BMRI বাংলাদেশ মেট্রোরেলের তথ্য

BMRI বাংলাদেশ মেট্রোরেলের তথ্য

Share

BANGLADESH METRO RAILWAY INFORMATION (BMRI)

09/02/2026

১২ ফেব্রুয়ারি ভোট চলাকালীন সময়ে চালু থাকবে মেট্রোরেল

27/01/2026

"হ্যাঁ" "না" কোনটা ?

17/01/2026

Group Notice

ইদানীং আমাদের গ্রুপে লক্ষ্য করা যাচ্ছে, মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে অনেক পোস্ট আসছে।

প্রথমত, মেট্রোর ভিড়ের মধ্যে কিছু মানুষ অস্বস্তিকর অবস্থায় দাঁড়িয়ে থাকেন বা কষ্ট করে যাত্রা করেন। এসব পরিস্থিতি নিয়ে মজা করা বা ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়া মোটেও গ্রহণযোগ্য নয়।

দ্বিতীয়ত, কিছু কাপলের আচরণ নিয়ে পোস্ট করা হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের সবার আগে মনে রাখতে হবে—প্রতিটি মানুষের ব্যক্তিগত গোপনীয়তা (Privacy) রয়েছে, যা সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব।

কোনো অবস্থাতেই গোপনে কারো ছবি বা ভিডিও ধারণ করা উচিত নয়। যদি কোনো আচরণ আপনার কাছে সত্যিই আপত্তিকর মনে হয়, তাহলে সরাসরি ও ভদ্রভাবে প্রতিবাদ করুন। ছবি বা ভিডিও তুলে তা ফেসবুকে পোস্ট করা কোনো সমাধান নয় এবং এটি আমাদের গ্রুপের উদ্দেশ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

মনে রাখতে হবে, এটি একটি হেল্প গ্রুপ। আমাদের মূল লক্ষ্য মানুষকে সাহায্য করা এবং সচেতনতা তৈরি করা। আমরা চাই না, আমাদের গ্রুপের কোনো পোস্টের মাধ্যমে কারো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হোক।

যদি কারো আচরণ আপনার কাছে খারাপ লাগে এবং আপনার বক্তব্যে যুক্তি থাকে, তাহলে আশেপাশের সচেতন মানুষরাই আপনাকে সমর্থন করবে।

সবশেষে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে—
ভবিষ্যতে এই ধরনের ছবি, ভিডিও বা ব্যঙ্গাত্মক পোস্ট আর গ্রুপে এপ্রুভ করা হবে না।

এটি একটি পাবলিক গ্রুপ। আমরা কাউকে ব্যান করতে চাই না। গ্রুপে হেল্প পোস্টের পাশাপাশি সুস্থ ও ইতিবাচক বিনোদন থাকবে, তবে সেটি যেন কখনোই কারো ক্ষতি, অপমান বা প্রাইভেসি লঙ্ঘনের কারণ না হয়।

সবার সহযোগিতা ও সচেতনতা কাম্য।
ধন্যবাদ।

17/01/2026

আজ শনিবার (১৭ই জানুয়ারি) BPL উপলক্ষে মেট্রোরেলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ১০:০০টা এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০:৪০টায় ছেড়ে আসবে।

(অর্থাৎ, এই বর্ধিত সেবার আওতায় নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত ২টি করে, মোট ৪টি ট্রেন চলাচল করবে।) ধন্যবাদ

Photos from BMRI বাংলাদেশ মেট্রোরেলের তথ্য 's post 15/01/2026

গতকাল আনুমানিক সন্ধ্যা ৬:০০টার দিকে মেট্রোরেল কাওরান বাজার স্টেশন থেকে এক ব্যক্তি একজন যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে। পরবর্তীতে চোরটি বিজয় সরণি স্টেশনে এমআরটি পুলিশের হাতে ধরা পড়ে। দ্রুত ও দক্ষতার সঙ্গে অপরাধীকে আটক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ।

সবাইকে অনুরোধ করা যাচ্ছে—মেট্রোরেলসহ যেকোনো জনবহুল স্থানে চলাচলের সময় ব্যক্তিগত জিনিসপত্র, বিশেষ করে মোবাইল ফোনের ব্যাপারে সতর্ক থাকবেন।

13/01/2026

Official Announcement

আসসালামু আলাইকুম সকলকে,

সম্প্রতি আমাদের গ্রুপে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা সম্পর্কে পরিষ্কার জানাতে চাই। ভিডিওতে থাকা বাচ্চাগুলো Fantasy Child Development Unit (Fantasy Island)-এর নিয়মিত থেরাপি সেশনে আসে এবং সম্পূর্ণ নিরাপদে আছে। ঐ দিন, তাদের বাবা-মা ব্যস্ত থাকার কারণে বাচ্চাদের ড্রাইভার ও একজন কেয়ারটেকারের মাধ্যমে সেন্টারে পাঠানো হয়, যা সম্পূর্ণ অনুমোদিত ও নিরাপদ ছিল। ভিডিওটি ভুলভাবে বোঝা হয়েছে; কোনো কিডন্যাপ বা বিপদজনক পরিস্থিতি ঘটেনি।

আমরা অনুরোধ করছি, সকলেই তথ্য যাচাই না করে কোনো গুজব ছড়াবেন না। যেসব সদস্য পরিস্থিতি যাচাই করার চেষ্টা করেছেন, তাদেরকে আমরা আন্তরিক সাধুবাদ জানাই। এছাড়া, যিনি সচেতনতা ছড়ানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি ও শেয়ার করেছেন, তাকেও ধন্যবাদ জানাই।

এই বিষয়ে আর কেউ চিন্তিত হবেন না এবং ভবিষ্যতে সবাই মানবিক, সচেতন ও দায়িত্বশীল আচরণ বজায় রাখবেন।

ধন্যবাদ,
গ্রুপ এডমিন প্যানেল

12/01/2026

Same city.
Two tempos.
One restless heart.

11/01/2026

আসসালামু আলাইকুম,
এ বছরের ভর্তিযুদ্ধে এখনো যাদের পরীক্ষা বাকি আছে, তারা তোমাদের পরীক্ষার কেন্দ্র ও তারিখ কমেন্টে লিখে দিতে পারো। আমরা পোস্টের মাধ্যমে অথবা রিপ্লাই এর মাধ্যমে জানিয়ে দেবো তোমরা কোন মেট্রো স্টেশনে নামলে সুবিধা হবে অথবা কোন গণপরিবহন ব্যবহার করে কেন্দ্রে যেতে পারবে।

সবাইকে অগ্রীম শুভকামনা

17/03/2024

"বোধ"
মেট্রো রেল আমাদের শহুরে জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দিয়েছে। যে কোন দেশের নাগরিক বিবর্তন নতুন কোন সংযোজনের মাধ্যমেই ঘটে থাকে, প্রাচীন থেকে আধুনিক সভ্যতাই তার বড় প্রমাণ।
গতদিন তেমনি দুটি ঘটনা মাত্র ২০ মিনিটের পরিভ্রমণে আমার "বোধ" নামক বিবেক কে নাড়া দিলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ, এখানকার টি এস সি স্টেশন থেকে এক ঝাক তরুন তরুণী উত্তরামূখী রেলটিতে উঠে পড়লো, তখনো বেশ কিছু সিট ফাকা ছিলো, ভরে গেল একে একে । পরের স্টেশন শাহবাগ থেকে কিছু যাত্রীর সাথে দু'জন বয়োজ্যেষ্ঠ ব্যাক্তি উঠলেন, হয়তো হসপিটালে এসেছিলেন, হাতে বড় কিছু রিপোর্টের ফাইল দেখে অনুমান করাগেল। বসার কোন সিট ফাকা না থাকায় একটি তরুণ ছেলে নিজের সিট টিতে একজন কে বসতে দিলেন, আমি ছিলাম খানিকটা দূরে; তথাপি ভীড় ঠেলে অন্যজন কে আমার সিটে বসালাম। তরুন ছেলেটির পাশে যখন দাড়ালাম বুঝতে পারলাম তার বা পায়ে সমস্যা, দাড়িয়ে ব্যালেন্স করতে কষ্ট হচ্ছে, তবুও হাসি মুখে কি সুন্দর ব্যালেন্স করেছে একজন বয়োজ্যেষ্ঠের পথ চলা। বগি টিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের চিন্হখচিত কয়েকটি সিট ছিলো বটে, সেখানে নির্বোধ কিছু মানুষ অনুভূতিহীন সংলাপে মশগুল ছিলো তখনো।

ওদিকে ফার্মগেইট থেকে দুটো বাচ্চা ছেলের আবদারে বাবা মা উঠেছেন এই বগিতেই, দূপুর হওয়া সত্বেও এতো ভীর যে তাদেরও বসার ঠায় হয় নি। জানালার পাশে এক ব্যাক্তি লম্বা ব্যাবসয়িক আলাপ জুড়ে দিয়েছেন মুঠো ফোনে, যেন এটি তার ব্যক্তিগত চেম্বার, কয়েক ট্রাক মাল কেনা বেচা শেষ হলে বাচ্চাটির বাবা অনুনয়ের সুরে তাকে বল্লেন, একটু যায়গা করে দিবেন, অনেক আবদারের পর আজ ওরা প্রথম উঠেছে মেট্রো রেলে, অনেক উঁকিঝুঁকি দিয়েও কিছু দেখতে পাচ্ছে না, জবাবে তিনি যা বললেন তা আর এখানে লিখতে ইচ্ছে করছে না, কারন আমার নিজের দুটো ছেলে মেয়েও বায়না ধরে আছে এরকম, মনটা ভীষন ভারী হয়ে গেলো।

রাস্ট্র হয়তো আমাদের দ্রুত যান দিয়ে শুধুই সময়ের সাশ্রয় করাতে পারবে, তবে সময়ের সাথে মানসিকতার পরিবর্তনটুকু আমাদের নিজেদেরই করে নিতে হবে। নয় কি?
[ছবিটি আমার মুঠোফোনে ধারনকৃত]
©️Md Moniruzzaman
BANGLADESH METRO RAILWAY INFORMATION(বাংলাদেশ মেট্রোরেলের তথ্য)


10/03/2024

০১ থেকে ১৫ রমজান ১৪৪৫ হিজরি পর্যন্ত মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি
BANGLADESH METRO RAILWAY INFORMATION(বাংলাদেশ মেট্রোরেলের তথ্য)
BMRI বাংলাদেশ মেট্রোরেলের তথ্য

08/03/2024

DHAKA METRO RAIL

📷 :Muzahidul Islam
🕒: 5.35pm
🎨: snapseed
🌍: uttara North metro
📱: Samsung note 10 lite!
BANGLADESH METRO RAILWAY INFORMATION(বাংলাদেশ মেট্রোরেলের তথ্য)


25/02/2024

আজকে থেকে মেট্রোরেল এ নতুন নিয়ম✅

★ বিনা টিকেটে কেউ পেইড জোনে থাকলে/টিকেট হারিয়ে ফেললে ২০০৳ জরিমানা!

★ নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে ১০০৳ জরিমানা!

★পার্মানেন্ট কার্ড(এমআরটি/র‍্যাপিড পাস) যথাযথ এক্সিট না করে পরের দিন আসলে ২০০৳ জরিমানা!

★ একই স্টেশনে প্রবেশের ৫মিনিট পর বাহির হলে ১০০৳ জরিমানা!

সুতরাং সবাই সতর্ক থাকবেন, সতর্কতার সাথে মেট্রো ব্যাবহার করবেন, মেট্রোর আইন মেনে চলুন, মেট্রোকে সুন্দর রাখুন!
©️

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1100