Amra Manusher Jonno

Amra Manusher Jonno

Share

A charity organisation. Work for quality education and less fortunate to make an enlightened society.

Photos from Amra Manusher Jonno's post 29/03/2026

একজন বিধবা গরিব অসহায় যার ছেলে এতিম কিন্তু কোরআনের হাফেজ তাদের জন্য
১৮ হাত টিনের বেড়া টিনের চালের ঘরের কার্যক্রম!
সহযোগিতায় আমরা মানুষের জন্য (amj)

Photos from Amra Manusher Jonno's post 26/03/2026

মানুষের পাশে AMJ

Photos from Amra Manusher Jonno's post 20/06/2024

আসসালামু আলাইকুম।

শান্তি, সৌহার্দ্য, আদর্শ ও আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার উৎসবে আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল আজহা। উৎসর্গ, ত্যাগ, দান এবং মূল্যবোধের প্রতিফলন ঘটানো পবিত্র ঈদ সবার মাঝেই বয়ে নিয়ে আসে আনন্দের জোয়ার।

আর আনন্দের এই জোয়ারে আমরা একটু এগিয়ে!
কারণ আমাদের কষ্টার্জিত অর্থ থেকে কিছু ত্যাগের বিনিময়ে আমরা পেরেছি বাবাহীন এতিম আমীর হামজা'র প্রায় বন্ধ হয়ে যাওয়া অটোরিকশার নতুন ব্যাটারি সংযোজন করতে, পেরেছি তার অসহায় পরিবারের পাশে দাড়াতে! তার মায়ের মুখে হাসি ফুটাতে।

আলহামদুলিল্লাহ। সবাকে অনেক ধন্যবাদ।

বিশেষ করে, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এএমজে পরিবারের মাননীয় সভাপতি Dr. Saifur Rahman Khan ভাইয়ের প্রতি। আমরা দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন ভাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন।

আসুন, ঈদুল আজহার আত্মত্যাগের শিক্ষা ও আদর্শ গ্রহণ করে বাস্তব জীবনে তা প্রতিফলিত করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, একটি উন্নত ও আলোকিত সমাজ বিনির্মানের লক্ষ্যে-
'একসাথে হাসি
একসাথে ‘কল্যাণের আনন্দে বাচিঁ’

বছরের প্রতিটি দিন ঈদের দিনের মত
মতো আনন্দময় হোক আপনার জীবন– এই শুভ প্রত্যয়ে আবারও ঈদ মোবারক৷
ধন্যবাদ।

Photos from Amra Manusher Jonno's post 13/06/2024

বৈশাখী”র ঈদ -ঊল আযহা সংখ্যা-২০২৪ । এ সংখ্যায়, মির্জাপুরে দক্ষিণ এশিয়ার বিখ্যাত দানবীর আর পি সাহার নামে তোরণ নির্মাণে আমার আবেদন ২য় বারের মতো প্রকাশ করলো ছায়ানীড়।
অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রিয় ছায়ানীড়ের প্রতি।

05/06/2024

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’, আর স্লোগান ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।

Photos from Amra Manusher Jonno's post 02/05/2024

মানবিক আবেদন:

আসসালামু আলাইকুম।

যার মাথার উপর বাবা নামক
একটা প্রকাণ্ড বটবৃক্ষ নেই সে জানে পৃথিবীটা কত কঠিন!
বাবাহীন কষ্টের দিনগুলোর গল্প সত্যিই অবর্ননীয়।
আমীর হামজার
বাবাহীন সেই কষ্টের দিনগুলোর কথা শুনছিলাম গত কয়েকদিন আগে।

আমীর হামজা আমাদের ইউনিয়নের চিতেশ্বরী দক্ষিণ পাড়ার একজন বাসিন্দা।
মাত্র ৯ বছর বয়সেই বাবাকে হারিয়েছে।
পরিবারকে সাপোর্ট দিতে গিয়ে পড়াশোনা হয়নি।
খন্ডচিত্রে দেখানো এই অটো চালিয়ে জন্য তার মা ও ছোট ভাইয়ের ভরণপোষণ করে থাকেন।
কিন্তু আমীর হামজার দূর্বল পরিবারের মতই তার অটোটার ব্যাটারি দুর্বল হয়ে পড়েছে। চার্জ দিলে চার্জ নিতে চায় না আবার যতটুকু নেয় তা দিয়ে গাড়ি দুই ঘন্টার বেশি চালানো যায় না। যা তার প্রতিদিনের ইনকাম ব্যাপক প্রভাব ফেলেছে। যার প্রভাব পড়েছে তার পরিবার চালানোর উপরও ।

আর তাই খুব দ্রুত অটোটির ব্যাটারি পরিবর্তন প্রয়োজন। সেজন্য প্রয়োজন ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা। যা হামজার কাছে নেই!

এমতাবস্থায়, আমীর হামজা আমাদের কাছে একান্ত সহযোগিতা চেয়েছেন।

আমরা সবাই যদি যৎসামান্য করে অর্থ দান করি তাহলেই আমির হামজার অটো গতি ফিরে পাবে আর দ্রুব্যমূল্যের এই উর্ধ্বগতির বাজারে তার পরিবার কিছুটা স্বাভাবিক গতি পাবে।

সুতরাং বিনীত অনুরোধ, আপনার কষ্টার্জিত অর্থ কিছু হলেও দান করুন।

কারণ, 'সেবা আর দান, করে প্রাচুর্যবান'
"Service to humanity leads to abundance"

টাকা পাঠানোর জন্য মোবাইল ব্যাংকিং নাম্বার;
1. 01711 73 71 72 (Bkash and Nagad)
2. 01306 80 31 17 (bKash)

কল্যাণের আনন্দে পরিশুদ্ধ হোক আমাদের জীবন।
সবাইকে ধন্যবাদ।

Photos from Amra Manusher Jonno's post 28/04/2024

আসসালামু আলাইকুম।
তিন মাদ্রাসা ও এতিমখানার ২৪২ জন এতিম, দুস্থ ও অসহায় শিক্ষার্থীর মাঝে ১০০ কেজি গরুর মাংস বিতরণ করা হলো। আলহামদুলিল্লাহ।

AMJian Airin Akter মামা ও তার পরিবারকে
অনেক অনেক ধন্যবাদ।

22/04/2024

‘কল্যাণের আনন্দে বাচুঁন’

মনন মাহাথির

Photos from Amra Manusher Jonno's post 14/04/2024

শুভ ‘বাংলা নববর্ষ ১৪৩১’
আসুন, ‘কল্যাণের আনন্দে জাগি’

18/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়।
সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়।
বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেচে থাকতে পারত না? মা বাবা বেচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেচে থাকতে চাচারা কত আদর করত! এই ছোট্ট বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখে।

সুতরাং যাদের সামর্থ আছে তারা নিকটস্থ এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের দিকে বিশেষ নজর রাখতে পারি।

আল্লাহ আমাদের রোজার সঠিক অর্থ বোঝার তৌফিক দান করুন। আমিন।

Copy from FB wall of Masum Billah Vai, DU.

16/03/2024
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Mirzapur, Tangail
Dhaka
1230