EPI Bangladesh

EPI Bangladesh

Share

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সরকারিভাবে বিনামূল্যে শিশু, কিশোরী ও নারীদের টিকা দিয়ে থাকে।

26/04/2026

সরকারের নির্দেশনায় দেশব্যাপী চলমান আছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এখন পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী দেশের প্রায় ৭৪ লক্ষ শিশুকে বিনামূল্যে ১ ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হয়েছে।

শিশুদের হাম রুবেলা টিকা গ্রহণ নিশ্চিতে সকল অভিভাবকবৃন্দকে আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ আবিদ হোসেন মোল্লা।

হাম একটি মারাত্মক সংক্রামক রোগ। এই রোগ থেকে প্রতিকারের একমাত্র উপায় টিকা। আজই শিশুর টিকা নিশ্চিত করুন, অন্যকেও সচেতন করুন।

Photos from EPI Bangladesh's post 25/04/2026

গত ২৩/০৪/২০২৬ তারিখ, বৃহস্পতিবার টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় চলমান হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ পরিদর্শন করেন ডা. মোহাম্মদ শফিউল আজম, সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্য সহকারীসহ টিকাদানে যুক্ত ব্যক্তিবর্গ।

23/04/2026

আজ, ২৩ শে এপ্রিল, ২০২৬ ইং তারিখে সারাদেশ ব্যাপী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য অধিদপ্তর এর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও মাতৃসদন কেন্দ্রের সার্বিক টিকাদান কর্মসূচি পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তর এর সহকারী পরিচালক ডা: এরফান আহমেদ সোহেল এবং সাথে ছিলেন জেলা সিভিল সার্জন ডা: নুরুল আমিন।

এসময় উনারা জেলার সার্বিক হাম ও রুবেলার অবস্থা পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন।

22/04/2026

দেশব্যাপী শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ইতোমধ্যে সারা দেশে প্রায় ৪১ লক্ষ ৪৩ হাজার শিশু বিনামূল্যে ১ ডোজ হাম রুবেলা টিকা গ্রহণ করেছে

হাম সংক্রমণ নিয়ন্ত্রণ এবং নির্মূলে শিশুদের হাম রুবেলা টিকা নিশ্চিতে অভিভাবক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সকলকে আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার শিশুর বয়স ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী হলে আজই নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে শিশুর ১ ডোজ টিকা নিশ্চিত করুন।

21/04/2026

দেশব্যাপী “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬”-এর শুভ উদ্বোধন করছেন
জনাব তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনা ও নেতৃত্বে দেশে হামের প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে কোমলমতি শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও নিরাপদ রাখতে এটি সরকারের একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

20/04/2026

দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬
নিজে জানুন, অন্যকেও সচেতন করুন।

20/04/2026

সরকারের দ্রুত পদক্ষেপের কারণে আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম থেকে সুরক্ষিত করার লক্ষ্যে ক্যাম্পেইনে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ড. এম এ মুহিত, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

হামের টিকার জন্য আজই আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করুন।

19/04/2026

হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব বিবেচনায় সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামীকাল ২০ এপ্রিল ২০২৬ তারিখ থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”।

শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হামের টিকা গ্রহণে সকল অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন সরদার মোঃ সাখাওয়াত হোসেন, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শিশুদের হাম থেকে সুরক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আসুন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশ থেকে হাম নির্মূলে একসাথে কাজ করি।

18/04/2026

এক নজরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬
আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে সারা দেশব্যাপী শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

15/04/2026

আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। শিশুর টিকা—আপনার অধিকার, যেখানেই থাকুন!

ইপিআই নীতিমালা অনুযায়ী, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপনায় আপনি শিশুর টিকা কার্ড নিয়ে দেশের যে প্রান্তেই যান না কেন সেখানেই টিকা প্রদান করা হবে। নির্ধারিত কেন্দ্রেই টিকা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

ক্যাম্পেইনে টিকাদান সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার প্রতিটি মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।আপনার শিশুর সুরক্ষায় টিকা নিশ্চিত করুন।

ধন্যবাদ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


EPI BHABAN, DGHS, MOHAKHALI
Dhaka
1212