21/05/2026
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 'রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প'-এর অধীনে আজ ২১ মে ২০২৬ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আম রপ্তানির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. রফিকুল আই মোহামেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র মাননীয় নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. আব্দুর রহিম। অনুষ্ঠানে দেশের আম উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের রপ্তানি পরিধি সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, বিএআরসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গবেষকগণ উপস্থিত ছিলেন।
20/05/2026
A validation workshop titled ‘Assessing policy and investment priorities for the agriculture-sector transformation in Bangladesh’ was successfully held at the BARC Conference Room in Dhaka on 20 May 2026. The high-level workshop brought together key policymakers, development partners, and agricultural experts to deliberate on future investment paths and policy shifts necessary to modernize the nation's agricultural framework. Dr. Rafiqul I Mohammed, Honorable Secretary of the Ministry of Agriculture, graced the event as the Chief Guest. Mr. Marco V. Sánchez Cantillo, Deputy Director of the ESA Division at FAO-HQ, attended the session as the Guest of Honor. The workshop was chaired by Dr. Md. Abdus Salam, Executive Chairman of the Bangladesh Agricultural Research Council (BARC). The joint initiative highlights the collaborative efforts between the Government of the People's Republic of Bangladesh, the Food and Agriculture Organization of the United Nations (FAO), and the Bill & Melinda Gates Foundation to accelerate agricultural transformation and ensure long-term food security.
17/05/2026
বিএআরসি’র প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত ‘Advanced Training Program on Bioinformatics for Sustainable Development in Agriculture’ শীর্ষক ৫ (পাঁচ) দিনব্যাপী প্রশিক্ষণ অদ্য ১৭ মে ২০২৬ তারিখ রবিবার বিএআরসি’র কম্পিউটার ল্যাব এ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএআরসি’র সদস্য পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) এবং প্রশিক্ষণটির কোর্স-পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএআরসি’র প্রাণিসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রশিক্ষণটির কোর্স-কোঅর্ডিনেটর ড. আলী আকবর ভূঁইয়া। এ প্রশিক্ষণে NARS ভুক্ত প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
17/05/2026
The 10th CGIAR Advisory Committee (CAC) Meeting was successfully held at Conference Room of the Bangladesh Agricultural Research Council (BARC) on 17 May 2026. Mr. Mohammed Amin Ur Rashid, Honorable Minister for the Ministry of Agriculture and the Ministry of Fisheries and Livestock, graced the occasion as the Chief Guest. Dr. Rafiqul I Mohamed, Secretary of the Ministry of Agriculture, attended the event as the Special Guest. The meeting was chaired by Dr. Md. Abdus Salam, Executive Chairman of BARC. During the session, the attendees discussed strengthening international research collaborations, accelerating agricultural modernization, and strategic planning to ensure sustainable food security in Bangladesh. High-level officials from the respective ministries, policymakers, and eminent agricultural scientists were also present at the event.
17/05/2026
দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি
দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষি জমি।কিন্তু বিপরীতে বছরে মানুষ বাড়ছে ২০-২২ লাখ। ধান উৎপাদনে বাংলাদেশের সাফল্য এখন...
16/05/2026
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) সভাকক্ষে আজ শনিবার ১৬ মে ২০২৬ "Challenges and Actions for Sustainable Agricultural Development in Bangladesh" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)-এর সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. আবদুছ ছালাম।
সেমিনারটি আয়োজন করে Bangladesh Academy of Agriculture (BAAG)। সেমিনারটিতে কৃষিবিদ গ্রুপ, ইস্পাহানী এগ্রো লিমিটেড, এসিআই এগ্রিবিজনেস, সুপ্রিম সিড এবং কেজিএফ (KGF) সার্বিক সহযোগিতা প্রদান করে। সেমিনারে দেশের শীর্ষস্থানীয় কৃষি বিজ্ঞানী, গবেষক এবং বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
14/05/2026
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সভাকক্ষে আজ ১৪ মে ২০২৬ হাইব্রিড ধান বীজ উৎপাদন কার্যক্রম পরিদর্শন, পরিবীক্ষণ, মূল্যায়ন এবং বিদেশ থেকে বীজ আমদানির পরিমাণ নির্ধারণ সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩৪তম এই সভায় সভাপতিত্ব করেন বিএআরসি'র নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম।
13/05/2026
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর ৪৫তম নির্বাহী পরিষদের সভা অদ্য ১৩ মে ২০২৬ বুধবার বিএআরসি'র সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিএআরসি'র নির্বাহী চেয়ারম্যান ও কাউন্সিল নির্বাহী পরিষদের সভাপতি ড. মোঃ আবদুছ ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কাউন্সিল নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচ্য বিষয়সমূহ উপস্থাপন করেন বিএআরসি'র সদস্য পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং কাউন্সিল নির্বাহী পরিষদের সদস্য সচিব ড. মোঃ ছায়ফুল্লাহ।
11/05/2026
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র মাসিক পর্যালোচনা সভা আজ ১১ মে ২০২৬ বিএআরসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক পর্যালোচনা সভা সঞ্চালনা ও পরিচালনা করেন মোঃ আব্দুল মোত্তাকিন, পরিচালক (সাপোর্ট সার্ভিস) ও সদস্য সচিব, কাউন্সিল মাসিক পর্যালোচনা সভা । সভায় বিগত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, সিদ্ধান্তের বাস্তবায়ন এবং অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় বিএআরসি’র বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
10/05/2026
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর কম্পিউটার ও জিআইএস ইউনিটের আয়োজনে ‘Satellite-Based Agricultural Analysis Using Google Earth Engine (GEE)' শীর্ষক পাঁচ দিনব্যাপী একটি প্রশিক্ষণ ১০ মে ২০২৬ তারিখ রবিবার থেকে বিএআরসি’র কম্পিউটার ল্যাব এ শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ মোশাররফ উদ্দিন মোল্লা, সদস্য পরিচালক, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগ, বিএআরসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব হাসান মোঃ হামিদুর রহমান, পরিচালক, কম্পিউটার ও জিআইএস ইউনিট, বিএআরসি। প্রশিক্ষণে বিএআরসিসহ নার্সভুক্ত প্রতিষ্ঠানের ২৫ জন বিজ্ঞানী/কর্মকর্তা অংশগ্রহণ করছেন।