Leather Research Institute - LRI

Leather Research Institute - LRI

Share

LRI is a government research organization in Bangladesh working in leather science.

It conducts research, supervises PhD and MSc students, and provides ISO/IEC 17025:2017 accredited testing services to the Leather, Footwear, and Polymer Industries. It is the only institute in Bangladesh which deals with Research and Development (R&D) work on leather as well as provides testing and technical assistance to leather industries across the country. It is located at Nayarhat of Savar in

Photos from Leather Research Institute - LRI's post 03/02/2026

অত্র ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা–২০২৬” আজ মঙ্গলবার বেলা ১১:০০টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সম্মানিত সদস্য (অর্থ) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব মোঃ তৌফিক-ই-লাহী এবং সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসা: হোসনে আরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. তাসনীম ফারজানা, পিএসও।

প্রধান অতিথি ড. সামিনা আহমেদ তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকশিত করা এবং বিজ্ঞানের চর্চাকে আরও গতিশীল করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি সদস্য (অর্থ) জনাব তৌফিক-ই-লাহী শিক্ষার্থীদের কল্পনাশক্তি ও অনুসন্ধিৎসা শক্তিকে ভবিষ্যতের অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আজকের ক্ষুদ্র পদক্ষেপই আগামী দিনের বড় উদ্ভাবনের ভিত্তি তৈরি করে, আর প্রতিটি সফলতার পেছনে থাকে অবিচল চেষ্টা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা কি জানো তোমাদের সামনে একজন বড় বিজ্ঞানী বসে আছেন, যিনি বিশ্বের ২% বিজ্ঞানীদের একজন?" তারপর তিনি প্রধান অতিথিকে দেখিয়ে দিয়ে বলেন," আজকের প্রধান অতিথিই সেই বিজ্ঞানী।"

বিশেষ অতিথি সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসা: হোসনে আরা বেগম জানান, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বইভিত্তিক জ্ঞানকে বাস্তবমুখী প্রয়োগের সুযোগ করে দেয়। তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী হয়ে প্রযুক্তি–উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ড. তাসনীম ফারজানা বলেন, নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলা এবং বিজ্ঞানবোধ বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য। জনগণের চাহিদা অনুযায়ী নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের মেধাসম্পদ সমৃদ্ধ করার দিকেও তিনি গুরুত্ব আরোপ করেন।

মেলায় সাভার ও ধামরাই অঞ্চলের বিভিন্ন স্বনামধন্য স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মোট ৫৮টি উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করে, যা পুরো মেলাকে প্রাণবন্ত ও জ্ঞানসমৃদ্ধ করে তোলে। সমাপনী দিনে প্রকল্প মূল্যায়নের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রকল্পসমূহকে সনদসহ আর্থিক
পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারী স্টলকে সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে অতিথিবৃন্দ প্রদর্শনীস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে খুঁটিনাটি খোঁজখবর নেন। উল্লেখ্য, মেলা প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত চলমান ছিল এবং এলআরআই-এর তথ্য কেন্দ্রে আগত দর্শনার্থীদের প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবন ও পণ্য সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

Photos from Leather Research Institute - LRI's post 02/02/2026

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা–২০২৬-এর দ্বিতীয় দিনের কিছু মুহূর্ত।
আজ শিক্ষার্থীদের জানার আগ্রহ, একে অপরের সঙ্গে প্রকল্পভিত্তিক ধারণা বিনিময় এবং জ্ঞানের আদান–প্রদান ছিল মেলার প্রধান আকর্ষণ। বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা ও সৃজনশীলতায় মুখর ছিল পুরো প্রদর্শনী প্রাঙ্গণ।

Photos from Leather Research Institute - LRI's post 01/02/2026

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা ও তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে অদ্য ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে শুরু হয়েছে "বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা–২০২৬”। মেলাটির উদ্বোধন করেন বিসিএসআইআর-এর সম্মানিত সদস্য (প্রশাসন) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী । উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. তাসনীম ফারজানা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অংশগ্রহণকারী স্কুল–কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেলাটি আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পর্যন্ত চলবে। মেলায় তিনটি গ্রুপে মোট ৫৮টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

16/01/2026
Photos from Leather Research Institute - LRI's post 15/01/2026

অদ্য ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে “গণভোট ২০২৬” বিষয়টি অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে অত্র ইনস্টিটিউটে গণভোট সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. তাসনিম ফারজানা। উক্ত সভায় ইনস্টিটিউটের সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গণভোট সংক্রান্ত প্রচারিত ভিডিও প্রদর্শন করা হয়।

31/12/2025

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিসিএসআইআর এর চেয়ারম্যান মহোদয়ের শোকবার্তা।

শোকবার্তা:
বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ স্থানীয় সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Photos from Leather Research Institute - LRI's post 16/12/2025

আজ ১৬ই ডিসেম্বর'২০২৫ তারিখ এলআরআই-এ যথাযোগ্য মর্যাদায় 'মহান বিজয় দিবস-২০২৫' উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে এলআরআই-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. তাসনিম ফারজানা, বিজ্ঞানী, কর্মকর্তা, এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৭:০০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর ৭:৩০ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এছাড়াও এই জাতীয় দিবসকে আনন্দের সাথে উদযাপন করার জন্য বিজ্ঞানী, কর্মকর্তা, এবং কর্মচারীদের জন্য খেলার আয়োজন করা হয়।

Photos from Leather Research Institute - LRI's post 15/12/2025

মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষে আলোকসজ্জাকরণ

Photos from Leather Research Institute - LRI's post 03/12/2025

অদ্য ০৩ ডিসেম্বর, ২০২৫ অত্র ইনস্টিটিউটে "চামড়া খাতের উন্নয়নে গবেষণা ও শিল্পায়ন” শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. তাসনিম ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর সদস্য(উন্নয়ন) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান, সদস্য (অর্থ) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী এবং সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসাঃ হোসনে আরা বেগম।
কর্মশালায় অংশগ্রহণ করেন চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, নির্বাহী ও টেস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ।

কর্মশালা শেষে সদস্যবৃন্দ ISO 17025:2017 এক্রিডিটেশন ল্যাব পরিদর্শন করেন।

03/11/2025

Dynamic Footwear Water Pe*******on Test
(জুতার পানিরোধ ক্ষমতা নির্ধারণ পরীক্ষা)

উদ্দেশ্য (Purpose):
এই পরীক্ষার উদ্দেশ্য হলো জুতা বা বুট কতটা সময় বা কতটুকু মাত্রায় পানির অনুপ্রবেশ প্রতিরোধ করতে সক্ষম, তা মূল্যায়ন করা। এটি মূলত জলরোধী বা পানি প্রতিরোধী জুতার গুণমান নির্ধারণের একটি মানসম্মত পদ্ধতি।

পরিসর (Scope):
এই পরীক্ষার পদ্ধতিটি সব ধরনের জুতা ও বুটের ক্ষেত্রে প্রযোজ্য।

Method : SATRA TM230/EN ISO 20344

সম্প্রতি LRI আপনাদের জন্য এই টেস্টিং সেবা চালু করেছে। ISO এর সকল Criteria অনুযায়ী টেস্টসমূহ পরিচালনা করা হয়।

Photos from Leather Research Institute - LRI's post 02/11/2025

সমাপ্ত হলো SME ফাউন্ডেশনের উদ্যোগে ও Leather Research Institute এর সহযোগিতায় ২৬ অক্টোবর' ২০২৫ - ০২ নভেম্বর' ২০২৫ পর্যন্ত ৭ দিনব্যাপী "চামড়া উৎপাদনে যুগোপযোগী প্রযুক্তি" শীর্ষক প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণে মোট ১৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা লেদার প্রসেসিং সম্পর্কে সম্যক ধারনা লাভ করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. তাসনিম ফারজানা, SME ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ফারজানা খান ( নারী উদ্যোক্তা উন্নয়ন, ক্লাস্টার উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রযুক্তি উন্নয়ন) এবং LRI ও SME ফাউন্ডেশনের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

Photos from Leather Research Institute - LRI's post 02/11/2025

BCSIR is inviting applications for Research Fellow positions in various fields of Science.
This is a great opportunity for young researchers to build their careers in scientific research.
Leather Technology graduates are eligible to apply under Serial Numbers 3 and 4.

বিসিএসআইআর (BCSIR) বিজ্ঞানের বিভিন্ন শাখায় রিসার্চ ফেলো নিয়োগ দিচ্ছে। গবেষণা পেশায় ক্যারিয়ার গড়তে এটি তরুণ গবেষকদের জন্য একটি চমৎকার সুযোগ।
Leather Technology বিষয়ের শিক্ষার্থীরা ক্রমিক নং ৩ ও ৪-এর পদে আবেদন করার সুযোগ পাবেন।

Application Link-
https://grant.most.gov.bd/en/services/bcsir/research-fellowship

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Nayarhat, Savar
Dhaka
1350

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00