09/03/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে গুলশান কেন্দ্রীয় (আজাদ) মসজিদে ইফতার ও দোয়া মাহফিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ্ মোফাজ্জল হোসাইন কাইকোবাদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শায়খুল হাদিস ড.গোলাম মহিউদ্দিন ইকরাম।
এছাড়াও সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
09/03/2026
৮মার্চ রোজ রবিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে "জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজের করণীয় শীর্ষক" মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে প্রায় ২১টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরীর সভাপতি আরাফাত আল মিছবাহ।
22/02/2026
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা মহানগর জমিয়তের সভাপতি মুফতি মনিরুল হক কাসেমীর ইন্তেকালে জমিয়তের শোক।
18/02/2026
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শায়খুল হাদীস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম সাহেবের ইমামতির মাধ্যমে ৬দিনে (তারাবিহ) কুরআনুল কারিম খতম করা হয়।
দীর্ঘ ৩৬ বছর যাবত তিনি এই খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
আল্লাহ তা'আলা তাঁর খেদমতকে কবুল করুন এবং তার হায়াতে বারাকাহ দান করুন।
17/02/2026
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় Tarique Rahman নেতৃত্বাধীন বিএনপির নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান।
#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি
16/02/2026
বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২দলীয় জোটের নেতারা।
উপস্থিত ছিলেন ১২দলীয় জোটের মুখপাত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব শায়খুল হাদীস ড.গোলাম মহিউদ্দিন ইকরাম দাঃবাঃ
#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি
16/02/2026
Bangladesh Nationalist Party-BNP মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ৪ আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক Ashraf Uddin NIZAM ভাইয়ের চায়ের আমন্ত্রণে আজ তার সাথে সাক্ষাত হলো। উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব Wali Ullah Arman সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খাঁন ঢাকা মহানগরের সভাপতি আতাউর রহমান খান ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি Khaled Mahmud সহ জমিয়ত নেতৃবৃন্দ। রাজনীতি ও গণমানুষের সেবায় তার মনোভাব জেনে ভালো লেগেছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে তৌহিদী জনতার জীবন নিয়ে আওয়ামী ফ্যাসিবাদের নৃশংসতা ও বর্বরতার বিরুদ্ধে জাতীয় সংসদে তৎকালীন সাংসদ আশরাফ উদ্দিন নিজান ভাইয়ের সাহসী বক্তব্য দিয়েছেন। নির্বাচনের সাথে সাথে দলীয় পরিচয়ধারী অপরাধীদের বিরুদ্ধে তিনি যে অ্যাকশন নিয়েছেন, প্রত্যেক জনপদে এমন মানুষ প্রয়োজন।
16/02/2026
মন্ত্রিত্বের আলোচনায় জমিয়ত নেতা শায়খুল হাদীস ড.গোলাম মহিউদ্দিন ইকরাম।
এবারের নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় ফেরা বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিপরিষদ। তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিপরিষদে কারা থাকবেন সেটা নিয়ে চলছে জোর আলোচনা। এই আলোচনায় রয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরামের নামও।
দারুল উলূম দেওবন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম ইসলামি রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সম্মুখসারির যোদ্ধা এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব।
২০০০ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট, ২০দলীয় জোট এবং সর্বশেষ যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক ১২দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্রের ভূমিকা পালন করছেন ডা.গোলাম মহিউদ্দিন ইকরাম।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরিচিত মুখ হিসেবে অর্ধশত মামলার আসামি তিনি।
রাজনীতির বিভিন্ন বাঁকে ও ক্রান্তিকালে পুরাতন জোটসঙ্গীদের অনেকেই বিএনপির সঙ্গ ত্যাগ এবং সরাসরি ভিন্নমেরুতে অবস্থান নিলেও জমিয়তের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের নেতৃত্বে জমিয়ত বিএনপির সাথেই ছিল।
যুগপৎ আন্দোলনের পাশাপাশি ‘বয়কট ইন্ডিয়া’ শীর্ষক জাগরণী কর্মসূচি পালনে সারাদেশ ঘুরে বেরিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে উচ্চতর ডিগ্রিধারী মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম বর্ণাঢ্য একাডেমিক ও রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী হিসেবে আগামীর সরকারে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে সুচারুভাবে পালন করতে পারবেন বলেই রাজনীতি সচেতনদের ধারণা।
13/02/2026
শায়খুল হাদীস মাওলানা ড.গোলাম মহিউদ্দীন ইকরাম সাহেবকে মন্ত্রীসভায় দেখতে চাই।
১২দলীয় জোটের মুখপত্র, বিএনপি'র দুঃসময়ের সঙ্গী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সামনে সারির সৈনিক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দীন ইকরাম সাহেবকে বিএনপি সরকারের মন্ত্রীসভায় দেখতে চাই।
আমরা চাই রাষ্ট্রনায়ক তারেক রহমান দুঃসময়ের বন্ধুদেরকে ভুলবেন না। মাওলানা ড.গোলাম মহিউদ্দীন ইকরাম বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের দুঃসময়ে রাজপথে দৃঢ় সংগ্রাম করে গেছেন। মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির মাধ্যমে তার ত্যাগের স্বীকৃতি দিতে হবে।
#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি
08/02/2026
বিএনপির জোটের শরিক মোতায়া মহাসংঘ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাস।
#রশিদ_ওয়াক্কাস_মিডিয়া_সেল
#রশিদ_বিন_ওয়াক্কাস #এসএমমারুফ
08/02/2026
বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় ১২দলীয় জোটের মুখপাত্র মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ
#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি