05/11/2021
কেন্দ্রীয় কর্মপরিষদের সাধারণ বৈঠক
Political community
05/11/2021
কেন্দ্রীয় কর্মপরিষদের সাধারণ বৈঠক
13/04/2021
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মুহতারাম মকবুল আহমাদ আজ দুপুর ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
রাব্বুল আলামীন তার জিন্দেগীর সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে নেকিতে পরিণত করে দিন।
তার নেক আমলগুলো কবুল করুন, শহীদ হিসেবে কবুল করে তাকে সম্মানিত করুন। জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।
25/03/2021
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কেন্দ্রীয় কর্মপরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত।
আজ বিকাল তিনটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি আতিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক সাখী, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সচিব ফয়সাল আমিন, ছাত্র কল্যাণ ও সমাজ সেবা বিষয়ক সচিব সাকিবুল হাসান, কেন্দ্রীয় সদস্য রাজু আহমেদ ও শহীদুল ইসলাম।
আগামীকাল ২০ মার্চ ঐতিহাসিক "নেজামে ইসলাম দিবস "
" আমরা চাই নেজামে ইসলাম "
ঐতিহাসিক এই শ্লোগানকে সামনে রেখে আগামী কাল ২০ মার্চ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি'র সারাদেশের সকল শাখাসমূহের উদ্যোগে " ঐতিহাসিক নেজামে ইসলাম দিবস " পালন করুন
ইউরোপিয়ান দস্যু বৃটিশ বেনিয়াদের রাক্ষুসে করাল মুক্ত করে বৃটিশ ভারত থেকে পৃথক এবং স্বাধীন মুসলিম রাষ্ট্রস্বত্ত্বা প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও তৎকালীন ভারতীয় মুসলমানসহ পুরো মুসলিম উম্মাহ'র অন্যতম শীর্ষ অভিভাবক হাকীমুল উম্মাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহ : এর সার্বিক তত্ত্বাবধানে এবং শায়খুল ইসলাম আল্লামা শিব্বির আহমাদ উসমানী রহ : , আল্লামা যফর আহমদ উসমানী রহ : ও হযরত থানভী রহ :- এর প্রখ্যাত খলীফা আল্লামা আতহার আলী রহ : সহ উপমহাদেশের সর্বস্তরের আকাবিরে দীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিলো " জমিয়তে উলামায়ে ইসলাম " ।
জমিয়ত প্রতিষ্ঠার পূর্বে ভারতকে খণ্ডিত করে মুসলমানদের জন্য পৃথক ও স্বাধীন রাষ্ট্রস্বত্ত্বা প্রতিষ্ঠার লক্ষ্যে হযরত থানভী রহ : এর সরাসরি নির্দেশে ভারতীয় কংগ্রেসের বিকল্প শক্তি ও মুসলিম রাজনৈতিক দল হিসাবে নবাবজাদা স্যার সলিমুল্লাহ খানের নেতৃত্বে ১৯০৬ ঈসায়ী সালে গঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগ ।
একই দৃষ্টিভঙ্গির আলোকে তথা স্বাধীন মুসলিম রাষ্ট্রস্বত্ত্বার প্রবল দাবীকে বাস্তবে রূপদানের দৃঢ়প্রত্যয়ে হযরত থানভী রহ : এর নির্দেশে কংগ্রেস পন্থী জমিয়তে উলামায়ে হিন্দের বিপরীতে উপমহাদেশের মুসলিম জনতার স্বপ্ন মদীনার সনদ বাস্তবায়নে সক্ষম ও নিয়ামক শক্তি রূপে শায়খুল ইসলাম আল্লামা শিব্বির আহমাদ উসমানী রহ : এর নেতৃত্বে ১৯৪৫ ঈসায়ী সালে প্রতিষ্ঠিত হয় "জমিয়তে উলামায়ে ইসলাম ।
ইতিহাসের বাঁক পরিবর্তন করে পরিশেষে জমিয়তে উলামায়ে ইসলাম ও মুসলিম লীগ - এর যৌথ সংগ্রামের ফসল স্বরূপ ১৯৪৭ ঈসায়ী সালে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ ঘটেছিল উপমহাদেশীয় মুসলিম জনগোষ্ঠীর একান্তই নিজস্ব ঠিকানা স্বাধীন রাষ্ট্রস্বত্ত্বা নিখিল পাকিস্তান । অর্থাৎ আজকের বাংলাদেশ ও পাকিস্তান এর যৌথ অবস্থানই ছিলো ১৯৪৭ সালের প্রথম স্বাধীনতা পরবর্তী তৎকালীন নিখিল পাকিস্তান ।
নবপ্রতিষ্ঠিত পাকিস্তানকে ঘিরে মুসলিম লীগের দৃষ্টিভঙ্গি যাই থাকনা কেনো , কিন্তু জমিয়তে উলামায়ে ইসলাম-এর স্বাধীনতার পাশাপাশি আপোষহীন ও বলিষ্ঠ দাবী ছিলো যে , পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রীয় সংবিধান হবে ঐতিহাসিক মদীনা সনদের বাস্তব প্রতিচ্ছবি । যে বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের আপোষ রফার অবকাশ নেই , এমনই ছিলো জমিয়তের স্পষ্ট রাজনৈতিক ঘোষণা ।
তাই সূচনাপর্বের এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম নেতৃবৃন্দ তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক সংসদের ভিতরে এবং বাইরে অবিরাম লড়াই ও সংগ্রামের পথেই ছিলেন অটল ও অবিচল । তবুও ফিরিঙ্গী চেতনার মুসলিম লীগ সরকার ও এর নেতৃবৃন্দ জমিয়তের এদাবী বাস্বায়নের পথে এগিয়ে আসেনি ।
ফলশ্রুতিতে জমিয়তে উলামায়ে ইসলাম মুসলিম লীগ দলীয় সরকারের সঙ্গ ত্যাগের বলিষ্ঠ মানসিকতায় ১৯৫০ ঈসায়ী সালে জমিয়ত নেতা সৈয়দ মুসলেহুদ্দীন রহ : এর অক্লান্ত আত্মত্যাগের বদৌলতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মাছিহাতা কনফারেন্স । মাছিহাতার সে কনফারেন্সের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি হিসাবে নেজামে ইসলাম তথা ইসলামী আইন বাস্তবায়নের লক্ষ্যে দলীয় সংগ্রামের গতিবেগ আরও তীব্র থেকে তীব্রতর করার দৃঢ় অঙ্গীকার পুনরায় ব্যক্তকরা হয় , সে অঙ্গীকারের আলোকে পরবর্তী ১৯৫২ ঈসায়ী সালের ঐতিহাসিক হয়বতনগর সম্মেলনের সমাপনী পর্যায়ে ২০ মার্চ আমরা চাই " নেজামে ইসলাম " এই শ্লোগান দলের প্রধান অলংকার ও লক্ষ্যবস্তুতে পরিনত হয়েছিলো । সেই শ্লোগানকে কেন্দ্র করে পরবর্তী সময়ে জমিয়তে উলামায়ে ইসলাম - এর রাজনৈতিক নামই হয়ে গেলো নেজামে ইসলাম তথা "নেজামে ইসলাম পার্টি "
সে ধারাবাহিকতায় জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির জৌলুসপূর্ণ রাজনৈতিক ইতিহাসের সংক্ষিপ্ত নির্যাসটুকুই এখানে আলোকপাত করা হলো , কারণ কলেবর একদম সংক্ষিপ্ত ।
সে ধারাবাহিকতার আলোকে বর্তমান নেজামে ইসলাম পার্টি তার সোনালী অতীতের স্মরণীয় ইতিহাস ও ঐতিহ্যকে নবপ্রজন্মের নিকট যৌক্তিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এখন থেকেই প্রতিবছর ২০ মার্চ ঐতিহাসিক " নেজামে ইসলাম দিবস " হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে । তাই এই অবতারনা ।
সুতরাং আলোচনা সভা , ছোটদের কুইজ প্রতিযোগিতা , হামাদ ও না'ত পরিবেশন অনুষ্ঠান সহ স্থান এবং পরিবেশের আলোকে যেকোনো ধরনের আয়োজনের মাধ্যমে "ঐতিহাসিক নেজামে ইসলাম দিবস " উদযাপন করার জন্য পার্টির সকল শাখা , ইসলামী শ্রমিক সমাজ সহ সকল সহযোগী সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান রইলো ।
মাওলানা আবদুল মাজেদ আতহারী
সিনিয়র নায়েবে আমীর
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
10/01/2021
একটি শোক বার্তা।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও ইদিলপুর তাজবীদুল কুরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা দিদারুল আলম ভুজপুরীর মা ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমার মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের পক্ষে থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। আল্লাহ যেন তার পরিবার-পরিজনকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন
31/12/2020
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর নব নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের অভিনন্দন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ।
এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহাসচিব এহতেশামুল হক সাখী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০২০-২১ সাংগঠনিক সেশনের জন্য নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সালাহুদ্দীন আইয়ুবী, সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলামকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, দেশের ছাত্ররাজনীতিতে ইসলামী ছাত্র শিবিরের সাথে ইসলামী ছাত্র সমাজের ঐতিহাসিক সু সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত আছে এবং আগামী দিনেও দুঃশাসন ও ইসলাম বিরোধী তৎপরতা প্রতিরোধে ভাতৃপ্রতীম সংগঠন হিসাবে একযোগে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে ইসলামী ছাত্র সমাজ নেতৃবৃন্দ ছাত্র শিবিরের সাথে সহাবস্থানের আশাবাদ ব্যক্ত করেন।
সন্ত্রাস, দুর্নীতিও মাদক মুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করতে আদর্শিক ছাত্র রাজনীতিকে ইসলামী ছাত্র সমাজ স্বাগত জানায়।আমরা যে লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইসলামী ছাত্র শিবিরকেও পাশে পাবো সেই প্রত্যাশা রাখি বলেও নেতৃদ্বয় মন্তব্য করেন।
নব গঠিত নতুন কেন্দ্রীয় কমিটির প্রতি আস্থা রেখে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন ছাত্র সমাজের নেতৃদ্বয়।
18/12/2020
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় কর্মপরিষদের সাধারণ বৈঠক (স্থির চিত্র)
13/12/2020
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়ার কো-চেয়ারম্যান আল্লামা নূর হোসাইন কাসেমী রাহিমাহুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ।
এক যৌথ শোক বার্তায় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহাসচিব এহতেশামুল হক সাখী বলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা নূর হোসাইন কাসেমী রহিমাহুল্লাহ আজ দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তেকালে জাতি একজন বিজ্ঞ আলেমে দ্বীনকে হারালো। তিনি শুধু বাংলাদেশ নয় বরং দক্ষিণ এশিয়ার একজন উজ্জল নক্ষত্র। তিনি ছিলেন ইসলামী জ্ঞানে পণ্ডিত, দক্ষ ও সাহসী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ইসলামী বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব।
তিনি শত নির্যাতন, হুমকি, হয়রানির পরও বাতিলের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে অটল থাকা এক প্রেরণার নাম। তিনি বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম গড়ার কারিগর। তিনি দেশের লক্ষ লক্ষ আলেম-ওলামার উস্তাদ। একই সাথে তিনি ইসলাম ও দেশ রক্ষা এবং নাস্তিক্যবাদী অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম, খতমে নবুয়ত আন্দোলনসহ নানা আন্দোলন সংগ্রামে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদের প্রিয় এ আলেমে দ্বীনকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।
13/12/2020
প্রতি শতাব্দীতে কিছু মানুষ জন্ম নেন। তাঁরা একেবারেই আলাদা হয়ে থাকেন। ভাঙা-গড়ার এই পৃথীবিতে তাঁরা জাতির অবদানের পেছনে ভূমিকা রাখেন। ইলম-আমালের ছাপ রেখে যান। মহাকালের একটুকু সময়ে তারা পর্বতসম কাজের আঞ্জাম দিয়ে আবারো লোকদৃষ্টির অন্তরালে চলে যান। এঁদের আমরা ক্ষনজন্মা বলি।
আল্লামা নুর হোসাইন কাসেমী রহিমাহুল্লাহ। বাংলাদেশের ভূমিতে জন্ম নেয়া এক গৌরবগাঁথার রচয়িতার নাম। বাংলাদেশের ইতিহাসে ইলম-আমাল, দারস-তাদরীস, তা'লীম-তাবলীগ, সংগঠন-রাজনীতিতে সর্বদা সমান প্রাসঙ্গিক থাকা নূরানি চেহারার এক বিমূর্ত শখসিয়্যাতের নাম। আজ থেকে নূর হোসাইন কাসেমী অধ্যায়ের অবসান হলো। এই উম্মাহর এক রাহবারের অন্তর্ধান হলো। আরেকটি নক্ষত্রের মহাপ্রয়াণ হলো। এই নশ্বর জগত ছেড়েছুড়ে তিনি চলে গেছে রহমানুর রাহীম আল্লাহ তা'য়ালার সান্নিধ্যে। আল্লাহ তায়ালা হযরতের সমগ্র জীবনের সমস্ত খিদমাতের উত্তম বিনিময় দান করুন। আমাদেরকে হযরতের উত্তম পদাঙ্ক অনুসরণের তাওফীক দিন। জান্নাতে আমাদের মিলিয়ে দিন।
হযরতের ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ গভীর শোকাহত। আল্লাহ তায়ালা আমাদের সকলকে সবরে জামিল ধারণের তাওফিক দান করুন। হযরতের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, উলামা-তলাবা সকলের প্রতি বাংলাদেশে ইসলামী ছাত্রসমাজ গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছে।
আম্মারুল হক
প্রচার ও প্রকাশনা সচিব
বাংলাদেশে ইসলামী ছাত্র সমাজ কেন্দ্রীয় পরিষদ
19/11/2020
রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে বাধা দিয়ে সরকার তাদের আসল চেহারা প্রকাশ করেছে
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ
মহানবী হযরত মুহাম্মদ সা.এর পবিত্র সীরাত আলোচনার অনুষ্ঠান রহমাতুল্লিল আলামীন কনফারেন্স প্রশাসন করতে না দেয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশে ইসলামী ছাত্রসমাজ এর মহাসচিব এহতেশামুল হক সাখী ।
ইসলামী ছাত্রসমাজ মহাসচিব এক বিবৃতিতে বলেন, রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে
বাধা দিয়ে সরকার তাদের আসল চেহারা জাতির কাছে প্রকাশ করেছে । মহানবী হযরত মুহাম্মদ সা.এর জীবনী আলোচনার অনুষ্ঠানে বাধা দেয়ায় রাসূল সা. প্রেমিক জনতাকে আহত করেছে। রহমাতুল্লিল আলামীন কনফারেন্স কোন রাজনৈতিক অনুষ্ঠান ছিল না । এই নাস্তিক্যবাদী কর্মের জন্য সরকারকে একদিন তার মাশুল দিতে হবে।