18/04/2026
Membership Form Youth Prochesta Foundation of Bangladesh
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Food Banking Bangladesh, 46, North Begunbari, Tejgaon I/A, Dhaka.
বিয়েবাড়ি, রেস্টুরেন্ট বা যেকোনো ইভেন্টে খাবার বেঁচে গেলে ফেলে না দিয়ে কল করুন:
📞 01842-002023 (Prochesta Food Banking)
আমরা বেঁচে যাওয়া অতিরিক্ত ও নিরাপদ খাবার সংগ্রহ করে পৌঁছে দেই ঢাকা শহরের অসহায়, ভাসমান ও ক্ষুধার্ত মানুষের হাতে।
18/04/2026
Membership Form Youth Prochesta Foundation of Bangladesh
30/11/2025
29 তারিখ দুপুর ১.৪০ ।
Food Banking Bangladesh ভলান্টিয়ারা দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এমন সময় http://www.echolabmedical.com/ থেকে ৪০০ জনের খাবার আমাদের কাছে হাজির।
সাথে সাথে ভলান্টিয়ারা নিজেরা খাওয়া অফ রেখে, ডোনারের সেই
খাবারগুলো নিয়ে ছুটে চলে গেছেন করাইলে আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের কাছে।
রাস্তার যোগাযোগ ঠিক নেই সেখানে তাই , তেমন খাবার পাচ্ছেন না, লেকের পাশের সেই মানুষগুলো।
তবে Prochesta Foundation হাল ছেড়ে দেওয়ার না।
নৌকা পথেই তাদের কাছে পৌঁছানো
আসুন সবাই খাবার অপচয় না করে।
সেই খাবার পৌঁছে দেই অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে।
যেকোন খাবার
অসহায় মানুষের কাছে পৌঁছাতে ফোন করুন
আমাদের
01842002023 নাম্বারে
16/11/2025
ভাবুন তো এমন একটি দিনের কথা! যেদিন পথশিশুরা প্রাণ খুলে হাসছে, দৌঁড়াচ্ছে, খেলছে, নাচছে… আর মন থেকে অনুভব করছে - “আমরা পথশিশু নই, আমরা সাধারণ শিশু।”
এই অনুভূতি বাস্তবে এনে দিতেই প্রচেষ্টা ফাউন্ডেশন আয়োজন করছে
“আজকের শিশু মেলা - ২০২৫”
📅 ২০ নভেম্বর | বিশ্ব শিশু দিবস
📍 ঢাকা, গুলিস্তান
🕘 সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা
একদিনের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সাজানো হচ্ছে রঙিন এক উৎসব। যেখানে থাকবে ফুটবল ম্যাচ, পিলো-পাস, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, নাচ-গান, গল্প-আড্ডা আর নানা ধরনের মজার কার্যক্রম।
থাকবে চিত্রাঙ্কন, গরম গরম খাবারের আয়োজন, আর সকল শিশুর জন্য শুভেচ্ছা উপহার। সাথে যতটা ভালোবাসা আমরা দিতে পারি, তার সবটুকুই। ❤️
এই সুন্দর উদ্যোগে অংশ নিতে যোগাযোগ করুন,
সালমান: +8801869997124
শিশুদের এই বিশেষ আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারাও। আপনার প্রতিটি ডোনেশন তাদের উৎসবকে আরো রাঙিয়ে তুলবে।
📌 সাহায্য পাঠানোর মাধ্যমঃ
বিকাশ: 01725794171 (পারসোনাল)
নগদ: 01725794171 (পারসোনাল)
🏦 Bank Asia PLC
Acc Name: Youth Prochesta Foundation of Bangladesh
AC No: 069-330-00899
Branch: Sat Mosjid Road Branch Dhanmondi, Dhaka.
01/11/2025
দেশে আসছে বড় খাদ্যসংকট —
এখনই আমাদের সজাগ হতে হবে!
খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে,
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ১ কোটি ৬০ লাখ মানুষ বড় ধরনের খাদ্যসংকটে পড়তে পারে।
এর মধ্যে ১৬ লাখ শিশু চরম অপুষ্টির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
রোহিঙ্গা শিবিরসহ ৩৬ জেলার ৯ কোটি ৬৬ লাখের বেশি মানুষের খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি এখন হুমকির মুখে।
এখন সময় আমাদের এক হওয়ার —
অতিরিক্ত খাবার নষ্ট না করে তা অসহায়, অভুক্ত মানুষের হাতে পৌঁছে দিন।
খাবার অপচয় রোধ মানেই মানবতার সেবা ❤️
Food Banking Bangladesh
“আপনার বাড়তি খাবার হতে পারে কারও দিনের একমাত্র আশীর্বাদ।”
অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে
অসহায় মানুষের মাঝে শেয়ার করতে
যোগাযোগ করুন Food Banking Bangladesh এর সাথে
Call-📞 01842-002023
https://www.facebook.com/share/p/1D2Lt3dWcS/
29/10/2025
গত শনিবার ( ২৫ অক্টোবর )
আগারগাঁওয়ের একটি সেমিনার থেকে সকাল বেলার নাস্তা ৪৫ প্যাকেট বেঁচে যায়।
তখনই কল আসে Food Banking Bangladesh এর নাম্বারে।
মাত্র কিছুক্ষণের মধ্যেই আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছে যায় সেখানে,
সংগ্রহ করে সেই খাবারগুলো
এবং পৌঁছে দেয় রাস্তার রিক্সা চালক, অসহায়, হতদরিদ্র মানুষের হাতে।
প্রতিটি খাবারের প্যাকেট শুধু খাবার নয়,
ছিল একটি হাসি,
ছিল একটি আশার বার্তা।
আমরা বিশ্বাস করি —
অতিরিক্ত খাবার ফেলার নয়, ভাগ করার জিনিস।
আপনার এই অতিরিক্ত খাবার হাসি ফুটাতে পারে একজন
ক্ষুধার্ত মানুষের মুখে।
👉আপনিও চাইলে আপনার অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে
যোগাযোগ করতে পারেন Food Banking Bangladesh এর সাথে,
আমরা পৌঁছে দিব সেই খাবার ক্ষুধার্ত মানুষের হাতে
📞 যোগাযোগ করুন: 01842-002023
17/10/2025
বিশ্ব খাদ্য দিবস ২০২৫
খাদ্যের অধিকার সবার জন্য- এই বিশ্বাস থেকেই Food Banking Bangladesh গতকাল Prochesta Foundation এর উদ্যোগে করাইল এলাকায় ১০০ জন শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে।
আমাদের এই ছোট্ট পদক্ষেপের মাধ্যমে আমরা স্মরণ করাতে চাই -ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে প্রত্যেকেরই ভূমিকা গুরুত্বপূর্ণ।
আজ বিশ্ব খাদ্যে দিবস।
আসুন সবাই সচেতন হয়,
খাবার অপচয় না করি।
বেচে যাওয়া খাবার ফেলে না দিয়ে
যোগাযোগ করুন আমাদের সাথে Food Banking Bangladesh
আমরা সেই খাবার সংগ্রহ করে তুলে দিবো,
অসহায় ক্ষুধার্ত মানুষের হাতে।
Call- 01842-002023
16/10/2025
জাতিসংঘের তথ্য অনুযায়ী, পৃথিবীতে এখনও প্রতিদিন প্রায় ৮৩ কোটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ১২% মানুষ এখনো অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় যে "বিশ্ব খাদ্য দিবস" কোনো আনন্দের দিন নয়, বরং সচেতনতার দিন।
🗣️ প্রচেষ্টা ফাউন্ডেশন বিশ্বাস করে - ২০৩০ সালের মধ্যে এসডিজি গোল-২ (জিরো হাঙার) অর্জনে বাংলাদেশের সকল পর্যায়ের সংগঠন এবং তাদের স্বেচ্ছাসেবীরা বলিষ্ঠ ভূমিকা পালন করছে।
📌 প্রচেষ্টা ফাউন্ডেশন বিগত এক যুগ ধরে দেশের ৪৮টি জেলায় ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
আমাদের উল্লেখযোগ্য উদ্যোগসমূহ:
🍽 Food Banking Bangladesh - বিয়ে, অনুষ্ঠান ও রেস্টুরেন্টের উদ্বৃত্ত খাবার সংগ্রহ ও বিতরণ।
🌱 ReWet Dhaka - জলাভূমি, প্রকৃতি, পুষ্টিকর ও খাদ্য নিরাপত্তার টেকসই ব্যবস্থাপনা।
🚨 Disaster Management Program - প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য সহায়তা।
এ পর্যন্ত আমাদের কার্যক্রম থেকে প্রায় ২০ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।
👉 আমরা বিশ্বাস করি খাদ্য শুধু মৌলিক অধিকার নয়, এটি পুষ্টি এবং মানবাধিকার।
👉 ক্ষুধা শুধু একটি মানবিক সমস্যা নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও অন্যতম প্রধান প্রতিবন্ধকতা।
আসুন, আজকের এই দিনে আমরা শপথ করি, ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ অবদান রেখে যাবো।
15/10/2025
🌍 World Food Day 2025 🌍
Today, we celebrate the power of food — to nourish, connect, and transform lives.
At Prochesta Foundation, we believe that adopting healthy and generous food habits is not only about what we eat, but also about how we share.
✨ Let’s build a world where no one goes hungry, where every meal is shared with kindness, and where sustainability guides every bite.
🤝 Together, let’s make food a true source of health, hope, and humanity.
মেলা একদম জমে উঠেছে!
Prochesta Foundation এর অন্যতম উদ্যোগ Food Banking Bangladesh এর স্টলে ভিড় বাড়ছে! উৎসবের মাঝে মানবিকতার বার্তা, আর আপনার ইভেন্টের খাবারের অপচয় বন্ধ করার সহজ সমাধান সব রয়েছে আমাদের কাছে!
আর দেরি কেন?
স্টলে আসুন, আমাদের টিমের সাথে কথা বলুন, আর খাবার অপচয় রোধের এই আন্দোলনে অংশ নিন।
আমরা আপনার অপেক্ষায়!
📍 Aloki Convention Centre
⏰ চলছে রাত ১১:০০টা পর্যন্ত
10/10/2025
প্রচেষ্টা ফাউন্ডেশন কর্তৃক Food Banking Bangladesh
ক্যাম্পেইন পরিচালনা করতে ঢাকার সবচেয়ে বড়
POSH EVENT Presents
"Pre-Wedding & Food Festival"- এ উপস্থিত হয়েছে।
নানান ধরনের খাবার আর বিয়ের কেনাকাটার মাঝে আমাদের স্টলে আপনার জন্য রয়েছে: খাবার অপচয় রোধের কার্যকর সমাধান! আপনার ইভেন্টের খাবার নষ্ট না হওয়ার উপায়।
চলে আসুন আলোকিতে...
📍 স্থান: Aloki Convention Centre,
গুলশান-তেজগাঁও লিংক রোড, ঢাকা
🗓 তারিখ: আজ ও কাল (১০-১১ অক্টোবর)
⏰ সময়: সকাল ১১:০০টা – রাত ১১:০০টা
দেখা হচ্ছে বিয়ের উৎসবে