29/10/2025
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরন, সিস্টেম লস হ্রাসকরণ, সরকারি রাজস্ব আহরণ বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে বিদ্যুৎ খাতসহ সংশ্লিষ্ট আইন কানুন, বিধি বিধান জানা বিদ্যুৎ খাতের কমকর্তার জন্য জরুরী বিষয় । আর এ লক্ষ্যে বিপিএমআই কর্তৃক আয়োজিত ৫ম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে আজ (২৯/১০/২০২৫ খ্রি:) রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি (যুগ্ম সচিব), নির্বাহী পরিচালক (প্রশাসন ও অর্থ), ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)। সম্মানিত রিসোর্স পার্সন তার বক্তব্যে " Laws & Procedure of Mobile Court, Anti-Corruption Laws" বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রশিক্ষণার্থীগনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
Knowing the relevant laws, rules, and regulations concerning the power sector is essential for officials working in this field, particularly in areas such as disconnecting illegal electricity connections, reducing system loss, and increasing government revenue collection, raising awareness on corruption prevention.
With this objective, as part of the 5th Special Foundation Training organized by BPMI, Mr. Md. Aminul Islam, NDC, Joint Secretary and Executive Director (Administration & Finance) of the Electricity Generation Company of Bangladesh Ltd. (EGCB), delivered a speech today (29 October 2025) as a Resource Person.
In his address, the honorable resource person discussed in detail the topic “Laws & Procedure of Mobile Court, Anti-Corruption Laws” and responded to various questions from the trainees.
22/10/2025
কর্মক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে নেতৃত্ব, উৎসাহ-উদ্দীপনা, দলগতভাবে কর্ম সম্পাদন বিষয়গুলো আন্ত:সম্পর্কিত ও অত্যন্ত প্রাসঙ্গিক। বিপিএমআই কর্তৃক আয়োজিত ৫ম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে আজ (২২/১০/২০২৫ খ্রি:) রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন Commodore Md. Atiqur Rahman , (G), NUP, NPP, afwc psc, PhD, Dean, Faculty of Shipping Adminstration & Head, Dept. of Maritime Science, Bangladesh Maritime University . সম্মানিত রিসোর্স পার্সন তার বক্তব্যে উদ্দেশ্য অর্জনে বাস্তবতার নিরীখে নেতৃত্ব, উৎসাহ-উদ্দীপনা, দলগতভাবে কর্ম সম্পাদনের উপকারিতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং প্রশিক্ষণার্থীগনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
Leadership, motivation, and teamwork are interrelated and highly relevant for achieving institutional objectives in the workplace.
As part of the 5th Special Foundation Training organized by BPMI, Commodore Md. Atiqur Rahman, (G), NUP, NPP, afwc, psc, PhD, Dean, Faculty of Shipping Administration & Head, Department of Maritime Science, Bangladesh Maritime University, delivered a speech today (22 October 2025) as a resource person.
In his address, the esteemed resource person discussed various aspects related to leadership, motivation, and the benefits of teamwork in achieving organizational goals in light of practical realities. He also responded to various questions from the trainees.
21/10/2025
বিপিএমআই কর্তৃক আয়োজিত ৫ম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে আজ (২১/১০/২০২৫ খ্রি:) রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জনাব মো: আনোয়ারুল ইসলাম সিকদার, এনডিসি, সাবেক সচিব, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সম্মানিত রিসোর্স পার্সন তার বক্তব্যে "File Management, Note & Letter Writing" বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীগনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
As part of the 5th Special Foundation Training organized by BPMI, Mr. Md. Anwarul Islam Sikder, NDC, Former Secretary, Government of the People’s Republic of Bangladesh, delivered a speech today (21 October 2025) as a resource person.
In his address, the honorable resource person elaborated on the topic “File Management, Note & Letter Writing” and responded to various questions from the trainees.
20/10/2025
বিপিএমআই কর্তৃক আয়োজিত ৫ম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে আজ (২০/১০/২০২৫ খ্রি:) রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ড. সলিমুল্লাহ খান, অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় । সম্মানিত রিসোর্স পার্সন তার বক্তব্যে "Historical Background of Bangladesh (up to 1970), Language Movement and Liberation War of Bangladesh" বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীগনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
16/10/2025
বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিপিএমআই) কর্তৃক ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর কর্মকর্তাগনের জন্য আয়োজিত ৫ম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ বিপিএমআই পূর্বাচল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম-সচিব ও বিপিএমআই এর সাবেক মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) জনাব মোহা: গোলাম রাব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএমআই এর রেক্টর জনাব মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব (বিদ্যুৎ বিভাগ) ও বিপিএমআই এর মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) ( অ.দা.) জনাব মোহাম্মদ সানাউল হক । এছাড়াও উপস্থিত ছিলেন ডেসকো এর মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব মুহঃ মামুনর রশিদ, ব্যবস্থাপক মোঃ নূরুজ্জামান মোল্ল্যা, উপ-ব্যবস্থাপক জনাব গোলাম ছামদানী এসপিএইচআরআই , এবং বিপিএমআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ডেসকোর উপ-সহকারী প্রকৌশলী/জুনিয়র সহকারী ব্যবস্থাপক পযার্য়ের ৩০ জন কর্মকর্তা ৩০ দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করছেন ।
14/10/2025
To whom It may Concern....
30/09/2025
বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিপিএমআই) কর্তৃক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর কর্মকর্তাগনের জন্য আয়োজিত ৯ম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ বিপিএমআই পূর্বাচল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো: আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব জনাব কে. এম আলী রেজা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএমআই এর রেক্টর জনাব মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিএমআই এর মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) ( অ.দা.) জনাব মোহাম্মদ সানাউল হক এবং সাবেক এমডিএস জনাব মোহা: গোলাম রাব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং বিপিএমআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর ৩৩ জন কর্মকর্তা ৬০ কার্য দিবসের উক্ত প্রশিক্ষণটি সফলতার সাথে সম্পন্ন করেছেন ।
24/09/2025
বিপিএমআই কর্তৃক আয়োজিত ৯ম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে আজ রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ জাহেদুল হাছান, ব্যবস্থাপনা পরিচালক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। সম্মানিত রিসোর্স পার্সন তার বক্তব্যে "Overview of the Rooppur NPP, Challenges & Opportunities, The Nuclear Power Plant Act 2015 and the Establishment of Rooppur NPP as Operating Organisation" বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীগনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
22/09/2025
বিপিএমআই কর্তৃক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তাদের জন্য আয়োজিত ৯ম বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে গত ২০/০৯/২০২৫ খ্রি: তারিখে একটি সাংস্কৃতিক সন্ধ্যা বিপিএমআই পূর্বাচল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএমআই এর সম্মানিত রেক্টর জনাব মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়াও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীগণ প্রতিযোগিতার ভিত্তিতে কুরআন তেলাওয়াত, হামদ - নাত- গজল, একক ও দলীয় সংগীত, একক অভিনয় পরিবেশন করেন।
07/09/2025
বিপিএমআই কর্তৃক আয়োজিত ৯ম বুনিয়াদি প্রশিক্ষণের একটি সেশনে আজ সকালে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন Md. Mostafa Aziz shaheen, Assistant Professor, Bangladesh Maritime University. সম্মানিত রিসোর্স পার্সন তার বক্তব্যে "Blue Economy and It's prospects for Bangladesh" বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীগনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
04/09/2025
বিপিএমআই কর্তৃক আয়োজিত ৯ম বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীগণ গত ০৩/০৯/২০২৫ খ্রি: তারিখে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (RRRC) কার্যালয়, কক্সবাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীগণ রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।