20/08/2025
এমপিও ইএফটি বিল সাবমিশন সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট করার ধাপসমূহ এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখানো হয়েছে।
👉 ধাপে ধাপে দেখে নিন কীভাবে সঠিকভাবে MPO EFT Bill Submission করতে হয়।
👉 শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইড।
🔗 ভিডিওটি দেখুন এখানে: https://youtu.be/IR43eATX5pc
MPO EFT Bill Submission Tutorial | Step by Step Guide for EFT Bill Submission (এমপিও বিল সাবমিট)
এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে MPO (Monthly Pay Order) EFT বিল সাবমিশন করতে হয়।MPO বিল সাবমিশন প্রক্রিয়া DSHE (Directorate of Secondary and...
05/03/2025
এমপিও ইএফটি আপডেট ০৫-০৩-২০২৫ || ইএফটি মডিউলে নতুন করে এন্ট্রি ও ভুল সংশোধন সংক্রান্ত চিঠির আলোকে আলোচিত।
MPO EFT Update (04-03-2025) | EFT Module Edit Panel & New Teacher MPO EFT Data Entry
Big Update on MPO EFT Module! 🔥 In this video, we cover the latest MPO EFT Update (04 March 2025) with exclusive insights into the EFT Module Edit Panel/Das...
27/02/2025
এমপিও ইএফটি সংক্রান্ত আপডেট ও জানুয়ারী ২০২৫ বেতন-ভাতাদি সংক্রান্ত খবর।
(তারিখ: ২৭-০২-২০২৫)
https://youtu.be/78e0Q7Ipr9M
MPO EFT Update (27-02-2025) | Latest News for MPO Teachers in Bangladesh
In this video, we discuss the latest MPO (Monthly Pay Order) EFT (Electronic Fund Transfer) Update issued by the Directorate of Secondary and Higher Educatio...
16/02/2025
এমপিও ইএফটি সংক্রান্ত আপডেট ও জানুয়ারী ২০২৫বেতন-ভাতাদি সংক্রান্ত খবর।
MPO EFT Update 16-02-2025 | New MPO EFT Info
In this video, we provide the latest updates on MPO EFT (Electronic Fund Transfer) for DSHE (Directorate of Secondary and Higher Education). Stay informed ab...
12/02/2025
মাউশি ইএফটি আপডেট ১২-০২-২০২৫
MPO EFT Update 12-02-2025 (২৭-১০-২০২২ তারিখের পত্রের আলোকে আলোচিত)
📢 MPO EFT Update for DSHE | MPO Correction & Rules Explained 📢Are you looking for the latest MPO EFT Update for DSHE (Directorate of Secondary and Higher E...
27/01/2025
স্কুল-কলেজের এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর ২০২৪ মাসের এমপিও এর অর্থ তিন ধাপে আজ পর্যন্ত ৩,৪২,১২৭ জনের EFT তে প্রেরনের কার্যক্রম শেষ হয়েছে। ২য় ও ৩য় ধাপে EFT তে অর্থ প্রেরন করা হচ্ছে মর্মে প্রতিষ্ঠানের তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে আগামী ২/৩ দিনের মধ্যে তাদের ব্যাংকে টাকা জমা হবে। প্রতিষ্ঠান থেকে প্রেরিত যাদের EFT এর তথ্য এখনো মাউশি অধিদপ্তরে আছে মর্মে অনলাইনে দেখা যাচ্ছে তাদের তথ্য দ্রুতই iBAS ++ এ যাচাই এর জন্য প্রেরণ করা হবে। যাচাই শেষে সঠিক প্রমানিত হলে তাদের অর্থ EFT তে প্রেরণ করা হবে। কিছু জনবলের জন্ম তারিখ ভুল, NID নম্বর ভুল, ব্যাংক হিসাব ভুল বা নামে বড় ধরনের ভুলের কারণে iBAS++ এ যাচাই সম্পন্ন হওয়ার পরও গত তিন ধাপে এমপিও এর অর্থ EFT তে প্রেরণ করা সম্ভব হয়নি। তাদের তথ্যে কি ভুল আছে তা দ্রুতই প্রতিষ্ঠানের আইডিতে দেখার ব্যবস্থা করা হবে এবং তথ্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে। ৩য় ধাপে যাদের EFT যাচ্ছে তাদেরও তথ্যে আংশিক ভুল ছিলো যা সংশোধনের জন্য নির্দেশনা দেয়া হবে। ভুল তথ্য নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করে পুনরায় প্রেরণ করতে হবে। যাদের তথ্য প্রেরণকালে বরখাস্ত, পদত্যাগ বা অস্তিত্বহীন দেখানো হয়েছে তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে সহোযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
08/01/2025
MPO EFT নিয়ে কিছু কথা:
০১ জানুয়ারি ২০২৫ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT- প্রদান শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিও শীটের নামের বানান ও জন্ম তারিখের সাথে তাঁর NID এর নামের বানান ও জন্ম তারিখের হুবহু মিল আছে এবং ব্যাংক হিসাবের তথ্য সঠিক আছে তাঁরা ইতোমধ্যে EFT তে এমপিও এর অর্থ পেয়েছেন। যাদের এমপিও শীটের নাম ও জন্ম তারিখের সাথে NID এর নাম ও জন্ম তারিখের ডট, কমা, স্পেস বা হাইফেন এর মতো সামান্য অমিল রয়েছে আগামী সপ্তাহে তাদের অর্থ EFT তে প্রেরণ করা হবে।
তবে এমপিও শীটের নাম ও জন্ম তারিখের সাথে যাদের NID এর নাম ও জন্ম তারিখের অক্ষর বা সংখ্যাগত অমিল রয়েছে বা ব্যাংকের তথ্য ভুল আছে তাদেরকে অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য সংশোধন করে প্রেরণ করতে হবে। অন্যথায় তাদের অর্থ প্রেরণ করা সম্ভব হবে না। যাদের ব্যাংকের তথ্য ভুল আছে তাদের ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে। যাদের NID তে ভুল আছে তাদেরকে নির্বাচন কমিশন থেকে তথ্য সংশোধন করতে হবে। আর যাদের এমপিও শীটে তথ্য ভুল আছে তাদেরকে অনলাইনে আবেদন করে এমপিও এর তথ্য সংশোধন করতে হবে।
বিধি বহির্ভুতভাবে বা জোড়পুর্বক কোনো শিক্ষক-কর্মচারীর পদত্যাগ, অস্তিত্ব নেই বা বরখাস্ত হিসেবে তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে EFT এর জন্য তথ্য সংযোজন করার উদ্যোগ নিতে পারেন।
কোনো শিক্ষক-কর্মচারীর NID না থাকলে তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে EFT এর জন্য তথ্য সংযোজন করার উদ্যোগ নিতে পারেন।
সারমর্ম: এমপিও এর অর্থ EFT তে পেতে হলে এমপিও শীটের নাম ও জন্ম তারিখের সাথে NID এর নাম ও জন্ম তারিখের শতভাগ মিল থাকতে হবে। সেই সাথে ব্যাংকের তথ্য সঠিক থাকতে হবে।
05/01/2025
পূর্বের পোস্টটিতে আমরা জানতে চেয়েছিলাম, যাদের অর্থ ১ম ধাপে ইএফটি-তে প্রেরণ করা হয়েছে, শুধু তাদের মধ্যে কারা পাননি। কাদের অর্থ প্রেরণ করা হয়েছে তা জানার উপায় এর আগের পোস্টে বিস্তারিত দেয়া আছে। অনেক সময় এসএমএস যায় না কিন্তু একাউন্টে অর্থ জমা হতে পারে, এজন্য একাউন্ট ব্যালান্স চেক করে নিশ্চিত হতে পারবেন। কী কারনে অনেকের অর্থ প্রেরণ করা যায়নি, ২য় ধাপে অর্থ প্রেরণ করার পর তা প্রতিষ্ঠান প্রধানের প্যানেলে দৃশ্যমান করা হবে। এই পেজটি-ই ইএমআইএস সেলের অফিসিয়াল পেইজ যা পূর্বের তথ্য হালনাগাদের নোটিশের সাথে সংযুক্ত নির্দেশিকায় উল্ল্যেখ করা আছে,
তাই অন্য কোন সোর্সের তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।
05/01/2025
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের এমপিওর অর্থ যাদের ১ম ধাপে ইএফটি তে প্রেরণ করা হয়েছে, তাদের কেউ অর্থ না পেয়ে থাকলে এখানে জানাতে পারেন। ১ম ধাপে যাদের অর্থ প্রেরণ করা হয় নি, দ্রুত ২য় ধাপে ইএফটি তে প্রেরণ করার কার্যক্রম চলছে।
03/01/2025
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের ডাটা ভেরিফিকেশনে উত্তীর্ণদের ১ম লটে এমপিওর অর্থ ইএফটি তে প্রেরণ করা হয়েছে। যাচাই বাছাই শেষে ২য় লট শীগ্রই প্রেরণ করা হবে। তারপর তথ্যে সমস্যার জন্য যাদের অর্থ প্রেরণ করা হবে না তদেরকে তথ্য আপডেট করার সূযোগ দেয়া হবে এবং যাচাই-বাছাই শেষে তাদের অর্থ প্রেরণ করা হবে। প্রতিষ্ঠান প্রধানের প্যানেলে ইএফটি তে অর্থ প্রেরণের তথ্য দেখা যাবে।