07/10/2026
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, গত ১৫ দিনের কার্যক্রমে আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা সফলভাবে “স্বেচ্ছাসেবক কমিটি–২০২৬ (Season 1)” গঠন করতে পেরেছি। এ অর্জনের জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এরই ধারাবাহিকতায়, স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে আমরা আয়োজন করতে যাচ্ছি "Leadership and Team Management Seminar 2026"।
এই আয়োজনে নেতৃত্ব, যোগাযোগ ও দল পরিচালনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি থাকবে বিভিন্ন শিক্ষামূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রম।
অনুষ্ঠানের আলোচ্য বিষয়:
১/ Networking & Communication Building — আলোচনা
২/ Leadership — আলোচনা
৩/ Team Management — আলোচনা
৪/ Group Activities
৫/ বিজয়ীদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান
📅 তারিখ: ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
⏰ সময়: সকাল ১০টা – দুপুর ১টা
📍 স্থান: Professor Dr. M. Lutfar Rahman Hall (5th Floor, Knowledge Tower), Daffodil International University
অংশগ্রহণকারীদের জন্য থাকছে:
🎓 অংশগ্রহণ সনদ
🎁 বিশেষ গিফট
🍽️ নাস্তা
আসন সংখ্যা সীমিত। তাই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার আসন নিশ্চিত করুন।
🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/eGSHb1Pkx2ukhD7TA
আপনাদের সক্রিয় অংশগ্রহণই এই আয়োজনকে আরও সুন্দর ও সফল করে তুলবে।
ধন্যবাদান্তে,
ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা