃত্যু ১৪ সেপ্টেম্বর ১৯৭১

13/09/2026

লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন্ অকুল-গরল-পাথারে!
প্রভু, বিশ্ব-বিপদহন্তা, তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;
তব, শ্রীচরণ তলে নিয়ে এস, মোর মত্ত-বাসনা গুছায়ে!
মলিন মর্ম মুছায়ে।
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে॥
=======
র জ নী কা ন্ত সে ন — মৃত্যু ১৩ সেপ্টেম্বর ১৯১০

হ্যাপি বার্থ ডে, গুরু 🌿
12/09/2026

হ্যাপি বার্থ ডে, গুরু 🌿

08/09/2026

আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি তাহা পালন করি না; ভূরিপরিমাণ বাক্যরচনা করিতে পারি, তিলপরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতালাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি; পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিকস্‌, এবং নিজের বাক্‌চাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য।
-- রবীন্দ্রনাথ ঠাকুর

Address

Bandura, Nawabganj
Dhaka
1321

Opening Hours

Thursday 10:00 - 13:00
16:00 - 17:00
Friday 10:00 - 13:00
16:00 - 17:00
Saturday 10:00 - 13:00
16:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Chader Pahar Book Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share