Daffodil Prothom Alo Bondhushava

Daffodil Prothom Alo Bondhushava

Share

ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবীমূলক পাঠক সংগঠন।

04/06/2026

কবিতা: ক্রোধ
আবৃত্তি ও লেখা: Sk Al Musavvir Sakir
সভাপতি, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা।

03/06/2026

কবিতা: ফোয়ারা
আবৃত্তি: Mohammad Ta-Ha
সাংস্কৃতিক সম্পাদক, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা

01/06/2026

“আপেক্ষার গান”
আবৃত্তি: Md Refatul Islam
ম্যাগাজিন সম্পাদক, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা।

হুমায়ূন আহমেদের ‘মেঘ বলেছে যাব যাব’ নিয়ে পাঠচক্র 31/05/2026

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ‘মেঘ বলেছে যাব যাব’ বই নিয়ে ভার্চ্যুয়ালি এক পাঠচক্র করেছে ড্যাফোডিল বন্ধুসভা।

হুমায়ূন আহমেদের ‘মেঘ বলেছে যাব যাব’ নিয়ে পাঠচক্র আলোচনায় উঠে আসে মূল চরিত্র হাসানের কথা। নিম্নমধ্যবিত্ত পরিবারের এক বেকার যুবক হাসান; তবে তাকে পুরোপুরি বেকার বলল...

Photos from Daffodil Prothom Alo Bondhushava's post 31/05/2026

প্রিয় বন্ধুরা,

ঈদের সুন্দর মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করে তুলতে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা গত ৩০শে মে ২০২৬, রোজ শনিবার রাত ৯:৩০টায় গুগল মিট-এ আয়োজন করেছে “ঈদ আড্ডা”।

28/05/2026

প্রিয় বন্ধুরা,

আশা করি পরিবার-পরিজনের সাথে সকলের ঈদ আনন্দময় কাটছে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, আর ড্যাফোডিল বন্ধুসভা পরিবার সবসময়ই চেষ্টা করে এই আনন্দগুলো একসাথে ভাগাভাগি করে নিতে।

ঈদের এই সুন্দর মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তুলতে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা আগামী ৩০ মে ২০২৬, রোজ শনিবার রাত ৯:৩০টায় গুগল মিট-এ আয়োজন করেছে “ঈদ আড্ডা”। (ঈদের ৩য় দিন)

এই আয়োজনে থাকবে আড্ডা, গান, গল্প এবং অনুভূতি ভাগাভাগির সুন্দর কিছু মুহূর্ত। বন্ধুসভার সকল বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আশা করি, সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে আয়োজনটিকে আরও সুন্দর করে তুলবেন। 🖤

27/05/2026

ত্যাগের মহান বার্তা নিয়ে এলো ঈদুল আজহা, প্রাণে প্রাণে ছড়িয়ে পড়ুক শান্তির আহ্বান।
ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহা- র অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ মোবারক 🌙

26/05/2026

প্রিয় বন্ধুরা,

কুরবানির ঈদের অনাবিল আনন্দ, একে অপরের প্রতি ভালোবাসা আর একসাথে পথচলার সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করতে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা নিয়ে এলো একটি বিশেষ ঈদ কনটেন্ট। বিশ্ববিদ্যালয় জীবনের চিরচেনা বন্ধুত্ব আর ঈদের আমেজকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এবারের এই আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের “ইউনুস খান স্কলার'স গার্ডেন ২ হল”-এ চিত্রায়িত এই কনটেন্টটিতে উঠে এসেছে আমাদের ক্যাম্পাস জীবনের ছোট ছোট সব আবেগ আর খুনসুটি।

🎬 নির্মাণ ও অভিনয়ে যারা ছিলেন:

এই বিশেষ আয়োজনের পেছনে কাজ করেছেন বন্ধুসভার নিবেদিতপ্রাণ একদল সদস্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে এই চমৎকার কাজটি।

অভিনয়ে আমাদের বন্ধুরা:
নাভিদ নওরোজ, জয় ভৌমিক, আব্দুল্লাহ আল নোমান সাঈফ এবং মোঃ ফাইকুজ্জামান।

নেতৃত্বে ও পরিকল্পনায়:
মোহাম্মদ ত্বোয়া-হা,
মোঃ রিফাতুল ইসলাম,
মোঃ জহিরুল ইসলাম আলিফ।

"বন্ধুর সাথে কাটানো প্রতিটি মুহূর্তই যেন এক একটি উৎসব। ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা- ঈদ মোবারক!"

আয়োজনে: ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা

এই নির্মম অন্যায়ের বিচার আমরা দেখতে চাই 25/05/2026

ধর্ষণের মামলা হয়, কিন্তু বিচার হয় না। এই নির্মম অন্যায়ের শাস্তি হওয়া চাই দ্রুত সময়ে। আমরা আজ ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছি।

এই নির্মম অন্যায়ের বিচার আমরা দেখতে চাই ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই: ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে এই কর্মসূচিতে বন্ধুসভা.....

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Daffodil Smart City, Ashulia
Dhaka
1341